FIFA World Cup 2026 Brazil Song: তবলার বোলে সাম্বা-ঝড়! বিশ্বকাপে ব্রাজিলের জন্য গান বাঁধলেন কলকাতার শিল্পী

FIFA World Cup 2026 Brazil Song: তবলার বোলে সাম্বা-ঝড়! বিশ্বকাপে ব্রাজিলের জন্য গান বাঁধলেন কলকাতার শিল্পী অভিষেক বসু। ‘সেলেকাও অন সং' (Selecao on Song) মুক্তি পাবেন বিশ্বকাপের ঠিক আগেই। ব্রাজিল এবার বিশ্বকাপ জিতবে?

Published on: Jun 9, 2026, 17:59:15 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

FIFA World Cup 2026 Brazil Anthem Song: ফুটবল আর বাঙালির আবেগ- চিরকালই একে অপরের পরিপূরক। আর ফুটবল বিশ্বকাপের সময় তো সেই আবেগ আরও বেড়ে যায়। ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে কেন্দ্র করে যখন গোটা বিশ্বে ফুটবল জ্বর তুঙ্গে, ঠিক তখনই ফুটবল ঐতিহ্যের দেশ ব্রাজিলকে ‘স্পেশাল ট্রিবিউট’ জানাতে চলেছে কলকাতা। সঙ্গীত পরিচালক তথা চলচ্চিত্র নির্মাতা অভিষেক বসুর হাত ধরে আত্মপ্রকাশ করতে চলেছে এক নয়া অ্যান্থেম- ‘সেলেকাও অন সং' (Selecao on Song)। লাটিন আমেরিকার চনমনে ছন্দ, ভারতীয় পারকাশনের মাটির টান এবং আধুনিক বিশ্বসংগীতের মেলবন্ধনে তৈরি হয়েছে এই বিশেষ ট্র্যাকটি।

বিশ্বকাপে ব্রাজিলের জন্য গান বাঁধলেন কলকাতার শিল্পী অভিষেক বসু। (ডানদিকের ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
বিশ্বকাপে ব্রাজিলের জন্য গান বাঁধলেন কলকাতার শিল্পী অভিষেক বসু। (ডানদিকের ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)

ব্রাজিলের সাম্বা ও ভারতীয় ছন্দের মেলবন্ধন

ভারতীয় ক্রীড়াপ্রেমীদের কাছে, বিশেষ করে বাংলার ফুটবলপ্রেমীদের কাছে ব্রাজিলের হলুদ-সবুজ জার্সি শুধু একটা দল নয়, এক গভীর আবেগের নাম। পেলের দেশ, সাম্বা ফুটবলের জাদু আর মাঠের ভিতরের শৈল্পিক ছন্দ বহু প্রজন্ম ধরে বাঙালিকে মন্ত্রমুগ্ধ করে রেখেছে। সেই চিরন্তন ফুটবল-আবেগকেই এবার সুরের আন্তর্জাতিক ভাষায় বেঁধেছেন অভিষেক।

তিনি বলেন, ‘ফুটবল এবং সংগীত’উভয়েরই নিজস্ব একটা ভাষা আছে, যা সীমানা পেরিয়ে মানুষের আবেগকে একসূত্রে বাঁধতে পারে। ব্রাজিলের ফুটবল দর্শন, তাদের খেলার মাঠের ছন্দ, গতি, শক্তি এবং বিশ্বজুড়ে কোটি-কোটি সমর্থকদের নিঃশর্ত ভালোবাসা আমায় এই ট্র্যাকটি তৈরি করতে গভীরভাবে অনুপ্রাণিত করেছে।'

আরও পড়ুন: Kolkata Metro Purple Line Extension: জোকা ছাড়িয়ে আরও ১.৭ কিমি যাবে মেট্রো! ১৪ কিমির লাইন হবে ১৮ কিমি, কতটা ছুটবে?

জড়িয়ে রয়েছে এক আবেগঘন স্মৃতি

এই মিউজিক অ্যান্থেমের পিছেনে যেমন রয়েছে আন্তর্জাতিক মানের সুরের কারুকাজ, তেমনই জড়িয়ে রয়েছে এক মন কেমন করা আবেগ। ‘সেলেকাও অন সং’-র ভাবনা ও সুর অভিষেকের নিজেরই। সহ-সুরকার ছিলেন প্রয়াত চন্দ্রচূড় মুখোপাধ্যায়। যিনি নিজেও গানটা গেয়েছিলেন। অভিষেক জানিয়েছেন, এই গানটি যেমন ব্রাজিলের ফুটবলকে কুর্নিশ জানায়, তেমনই এটি প্রয়াত শিল্পীর প্রতি এক অত্যন্ত আবেগঘন শিল্পসম্মত শ্রদ্ধাঞ্জলিও বটে।

আরও পড়ুন: Kolkata Station to Salt Lake Metro: কলকাতা স্টেশন থেকে নয়া মেট্রো লাইনের পরিকল্পনা, শুরু প্রাথমিক কাজ, কতদূর যাবে?

কবে এবং কোথায় শোনা যাবে এই গান?

এই অ্যান্থেম ‘সেলেসাও অন সং’ আগামী বৃহস্পতিবার (১১ জুন) আনুষ্ঠানিকভাবে মুক্তি পেতে চলেছে। শ্রোতারা ইউটিউব, স্পটিফাই, অ্যাপল মিউজিক সহ সমস্ত প্রধান ডিজিটাল মিউজিক প্ল্যাটফর্মে এই গানটি শুনতে পাবেন।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More