Kolkata and WB Weather Forecast: এক রাতে ৩.২ ডিগ্রি কমল তাপমাত্রা! অবশেষে ১৯-তে নামল কলকাতার পারদ, ঠান্ডা বাড়বে?

Kolkata and WB Weather Forecast: অবশেষে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলার সর্বনিম্ন তাপমাত্রা কমল। বহু প্রতীক্ষার পরে নভেম্বরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নামল। একেবারে নেমে গিয়েছে ১৯ ডিগ্রিতে।

Published on: Nov 25, 2026, 07:58:50 IST
As Prefered on
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

Kolkata and WB Weather Forecast: অবশেষে....! বুধবার একধাক্কায় পারদ পড়ল পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াসে ঠেকেছে। অর্থাৎ গতকালের থেকে একধাক্কায় সর্বনিম্ন তাপমাত্রা ৩.২ ডিগ্রি কমে গিয়েছে। একইভাবে সর্বনিম্ন তাপমাত্রা কমে গিয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। আবহবিদরা জানিয়েছেন, চলতি সপ্তাহে ঠান্ডা আরও কিছুটা বাড়বে। অর্থাৎ পারদ পতন হবে আরও। আগামী শনিবার যেমন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রিতে নেমে যেতে পারে। আর পশ্চিমাঞ্চলের পারদ নেমে যেতে ১৪-১৫ ডিগ্রিতে।

অবশেষে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলার সর্বনিম্ন তাপমাত্রা কমল। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
অবশেষে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলার সর্বনিম্ন তাপমাত্রা কমল। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

কনকনে ঠান্ডা কতটা স্থায়ী হবে? তৈরি আশঙ্কা

যদিও সার্বিকভাবে এবার কতটা কনকনে ঠান্ডা পড়বে, তা নিয়ে ধন্দ আছে। ভারতীয় মৌসম ভবনের তরফে আপাতত শীতের পূর্বাভাস দেওয়া হয়নি। নভেম্বরের শেষে সেই পূর্বাভাস দেওয়া হবে। তবে প্রাথমিকভাবে বিভিন্ন বেসরকারি মহল থেকে পূর্বাভাস দেওয়া হচ্ছে, তাতে এবার অতটাও জাঁকিয়ে শীত পড়বে না। পারদ নামবে। শীত পড়বে। কিন্তু সেই পারদ পতনের বিষয়টি দীর্ঘস্থায়ী হবে না। অর্থাৎ একটানা কনকনে ঠান্ডার স্পেল চলার সম্ভাবনা কম বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: CM Suvendu on Alcohol Consupmtion: ‘আমি মদ খাই না, পাসপোর্টে দাগ নেই, অবিবাহিত’, জীবন ‘এনজয়’ করা নিয়ে বললেন শুভেন্দু

এই সপ্তাহে কিছুটা ঠান্ডা উপভোগ করা যাবে

এমনিতে মঙ্গলবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার যা তাপমাত্রা ছিল, তাতে ক্যালেন্ডার না দেখলে মনেই হত না যে এটা নভেম্বর চলছে। কারণ ২৪ নভেম্বরও কলকাতার পারদ ২০ ডিগ্রির ঘরে নামেনি। একের পর এক ঘূর্ণিঝড় এবং সমুদ্র থেকে আসা জলীয় বাষ্পের জন্য পারদ নামছিল না। অবশেষে আজ সেই বহু প্রতীক্ষিত মুহূর্ত এসেছে শীতপ্রেমীদের জন্য। আপাতত যা পূর্বাভাস, আগামী কয়েকদিন এই পারদ পতন এবং কিছুটা ঠান্ডা উপভোগ করা যাবে।

আরও পড়ুন: Bengal Minister on Bangladesh: হাসিনা ফেরার মধ্যেই ‘বাংলাদেশ নিয়ে নেব আমরা’, হুংকার উঠল ভারত থেকে, ডেডলাইনও ঠিক

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, নভেম্বরের শেষ সপ্তাহ এবং ডিসেম্বরের একেবারে শুরুতেই বৃষ্টি হবে না পশ্চিমবঙ্গে। ঝলমলে আকাশ থাকবে। ফলে ঠান্ডা-ঠান্ডা একটা অনুভূতি হবে। এতদিন যে জোরে পাখা চালাতে হচ্ছিল, নভেম্বর বলে মনেই হচ্ছিল না, সেই বিষয়টা কাটবে। ঠান্ডার আমেজটা পাওয়া যাবে আগামী সাতদিন। কিছুটা কাটবে শীতের ‘বঞ্চনা’।

আরও পড়ুন: ACL2 Points Table East Bengal Standings: ইতিহাস গড়েও ACL2-তে 'খারাপ' খবর পেল ইস্টবেঙ্গল, সব হিসাব ওলটপালট করল ওমানের দল

আগামিকাল আরও নামবে পারদ

কলকাতার ক্ষেত্রে আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রিতে ঠেকলেও তা স্বাভাবিকের থেকে বেশিই আছে। স্বাভাবিকের ০.৭ ডিগ্রি বেশি আছে সর্বনিম্ন তাপমাত্রা। যা আগামী ২৪ ঘণ্টায় আরও কিছুটা কমে ১৮ ডিগ্রিতে নেমে আসতে পারে। আর সর্বোচ্চ তাপমাত্রা (দিনের তাপমাত্রা) থাকবে ২৭ ডিগ্রির আশপাশে।

ABOUT THE AUTHOR

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।