...
...
Next Story

Partha Chatterjee Case Latest Update: পার্থের বিরুদ্ধে FIR দায়ের হল তোলাবাজির অভিযোগে, ‘১ কোটি টাকা চাওয়া হয়েছিল….’

Partha Chatterjee Case Latest Update: তোলাবাজির অভিযোগে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করল ঠাকুরপুকুর থানা। যিনি ইতিমধ্যে নিয়োগ দুর্নীতি মামলায় জেলে কাটিয়েছেন। দীর্ঘদিন জেলে ছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী।

Published on: Jun 28, 2026, 22:59:51 IST
Advertisement

Partha Chatterjee Case Latest Update: প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করল ঠাকুরপুকুর থানা। সূত্রের খবর, ২০২০ সালের একটি ঘটনার প্রেক্ষিতে প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। তাছাড়াও প্রাক্তন কাউন্সিলর ঘনশ্রী বাগ, সুদীপ ঘোষ এবং তিলক ভট্টাচার্যের নামও আছে এফআইআরে। যেহেতু ভারতীয় ন্যায় সংহিতা কার্যকর হওয়ার আগে সেই ঘটনা ঘটেছিল, তাই ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। তোলাবাজি, মারধর, ভয় দেখানোর মতো ধারা চাপানো হয়েছে তাঁদের বিরুদ্ধে।

কী অভিযোগ করা হয়েছিল?

পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করল ঠাকুরপুকুর থানা। (ফাইল ছবি, সৌজন্যে এএনআই)
পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করল ঠাকুরপুকুর থানা। (ফাইল ছবি, সৌজন্যে এএনআই)

আর যে অভিযোগের ভিত্তিতে তাঁদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে, তাতে দাবি করা হয়েছে যে ২০২০ সালের ২৩ জানুয়ারি ঠাকুরপুকুরে ঝামেলা হয়েছিল। তার জেরে একজন আহত হন। ঘটনার সময় জেলা বিজেপির এক সদস্য উপস্থিত না থাকলেও পার্থের নির্দেশে তাঁকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দিয়েছিলেন ঘনশ্রীরা। তার জেরে ৩০ জানুয়ারি গ্রেফতার করা হয়েছিল।

আরও পড়ুন: TMC Leader on Rachana Banerjee: 'উনি তো ফিডিং বোতলে দুধ খান…..', 'কচি বাচ্চা' রচনাকে চরম কটাক্ষ পুরনো 'শত্রুর'

এক কোটি টাকাও চাওয়া হয়েছিল, উঠেছে অভিযোগ

অভিযোগ করা হয়েছে যে বিজেপি নেতা যখন জেল হেফাজতে ছিলেন, তখন ছয় মাসের জন্য তাঁদের ব্যবসা বন্ধ করে দিতে বাধ্য করা হয়েছিল। তার জেরে ক্ষতি হয়েছিল ৩০-৪০ লাখ টাকা। শুধু তাই নয়, ওই বিজেপি সদস্যকে জেল থেকে ছাড়ানোর পরিবর্তে ২৫ লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়েছিল। পরবর্তীতে আরও এক কোটি টাকা দাবি করা হয়েছিল বলে অভিযোগ উঠেছে।

পরবর্তীতে ২০২০ সালের ২০ জুলাই ওই বিজেপি জেলা সদস্যের মৃত্যু হয় বলে দাবি করা হয়েছে। অভিযোগ করা হয়েছে, বিজেপি সদস্যের মৃত্যুর পরেও হুমকি চলতে থাকে। করা হতে পারে হেনস্থা। পারিবারিক যে ব্যবসা আছে, তাতে বারবার বাধা তৈরি করার চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ উঠেছে। যে অভিযোগের প্রেক্ষিতে এফআইআর রুজু করেছে পুলিশ। ইতিমধ্যে শুরু করা হয়েছে তদন্তও।

আরও পড়ুন: Monsoon Rain Forecast till 4th July: বৃষ্টি বাড়বে ২ দিন পর থেকেই, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় ভারী বর্ষণ?

দীর্ঘদিন ধরেই জেলে ছিলেন পার্থ

বিষয়টি নিয়ে পার্থ বা অভিযুক্তরা কোনও মন্তব্য করেননি। এমনিতে শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘদিন জেলে কাটানোর পরে আপাতত বাইরেই আছেন পার্থ। এমনকী বিধানসভা নির্বাচনের আগে নিজের পুরনো বিধানসভা এলাকা বেহালা পশ্চিমে জনসংযোগ সারতেও বেরিয়েছিলেন। ভোটের পরে আবার মুখ খুলেছেন তৃণমূলের অবস্থা নিয়ে।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe