...
...
Next Story

FIR Against Police Officer: তৃণমূল কাউন্সিলরকে থানায় নির্যাতন, ইলেকট্রিক শক দেওয়ার অভিযোগ! পুলিশ কর্তার নামে FIR

FIR Against WB Police Officer: এক প্রাক্তন তৃণমূল কাউন্সিলর এবং এক সাংবাদিকের অভিযোগের পরিপ্রেক্ষিতে ডায়মন্ড হারবার থানায় মামলা দায়ের হয়েছে। অভিযোগ, এসডিপিও পদে থাকাকালীন ওই দুই ব্যক্তিকে থানায় ডেকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছিল।

Published on: Jun 19, 2026, 08:51:02 IST
Advertisement

FIR Against WB Police Officer: ডায়মন্ড হারবার পুলিশ জেলার প্রাক্তন এসডিপিও মিতুনকুমার দে-র বিরুদ্ধে গুরুতর অভিযোগের ভিত্তিতে এফআইআর রুজু করল পুলিশ। এক প্রাক্তন তৃণমূল কাউন্সিলর এবং এক সাংবাদিকের অভিযোগের পরিপ্রেক্ষিতে ডায়মন্ড হারবার থানায় মামলা দায়ের হয়েছে। অভিযোগ, এসডিপিও পদে থাকাকালীন ওই দুই ব্যক্তিকে থানায় ডেকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছিল।

এক প্রাক্তন তৃণমূল কাউন্সিলর এবং এক সাংবাদিকের অভিযোগের পরিপ্রেক্ষিতে ডায়মন্ড হারবার থানায় মামলা দায়ের হয়েছে পুলিশ কর্তার বিরুদ্ধে।
এক প্রাক্তন তৃণমূল কাউন্সিলর এবং এক সাংবাদিকের অভিযোগের পরিপ্রেক্ষিতে ডায়মন্ড হারবার থানায় মামলা দায়ের হয়েছে পুলিশ কর্তার বিরুদ্ধে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ডায়মন্ড হারবার পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর ডাঃ তমাল কুমার হালদার এবং এক সাংবাদিক মিতুনকুমার দে-র বিরুদ্ধে পৃথকভাবে অভিযোগ দায়ের করেন। তাঁদের দাবি, ২০২৩ সালে ডায়মন্ড হারবার থানায় ডেকে তাঁদের উপর অত্যাচার চালানো হয়েছিল। কাউন্সিলরের অভিযোগ, তাঁকে বিদ্যুতের শক দেওয়া হয় এবং নগ্ন করে মারধর করা হয়েছিল। একইসঙ্গে এক সাংবাদিকও তাঁর বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ এনেছেন।

জানা গিয়েছে, রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর গত ১১ মে প্রথমবার ডাঃ তমাল কুমার হালদার ডায়মন্ড হারবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরে ১৫ জুন তিনি আনুষ্ঠানিকভাবে এফআইআর দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই বুধবার রাতে ডায়মন্ড হারবার থানার পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। পুলিশের একাংশের মতে, অভিযোগগুলির গুরুত্ব বিবেচনা করে তদন্ত করা হচ্ছে। তদন্তের স্বার্থে প্রাক্তন এসডিপিও মিতুনকুমার দে-কে তলব করে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। অভিযোগের সত্যতা যাচাই করতে সংশ্লিষ্ট নথি, সাক্ষ্যপ্রমাণ এবং প্রত্যক্ষদর্শীদের বয়ানও সংগ্রহ করা হবে বলে জানা গিয়েছে।

পরবর্তীকালে বিধানসভা নির্বাচনের আগে নির্বাচন কমিশনের নির্দেশে তাঁকে খড়গপুর এসআরপি পদে বদলি করা হয়। দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতাসম্পন্ন এই পুলিশ আধিকারিকের বিরুদ্ধে ওঠা অভিযোগ ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক ও প্রশাসনিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে। তবে অভিযোগের বিষয়ে এখনও মিতুনকুমার দে-র প্রতিক্রিয়া জানা যায়নি। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযোগের সত্যতা সম্পর্কে চূড়ান্তভাবে কিছু বলা সম্ভব নয় বলে জানিয়েছে পুলিশ। তদন্তের অগ্রগতির উপরই নির্ভর করবে এই বহুচর্চিত মামলার পরবর্তী পদক্ষেপ।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe