...
...
Next Story

Kalighat Case: অভিষেকের জন্মদিনে ধুন্ধুমার! কালীঘাট কাণ্ডে গ্রেফতার ২, FIR তৃণমূল সাংসদের বিরুদ্ধেও

Kalighat Case: পুলিশ সূত্রে খবর, ওই ঘটনায় কালীঘাট থানায় তিনটি মামলা রুজু হয়েছে। তার মধ্যে দু’টি করেছে পুলিশ, যার একটিতে নাম রয়েছে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

Published on: Nov 8, 2026, 14:28:17 IST
Advertisement

Kalighat Case: তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন ও মধ্যরাতের সেলিব্রেশনকে (Abhishek Banerjee Birthday) কেন্দ্র করে কালীঘাটে ধুন্ধুমার কাণ্ডের রেশ কাটছে না (Kalighat Clash)। রবিবার এই ঘটনায় পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মোট দু’জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা দুজনেই একবালপুরের বাসিন্দা বলে জানা গিয়েছে। একই সঙ্গে এই সংঘর্ষের ঘটনায় স্বতঃপ্রবৃত্ত হয়ে দু’টি মামলা করেছে পুলিশ। তার মধ্যে একটিতে নাম রয়েছে খোদ সাংসদের। পাশাপাশি ঘটনার সময় সংলগ্ন রাস্তার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ।

ঠিক কী ঘটেছিল?

তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (PTI)
তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (PTI)

ঘটনার শুরু শুক্রবার রাত দেড়টা নাগাদ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট রোডের বাড়ির সামনে জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করেন তাঁর অনুগামীরা। অভিযোগ, অনুগামীরা যখন বাড়ির সামনে বসেছিলেন, তখন বিজেপির কিছু কর্মী পটুয়া পাড়ায় কালী প্রতিমা নিতে এসেছিলেন। সেই সময় ‘চোর চোর’ এবং ‘জয়বাংলা স্লোগান’ ঘিরে উত্তেজনার শুরু। তারপরে পাল্টা স্লোগান দু’পক্ষের বাগবিতন্ডা হাতাহাতি এবং তারপর ইট বৃষ্টি। ভোর রাত পর্যন্ত দফায় দফায় দুপক্ষ একে অপরের দিকে স্লোগান এবং তেড়ে যাওয়ার ঘটনা শুরু করে। দু’পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে। পুলিশ ভোরের দিকে দু’পক্ষকে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিয়ন্ত্রণে আনার সময় পুলিশের উপরেও চড়াও হয় তৃণমূল কর্মী সমর্থকেরা। কয়েকজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার রাতের ঘটনার আঁচ অব্যাহত ছিল শনিবার সকালেও। শনিবারেও স্থানীয়দের একাংশ তৃণমূল সাংসদের বাড়ির সামনেই বিক্ষোভ দেখাতে থাকেন। বিক্ষোভকারীদের অভিযোগ, ওই অঞ্চলে অভিষেকের জন্মদিনের অনুষ্ঠানকে ঘিরে ব্যরিকেড করে রাখা হয়েছে, যে কারণে কালীপুজোর প্রতিমা নিয়ে যেতে তৈরি হয়েছে সমস্যা। সেই ঘটনার প্রতিবাদে সরব হন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। পুলিশকর্মীদের সতর্ক করে প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, ‘হঠাৎ করে যেসব পুলিশ বিজেপি হয়েছে তাদেরকে জিজ্ঞেস করছি কত প্রমোশন হবে? আর কত প্রমোশন হবে ভাই? এবার হবে ডিমোশন। এই ব্লান্ডার করবেন না। আমাদের যদি অ্যারেস্ট করবেন মনে করেন, তাহলে জেলখানা বা থানাই হবে আমাদের পার্টি অফিস।’ পুলিশ সূত্রে খবর, ওই ঘটনায় কালীঘাট থানায় তিনটি মামলা রুজু হয়েছে। তার মধ্যে দু’টি করেছে পুলিশ, যার একটিতে নাম রয়েছে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিষেকও অজ্ঞাতপরিচয় বিজেপি কর্মীদের বিরুদ্ধে কালীঘাট থানায় অভিযোগ করেছেন। তার ভিত্তিতে একটি এফআইআর রুজু হয়েছে। আবার অভিষেকের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন কয়েক জন বিজেপি কর্মীও, এমনটাই বলছে সূত্র।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks