শহরে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। তপসিয়ায় এক বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাথমিকভাবে ২ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এদিকে, দগ্ধ অবস্থায় ৩ জনকে ভর্তি করা হয়েছে ন্যাশনাল মেডিক্যাল কলেজে। গোটা ঘটনা ঘিরে শহরে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে।

পাঁচতলার ওই বহুতলে আগুন লাগার ঘটনায় অন্তত ২ জনের মৃত্যু হয়েছে। বহুজনকেই আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়েছে। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা। তবে আপাতত বিকেল ৫ টা পর্যন্ত জানা যায়নি, আগুন কীভাবে লেগেছে। তপসিয়ার ৫০/১ জিজে খান রোডের ঠিকানায় এক বহুতলের দোতলায় আগুন লাগে। দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে। তার জেরেই এই ভয়াবহ ঘটনা।
জানা গিয়েছে, ঘটনার পরপরই আগুনের জেরে বহুতলে আটকে পড়েন ৫ থেকে ৬ জন। এরপর কালো ধোঁয়ায় আকাশ ঢাকতে থাকে। আগুন দেখেই স্থানীয়রা দমকলে খবর দেন। পৌনে ২টো নাগাদ দমকলকে আগুন লাগার খবর দেওয়া হয়। ঘটনাস্থলে একাধিক ইঞ্জিন নিয়ে পৌঁছন দমকল কর্মীরা। এরপর শুরু হয় উদ্ধার কাজ। তবে অগ্নিকাণ্ডের পরিস্থিতি ভয়াবহ থাকায় উদ্ধার কাজ দমকল কর্মীদের জন্য বেশ চ্যালেঞ্জের হয়ে পড়ে। জানা যাচ্ছে, সকলকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে ক্যালকাটা ন্যাশনাল মেডিক্যাল কলেজে পাঠানো হয়। চিকিৎসকেরা পরীক্ষা করে ২ জনকে মৃত ঘোষণা করেন। কী থেকে এই অগ্নিকাণ্ড তা নিয়ে রয়েছে বহু প্রশ্ন।
এর আগে, আক্রা-সন্তোষপুর এলাকায় আগুন ধরে গিয়েছিল একটি ঘিঞ্জি বস্তিতে। ভোটের গের সেই ঘটনায় আগুন লাগার কারণ হিসাবে শর্ট সার্কিটের ঘটনা উঠে আসে। তবে দমকলের চেষ্টায় ঘণ্টা খানেক পর সেই আগুন নিবে যায়। তবে তপসিয়ার আজকের ঘটনায় বেশ চাঞ্চল্য তৈরি হয়।
{{/usCountry}}এর আগে, আক্রা-সন্তোষপুর এলাকায় আগুন ধরে গিয়েছিল একটি ঘিঞ্জি বস্তিতে। ভোটের গের সেই ঘটনায় আগুন লাগার কারণ হিসাবে শর্ট সার্কিটের ঘটনা উঠে আসে। তবে দমকলের চেষ্টায় ঘণ্টা খানেক পর সেই আগুন নিবে যায়। তবে তপসিয়ার আজকের ঘটনায় বেশ চাঞ্চল্য তৈরি হয়।
{{/usCountry}}