...
...
Next Story

Kolkata Book Fair 2026 Fire: কলকাতা বইমেলায় হঠাৎই অগ্নিকাণ্ড? বেশ কিছু স্টলে আলো বন্ধ, তৎপরতায় প্রশাসন

রবিবাসরীয় বইমেলায় কী ঘটল?

Published on: Feb 1, 2026, 18:37:40 IST
By
Prefer HTon Google
Advertisement

রবিবাসরীয় বইমেলায় একাধিক স্টলে হঠাৎই আলো নিভে যেতে দেখা যায়। তথ্য বলছে, শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের জেরে এমন ঘটনা ঘটেছে। মেলা প্রাঙ্গণেই একটি অংশ থেকে ধোঁয়া বেের হতে দেখা যায়। প্রাথমিকভাবে ধারণা করা হয়, কোনও শর্ট সার্কিটের ঘচনা থেকেই এমন হয়েছে। এদিকে, বিকেল শেষের সন্ধ্যাপ বই মেলায় এই ঘটনার জেরে একের পর এক স্টলে আলো নিভে যায়। জানা যাচ্ছে, ছাত্র সংগ্রামের স্টলে আগুন ধরে যায় একটা সময়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অগ্নিনির্বাপণ যন্ত্র ব্যবহার করা হয়েছে। জানা গিয়েছে পুলিশ, প্রশাসনের তৎপরতায় কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

কলকাতা বইমেলায় হঠাৎই অগ্নিকাণ্ড! তৎপরতায় প্রশাসন
কলকাতা বইমেলায় হঠাৎই অগ্নিকাণ্ড! তৎপরতায় প্রশাসন

এদিকে, ইতিমধ্যেই কলকাতা বইমেলা ভিড়ের দিক থেকে রেকর্ড গড়ে ফেলেছে। ১০ দিনে ২৫ লক্ষের বেশি মানুষ শহরের এই বইকে কেন্দ্র করে পার্বণে শামিল হয়েছেন। আজ রবিবার ধরলে, বইমেলা এখনও বাকি ৩ দিন। এই বইমেলা এবার শেষ হবে ৩ ফেব্রুয়ারি। গত বছর বইমেলায় ২৭ লক্ষ মানুষের জমায়েতের রেকর্ড ছিল। এবার বাকি তিন দিন ধরলে, সেই রেকর্ড ভেঙে যেতে পারে বলে মনে করা হচ্ছে।

এবার কলকাতা বইমেলা ঘিরে সেভাবে কোনও চাঞ্চল্যকর পরিস্থিতির খবর উঠে আসেনি। তবে আজ রবিবাসরীয় বইমেলায় এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায়। এর আগে, ২০১৬ সালে ও ১৯৯৭ সালে বইমেলা চত্বরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে যায়।

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe