...
...
Next Story

Suvendu Adhikari Nandigram: প্রথমেই বাংলায় কী কী করবে বিজেপি? নন্দীগ্রামে দাঁড়িয়ে মন-খোলা শুভেন্দু

Suvendu Adhikari Nandigram: শুভেন্দু অধিকারী বলেন, 'আগামী ১ বছরের মধ্যে রাজ্যের মানুষ প্রকৃত পরিবর্তনের স্বাদ পাবেন। মোদীর গ্যারান্টি, অমিত শাহর ঘোষিত সংকল্পপত্র অক্ষরে অক্ষরে সময় মতো পূরণ করার ক্ষেত্রে বিজেপি দায়বদ্ধ।'

Published on: May 06, 2026 11:33 PM IST
Advertisement

Suvendu Adhikari Nandigram: আগামী শনিবার রাজ্যে নতুন বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। আর এই আবহে একদিকে যখন মুখ্যমন্ত্রী পদ নিয়ে রাজনৈতিক মহলে প্রবল জল্পনা চলছে, ঠিক তখনই নন্দীগ্রামে জনজোয়ারে ভাসলেন শুভেন্দু অধিকারী। তাঁর নামে নেতাকর্মীদের জয়ধ্বনি দিচ্ছেন। শুভেন্দুকে ঘিরে আশায় বুক বেঁধেছেন নন্দীগ্রামের বাসিন্দারা। এরমধ্যেই ক্ষমতায় আসার পর এবার বিজেপি কী কী করবে, সেটাই আরও একবার সাংবাদিকদের সামনে পরিস্কার করলেন শুভেন্দু অধিকারী। একই সঙ্গে নন্দীগ্রামে দাঁড়িয়ে ১০০ বছর বাংলা শাসন করার হুঙ্কার দিলেন বিজয়ী বিজেপি প্রার্থী। বললেন, আগামী বছরগুলিতে এমন কাজ করব যে, বিজেপি ১০০ বছর থাকবে।

কী কী করবে বিজেপি?

নন্দীগ্রামে দাঁড়িয়ে মন-খোলা শুভেন্দু (PTI Photo/Manvender Vashist Lav)(PTI04_27_2026_000277A)
নন্দীগ্রামে দাঁড়িয়ে মন-খোলা শুভেন্দু (PTI Photo/Manvender Vashist Lav)(PTI04_27_2026_000277A)

১. সংকল্পপত্র পূরণ করা হবে।

২. সীমান্ত সুরক্ষিত করা হবে।

৩. নারীদের সুরক্ষিত করা হবে।

৪. নারী নিরাপত্তা সুরক্ষিত করা। তাঁর কথায়, 'মহিলারা দরকারে যখন খুশি বাড়ি থেকে বেরোবেন। রাতে বেরনো যাবে না, এরকম কথা আগের মুখ্যমন্ত্রীর মতো আগামীর মুখ্যমন্ত্রী বলবেন না।'

৫. সরকারি কাজ, বেসরকারি ক্ষেত্রে বিনিয়োগ বাড়বে। শুভেন্দু অধিকারীর আশ্বাস দেন, একসঙ্গে চুক্তি ভিত্তিক যাঁরা কাজ করেন, তাঁদের ভবিষ্যৎ-নিরাপত্তা, কর্মসংস্থান সম্পূর্ণ না হওয়া পর্যন্ত উপযুক্ত বেকার ভাতা।

শুভেন্দু অধিকারী বলেন, 'আগামী ১ বছরের মধ্যে রাজ্যের মানুষ প্রকৃত পরিবর্তনের স্বাদ পাবেন। মোদীর গ্যারান্টি, অমিত শাহর ঘোষিত সংকল্পপত্র অক্ষরে অক্ষরে সময় মতো পূরণ করার ক্ষেত্রে বিজেপি দায়বদ্ধ।' পাশাপাশি ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি এদিন বলেন, 'নন্দীগ্রামের মানুষের ঋণ আমি চিরকাল মনে রাখব এবং তা শোধ করবই।' একইসঙ্গে তিনি স্পষ্ট করে দেন যে, প্রশাসনিক সিদ্ধান্তের কারণে তাঁকে কোনও একটি আসন ছাড়তে হলেও তিনি সবসময় নন্দীগ্রামের মানুষের পাশে থাকবেন। তাঁর কথায়, 'দল যে সিদ্ধান্ত নেবে তা মাথা পেতে নেব, কিন্তু ভবানীপুর হোক বা নন্দীগ্রাম - আমি আপনাদের সঙ্গেই আছি।'

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe