Behala FTO and 2nd Kolkata Airport: কলকাতা-ইউরোপ সরাসরি বিমান, বেহালায় ফ্লাইং ট্রেনিং অর্গানাইজেশন (এফটিও) থেকে কলকাতায় দ্বিতীয় বিমানবন্দর- একগুচ্ছ পরিকল্পনার ঘোষণা করলেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী কে রামমোহন নাইডু। সোমবার নবান্নে উড়ান প্রকল্পের আওতায় চারটি নয়া বিমানবন্দর (আলিপুরদুয়ারের হাসিমারা, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট, পশ্চিম মেদিনীপুরের কালাইকুন্ডা এবং পুরুলিয়ার ছররা) তৈরি মউ স্বাক্ষরের পরে কেন্দ্রীয় মন্ত্রী জানান, পশ্চিমবঙ্গের অসামরিক পরিবহণের ছবিটা পালটে ফেলতে চাইছে ‘ডবল ইঞ্জিন’ সরকার।
বেহালা FTO থেকে কলকাতায় দ্বিতীয় বিমানবন্দরের ভাবনা

১) কেন্দ্রীয় মন্ত্রী: কলকাতায় দ্বিতীয় বিমানবন্দর তৈরির বিষয়ে ভাবনাচিন্তা করা হচ্ছে। ইতিমধ্যে দিল্লি এবং মুম্বইয়ে তৈরি হয়ে গিয়েছে দ্বিতীয় বিমানবন্দর। সেই পথেই হাঁটার পরিকল্পনা করছে বেঙ্গালুরু, চেন্নাইয়ের মতো শহরও। কলকাতায় একইরকম ভাবনাচিন্তা করা হচ্ছে।
২) কেন্দ্রীয় মন্ত্রী: মালদায় একটি এয়ারস্ট্রিপ আছে। সেটাও বিমানবন্দরে পরিণত করার পরিকল্পনা করা হচ্ছে। রাজ্যের তরফে
৩) কেন্দ্রীয় মন্ত্রী: বেহালায় ফ্লাইং ট্রেনিং অর্গানাইজেশন (এফটিও) তৈরির সম্ভাবনা আছে।
৪) কেন্দ্রীয় মন্ত্রী: পশ্চিমবঙ্গে আপাতত চারটি এয়ারপোর্ট আছে। আগামী দু'বছরে সেটি বেড়ে আট হয়ে যাবে। আগামী বছর বাগডোগরা বিমানবন্দরের নয়া টার্মিনালের উদ্বোধন করা হবে। বাকি বিমানবন্দরের পরিকাঠামো আরও জোরদার করার উপরে জোর দেওয়া হচ্ছে।
৫) সরাসরি কলকাতা থেকে আন্তর্জাতিক রুটে বিমান চালানোর জন্য কেন্দ্রীয় সরকারের তরফে বাড়তি জোর দেওয়া হবে। বিশেষত ইউরোপের সঙ্গে সরাসরি উড়ানের উপরে জোর দেবে কেন্দ্রীয় সরকার। সমস্ত উড়ান কর্তৃপক্ষকে ডেকে সেই বার্তা দেওয়া হবে।
আরও পড়ুন: টাকা মিলছে না, ‘অর্থাভাবে’ বিপাকে মমতা তৃণমূল, জরুরি শুনানিও খারিজ হাই কোর্টে
হাসিমারা ও কলাইকুন্ডা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী?
{{/usCountry}}আরও পড়ুন: টাকা মিলছে না, ‘অর্থাভাবে’ বিপাকে মমতা তৃণমূল, জরুরি শুনানিও খারিজ হাই কোর্টে
হাসিমারা ও কলাইকুন্ডা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী?
{{/usCountry}}তারইমধ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, হাসিমারা এবং কলাইকুন্ডা বিমানবন্দরের জন্য ভারতীয় সুরক্ষা বাহিনীর অনুমোদনও মিলে গিয়েছিল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ন্যূনতম জমি দিতে রাজি না হওয়ায় ওই দুটি বিমানবন্দরের কাজ থমকে ছিল। যে হাসিমারায় ভারতীয় বায়ুসেনার বায়ুঘাঁটি আছে। সেখানে রাফাল যুদ্ধবিমানও মোতায়েন আছে। ফলে রাফালের কাছেই নামবে সাধারণ বিমান।
কলকাতায় দ্বিতীয় এয়ারপোর্টের কাজে বাধা দেন মমতারা, দাবি শুভেন্দুর
সেই রেশ ধরে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কলকাতায় দ্বিতীয় এয়ারপোর্ট তৈরির জন্য মমতা সরকারকে চিঠি লিখেছিলেন তৎকালীন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। কিন্তু তা পত্রপাঠ খারিজ করে দিয়েছিল মমতা সরকার। এখন সেটা আর হবে না। পশ্চিমবঙ্গের বিকাশের জন্য প্রয়োজনীয় জমি দেওয়া হবে বলে আশ্বস্ত করেন মুখ্যমন্ত্রী।