প্রতীক উর রহমানের তৃণমূলের পতাকা হাতে তোলার পরদিনই এবার ফের প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস যোগ দিলেন তৃণমূলে। বহু দিন আগে একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের দলেরই অংশ ছিলেন দীপেন্দু। সেখান থেকে হয় দলবদল। দীপেন্দু যান বিজেপিতে। এরপর ফের একবার মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রাক্তন দলীয় সৈনিক ফিরলেন তৃণমূলে।

বসিরহাটের বিধায়ক ছিলেন দীপেন্দু। ২০২১-এর ভোটের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন। এরপর আজ রবিবার বসিরহাটেই তৃণমূলের পতাকা হাতে তুলে নিলেন দীপেন্দু। ভোটের আগে দীপেন্দুর এই তৃণমূলে যোগদান নিঃসন্দেহে বড় ঘটনা। তিনি এই বিষয়ে বলেন,'দল যে দায়িত্ব দেবে, সেই দায়িত্বই পালন করব।' দীপেন্দুর দাবি তাঁর বিজেপিতে যাওয়ার সিদ্ধান্ত ভুল ছিল। তা তিনি উপলব্ধি করতে পেরেছেন বলেও দাবি করেছন। দীপেন্দু বলছেন,'ভুল তো হতেই পারে। আমি বসিরহাটের ভূমিপুত্র। এখান থেকেই ফুটবল খেলে দীপেন্দু বিশ্বাস হয়েছি। উন্নয়নের সঙ্গে থাকতে চাই।' ২০১৬ সালে তৃণমূলের টিকিটে বিধায়ক হন দীপেন্দু।সেবার তিনি বর্তমানে বঙ্গ বিজেপির চিফ শমীক ভট্টাচার্যকে হারিয়ে বিধায়ক হয়েছিলেন। তার আগে, ২০১৪ সালের ভোটে দীপেন্দু হেরে যান। তবে তারপরও দীপেন্দুর ওপর ভরসা রাখেন মমতা। দেল ভোটে লড়ার টিকিট। সেই টিকিটেই তারকা প্রার্থী শমীক ভট্টাচার্যকে হারান এই প্রাক্তন ফুটবলার।
এদিকে, দীপেন্দুর আগে, গতকালই তৃণমূলের পতাকা হাতে তুলে নেন বাম শিবির থেকে আসা প্রতীক উর রহমান। শনিবার দক্ষিণ ২৪ পরগনার আমতলায় ডায়মন্ড হারবারের সাংসদের কার্যালয়ের সামনের রাস্তায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে ঘাসফুল শিবিরের পতাকা হাতে নেন সিপিএম-র বিদ্রোহী নেতা প্রতীক। রাস্তায় যোগদান নিয়ে প্রতীক উর বলেন,'এই রাস্তাতে যোগদান করে আসলে রাস্তা দেখানো হল।' এর আগে, অভিষেক, প্রতীক উর সাক্ষাৎ হতেই প্রতীককে দল থেকে বহিষ্কার করে সিপিএম। এদিকে, প্রতীক উররের তৃণমূলে যোগদানের পরদিনই দীপেন্দুর তৃণমূলে ফের যোগদান বেশ তাৎপর্যবাহী ইঙ্গিত বলে মনে করা হচ্ছে। এর বহু আগে, ২০২১ সালে তৃণমূল যখন বিধানসভা ভোটের প্রার্থী তালিকা ঘোষণা করে, তাতে দীপেন্দুর নাম ছিল না। সেই সময় বহু তৃণমূল নেতাই দল ছেড়ে দেন। তাঁদের মধ্যে ছিলেন দীপেন্দুও। এরপর ফের একবার তৃণমূলে এলেন তিনি।
{{/usCountry}}এদিকে, দীপেন্দুর আগে, গতকালই তৃণমূলের পতাকা হাতে তুলে নেন বাম শিবির থেকে আসা প্রতীক উর রহমান। শনিবার দক্ষিণ ২৪ পরগনার আমতলায় ডায়মন্ড হারবারের সাংসদের কার্যালয়ের সামনের রাস্তায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে ঘাসফুল শিবিরের পতাকা হাতে নেন সিপিএম-র বিদ্রোহী নেতা প্রতীক। রাস্তায় যোগদান নিয়ে প্রতীক উর বলেন,'এই রাস্তাতে যোগদান করে আসলে রাস্তা দেখানো হল।' এর আগে, অভিষেক, প্রতীক উর সাক্ষাৎ হতেই প্রতীককে দল থেকে বহিষ্কার করে সিপিএম। এদিকে, প্রতীক উররের তৃণমূলে যোগদানের পরদিনই দীপেন্দুর তৃণমূলে ফের যোগদান বেশ তাৎপর্যবাহী ইঙ্গিত বলে মনে করা হচ্ছে। এর বহু আগে, ২০২১ সালে তৃণমূল যখন বিধানসভা ভোটের প্রার্থী তালিকা ঘোষণা করে, তাতে দীপেন্দুর নাম ছিল না। সেই সময় বহু তৃণমূল নেতাই দল ছেড়ে দেন। তাঁদের মধ্যে ছিলেন দীপেন্দুও। এরপর ফের একবার তৃণমূলে এলেন তিনি।
{{/usCountry}}