...
...
Next Story

Weather Forecast: হু হু করে নামবে পারদ! আজও কী ভিজবে কলকাতা? কালবৈশাখীর সতর্কতা জারি এই জেলাগুলিতে

Weather Forecast: শনিবার দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান ও নদিয়ায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি। অন্য জেলাগুলিতে তুলনামূলক শুষ্ক আবহাওয়া থাকতে পারে।

Published on: Apr 17, 2026, 14:08:25 IST
Advertisement

Weather Forecast: বৈশাখের গরমে হাঁসফাঁসের মাঝেই পাল্টে গেল বাংলার আবহাওয়া। অস্বস্তিকর গরমের মাঝেই শুক্রবারও দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ-দু’দিকেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝড়ের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। নিম্নচাপ অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জোড়া প্রভাবে আপাতত স্বস্তির হাওয়া বইলেও, গরমের অস্বস্তি পুরো কাটছে না। বাকি কোথায় কেমন থাকবে আবহাওয়া? রইল সম্পূর্ণ আপডেট।

আজও কী ভিজবে কলকাতা? (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
আজও কী ভিজবে কলকাতা? (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

আবহাওয়াবিদদের মতে, দক্ষিণ-পূর্ব রাজস্থান থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত পূর্ব-পশ্চিম নিম্নচাপ অক্ষরেখা, যা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গেছে। এর পাশাপাশি উত্তর বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় একটি ঊর্ধ্ববায়ু ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। এই দুইয়ের প্রভাবে বঙ্গোপসাগর থেকে হু হু করে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে, যার ফলে তৈরি হচ্ছে বজ্রগর্ভ মেঘ।

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া

হাওয়া অফিসের পূর্বাভাস, শুক্রবার দক্ষিণবঙ্গের প্রতিটি জেলাতেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ২৪ পরগনা এবং হুগলিতে ঝড়ের দাপট বেশি থাকবে। কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে ঝোড়ো হাওয়া। ঝড়-বৃষ্টির জেরে আগামী ২ দিনে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমতে পারে। তবে রবিবার থেকেই ফের ছবিটা বদলে যাবে। পরবর্তী ৫ দিনে আবার ৩ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। ফলে সাময়িক স্বস্তি মিললেও ভ্যাপসা গরম ও অস্বস্তি থেকেই যাচ্ছে। সোমবার থেকে তাপমাত্রা ৩-৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। বিশেষ করে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়ায় লু-এর মতো পরিস্থিতি তৈরি হতে পারে। কলকাতাতেও বাড়বে ভ্যাপসা গরম।

উত্তরবঙ্গেও একই চিত্র। শুক্রবার উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা ও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী ৭ দিনে তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। শনিবারও উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট বজায় থাকবে, এমনকী কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি-সহ উত্তরের জেলাগুলিতে আগামী বুধবার পর্যন্ত এই মনোরম আবহাওয়া বজায় থাকতে পারে।

সব মিলিয়ে, আপাতত ঝড়-বৃষ্টিতে কিছুটা স্বস্তি মিললেও, আগামী কয়েকদিন গরম-অস্বস্তির সঙ্গে লড়াই চলবে বঙ্গবাসীর।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe