...
...
Next Story

Weather Forecast: ৬০ কিমি বেগে ঝড়, তুমুল বৃষ্টি! দক্ষিণবঙ্গে আবহাওয়ার মুড বদল, ফের ভিজবে মহানগর?

Weather Forecast: গত কয়েকদিন ধরে চলা গরমের দাপট কিছুটা কমলেও ভ্যাপসা আবহাওয়া বজায় রয়েছে। তবে বিকেল নামলেই কালবৈশাখীর দাপটে স্বস্তি মিলছে। আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার বঙ্গোপসাগরে একটি নতুন নিম্নচাপ তৈরি হতে পারে। এতে আগামী সপ্তাহ জুড়েই রাজ্যের বেশিরভাগ জেলায় বৃষ্টি বাড়তে পারে।

Updated on: May 10, 2026, 18:24:42 IST
Advertisement

Weather Forecast: মে মাস পড়লেও এখনও পর্যন্ত তীব্র গরমের দেখা সেভাবে মেলেনি বাংলায়। বরং মাঝে মাঝেই বৃষ্টি আর কালবৈশাখীর জেরে আবহাওয়া অনেকটাই আরামদায়ক রয়েছে। রবিবারের শুরুটাও হয়েছে মেঘলা আকাশ দিয়েই। রোদের দেখা প্রায় মেলেইনি। দুপুর থেকে বইছে ঠান্ডা হাওয়া। এরমধ্যেই রাজ্যের আবহাওয়ায় বড়সড়ো রদবদল। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আজও জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি শুরু হতে পারে। রবিবার দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় তুমুল ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিমি বেগে কালবৈশাখী আছড়ে পড়তে পারে বলে পূর্বাভাস।

দক্ষিণবঙ্গে আবহাওয়ার মুড বদল (ছবি সৌজন্যে এপি)
দক্ষিণবঙ্গে আবহাওয়ার মুড বদল (ছবি সৌজন্যে এপি)

আবার বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। এই মুহূর্তে পূর্ব বিহার ও সংলগ্ন এলাকায় থাকা একটি উপরের বায়ুমণ্ডলের ঘূর্ণাবর্ত এখন উপ-হিমালয় পশ্চিমবঙ্গের দিকে সরে এসেছে। পাশাপাশি পূর্ব রাজস্থান থেকে ঝাড়খণ্ড পর্যন্ত বিস্তৃত একটি অক্ষরেখা সক্রিয় রয়েছে। এই দুই সিস্টেমের সঙ্গে যুক্ত হয়েছে বঙ্গোপসাগর থেকে আসা প্রচুর জলীয়বাষ্প। ফলে বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে এবং রাজ্যে ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেড়েছে। রবিবার হওয়ায় অনেকেরই বাইরে যাওয়ার পরিকল্পনা রয়েছে। তবে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ বিকেলের দিকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে দুর্যোগ দেখা দিতে পারে। তাই বাইরে বেরোলে সতর্ক থাকার পরামর্শ দিয়েছন আবহাওয়াবিদরা।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৩.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩.৬ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে প্রায় ৩৩ ডিগ্রির কাছাকাছি। সন্ধের দিকে ঝড়-বৃষ্টি হতে পারে, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, হুগলি, পশ্চিম মেদিনীপুর। দক্ষিণবঙ্গের হুগলি, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান- এই পাঁচটি জেলায় কমলা সতর্কতা জারি হয়েছে।

উত্তরবঙ্গেও দুর্যোগের সম্ভাবনা

গত কয়েকদিন ধরে চলা গরমের দাপট কিছুটা কমলেও ভ্যাপসা আবহাওয়া বজায় রয়েছে। তবে বিকেল নামলেই কালবৈশাখীর দাপটে স্বস্তি মিলছে। আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার বঙ্গোপসাগরে একটি নতুন নিম্নচাপ তৈরি হতে পারে। এতে আগামী সপ্তাহ জুড়েই রাজ্যের বেশিরভাগ জেলায় বৃষ্টি বাড়তে পারে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ার কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe