Weather Update: রাত পোহালেই রয়েছে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট। কলকাতা ও আশপাশের ৬টি জেলার ১৪২ আসনে ভোটগ্রহণ। প্রখর বৈশাখে নির্বাচন পর্ব চলছে রাজ্যে। ভোট দিতে যাওয়ার বঙ্গবাসীর উদ্বেগ বাড়াচ্ছে এই তীব্র খরতাপ। ঘণ্টার পর ঘণ্টা ভোটের লাইনে দাঁড়ানোর চিন্তা রয়েছে। এই আবহে আলিপুর আবহাওয়া পূর্বাভাস, আজ, মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ, দুই জায়গাতেই আবহাওয়া বদলাতে শুরু করছে। কোথাও দমকা হাওয়া, কোথাও আবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে বলে জানা গিয়েছে। ইতিমধ্যে রাজ্যে বৃষ্টি পরিস্থিতি তৈরি হয়েছে। সোমবার দিনের বেশিরভাগ সময় আকাশ ছিল মেঘলা । হাওয়ায় জলীয় ভাব যথেষ্ট । ফলে সর্বোচ্চ তাপমাত্রার পতন হয়েছে।

বর্তমানে উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত একটি পূর্ব-পশ্চিম অক্ষরেখা এবং বায়ুমণ্ডলের উচ্চস্তরে পশ্চিমী বায়ুপ্রবাহের প্রভাবে আগামী ক'য়েকদিন পশ্চিমবঙ্গে বৃষ্টি ও বজ্রঝড়ের প্রবণতা বাড়বে। আলিপুর আবহাওয়া দফতরের আবহবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগামী চার থেকে পাঁচ দিন রাজ্যে ঝড়বৃষ্টি বাড়বে । আজ, মঙ্গলবার দিনের আকাশ মেঘলা থাকবে । বজ্রবিদ্যুৎ-সহ হালকা ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ৩২ এবং ২৬ ডিগ্রির আশেপাশে থাকবে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গে আজ, মঙ্গলবার নির্বাচনের আগের দিন ঝড়বৃষ্টি ও কালবৈশাখীর সতর্কতা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, নদিয়া, পূর্ব বর্ধমান উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে। একই পরিস্থিতি পশ্চিম বর্ধমান জেলাতেও। কলকাতা-সহ বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বইতে পারে। অন্যদিকে, বুধবার নির্বাচনের দিন দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির আশঙ্কা রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান ও সংলগ্ন জেলাগুলিতে। কালবৈশাখী ও শিলাবৃষ্টির সতর্কতা কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। নদিয়াতেও প্রবল ঝড়বৃষ্টির আশঙ্কা। অর্থাৎ দ্বিতীয় তথা শেষ দফা নির্বাচনে সব জেলাতেই ঝড়বৃষ্টির আশঙ্কার কথা শুনিয়েছে হাওয়া অফিস।
বুধবার তীব্র ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টি এবং বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির আশঙ্কা। পূর্ব বর্ধমান জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা সঙ্গে ঝোড়ো হাওয়া-সহ শিলাবৃষ্টি কালবৈশাখীর সতর্কতা কলকাতা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে। এই জেলাগুলিতে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বইবে। বৃহস্পতিবারও প্রায় সব জেলায় ব্যাপকভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকছে। হাওড়া, হুগলি, কলকাতা, দুই মেদিনীপুর ও দুই ২৪ পরগনায় ঝোড়ো হাওয়া বইবে এবং কিছু জেলায় ভারী বৃষ্টি হতে পারে। ১ মে অর্থাৎ শুক্রবার পর্যন্ত ঝড়বৃষ্টি পরিস্থিতি বজায় থাকবে রাজ্যজুড়ে। সপ্তাহান্তে ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমলেও কিছু জায়গায় বজ্রপাত-সহ ঝড় হতে পারে৷
উত্তরবঙ্গের আবহাওয়া
{{/usCountry}}বুধবার তীব্র ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টি এবং বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির আশঙ্কা। পূর্ব বর্ধমান জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা সঙ্গে ঝোড়ো হাওয়া-সহ শিলাবৃষ্টি কালবৈশাখীর সতর্কতা কলকাতা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে। এই জেলাগুলিতে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বইবে। বৃহস্পতিবারও প্রায় সব জেলায় ব্যাপকভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকছে। হাওড়া, হুগলি, কলকাতা, দুই মেদিনীপুর ও দুই ২৪ পরগনায় ঝোড়ো হাওয়া বইবে এবং কিছু জেলায় ভারী বৃষ্টি হতে পারে। ১ মে অর্থাৎ শুক্রবার পর্যন্ত ঝড়বৃষ্টি পরিস্থিতি বজায় থাকবে রাজ্যজুড়ে। সপ্তাহান্তে ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমলেও কিছু জায়গায় বজ্রপাত-সহ ঝড় হতে পারে৷
উত্তরবঙ্গের আবহাওয়া
{{/usCountry}}উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার। সপ্তাহজুড়েই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি উত্তরবঙ্গের সব জেলাতে হবে। প্রবল বৃষ্টির কারণে আগামী দু-তিনদিনে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে বিভিন্ন জেলায়। বিশেষ করে ৩০ এপ্রিল জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কাও রয়েছে। ১ ও ২ মে উত্তরবঙ্গে বৃষ্টি অব্যাহত থাকবে। ৩ মে পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রপাত-সহ ঝড়ের সম্ভাবনা থাকবে উত্তরে।
এক নজরে কলকাতার আবহাওয়া
মঙ্গলবার সকাল থেকে কলকাতার আবহাওয়া খানিকটা খামখেয়ালি। কখনও মেঘলা আকাশ, কখনও আংশিক মেঘলা আকাশ। ভ্যাপসা গরম। তবে দমকা হাওয়ায় অস্বস্তি কমতে পারে। আজ বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকবে। দুপুরের পর সম্ভাবনা বাড়বে। বজ্রপাত এবং ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। বুধ এবং বৃহস্পতিবার কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। ফলে তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস। সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৬ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৭২ থেকে ৮৫ শতাংশ।