বাঁকুড়ার খাতড়ায় এদিন একটি গাড়িতে গুচ্ছ গুচ্ছ এসআইআর ফর্ম-৭ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার ক্ষোভে ফুঁসে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নবান্নে একটি ফর্মের ছবি তুলে ধরে মমতা বলেন,'একটা ছবি দেখাচ্ছি। গাড়িতে করে প্রায় ১০ হাজার ফর্ম নিয়ে গিয়েছে ডিলিট করার জন্য।' একইসঙ্গে মমতার বার্তা,'..ফাইলের পরে ফাইল, বস্তা বস্তা কাগজ। এগুলো মানুষের অধিকার চুরি নয়?' রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন,স 'তথ্য চুরি করছে, গণতন্ত্র চুরি করছে। মানুষকে বাঁচতে দিচ্ছে না। জীবিতকে মৃত বলে দিচ্ছে।'

এদিকে, ঘটনা ঘিরে তৃণমূলের বক্তব্যের পাল্টা বক্তব্য উঠে এসেছে বিজেপির তরফেও। এর আগে, বাঁকুড়ার খাতড়ায় ওই গাড়িকে আটক করেন কয়েকজন তৃণমূল কর্মী। গাড়িটি ছাড়াও ২ জনকে আটক করা হয়েছে। পরে সেই আটক দুই ব্যক্তি ও গাড়িকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ঘটনা ঘটেছে দুপুর ১ টা নাগাদ। খাতড়া সিনেমা রোড এলাকায় গাড়িটিকে আটক করে খাতড়া পুলিশের হাতে তুলে দেন একদল তৃণমূল কর্মী। তৃণমূলের দাবি, গাড়ির সঙ্গে যে দুজনকে উদ্ধার করা গিয়েছে, তাঁরা বিজেপি সদস্য। অভিযোগ তুলে, রাজ্যের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি-সহ তৃণমূলের জেলা নেতৃত্ব। তৃণমূলের দাবি, বৈধ ভোটারদের নাম বাদ দিতে বিজেপি এই ফর্মগুলি নিয়ে যাচ্ছিল। প্রসঙ্গত, ভোটার তালিকায় কোনও নাম অন্তর্ভুক্তির বিরোধিতা করা বা মৃত বা স্থানান্তর হওয়া ব্যক্তির নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে ব্যবহৃত হয় এই ফর্ম। আর সেই ফর্ম-৭ উদ্ধার হওয়া ঘিরে ব্যাপক চাঞ্চল্য রাজ্য রাজনীতিতে।
ঘটনা ঘিরে জ্যোৎস্না মান্ডি বলেন,' উদ্দেশ্য একটাই, বৈধ ভোটারদের নাম যেনতেন প্রকারেণ বাদ দেওয়া। তৃণমূলকর্মীরা সেই চক্রান্ত রুখে দিয়েছেন।' এদিকে, বিজেপির তরফে বলা হচ্ছে, তৃণমূল ঘটনার ভুল ব্যখ্যা দিচ্ছে। বিজেপি নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার বলেন, ‘আমাদের যে বিএলএ-রা বিএলও-দের কাছে ‘ফর্ম-৭’ জমা দিতে পারেননি, তাঁরা ফর্মগুলি একত্রিত করে গাড়ি করে এইআরও-র কাছে জমা দিতে যাচ্ছিলেন।’ আপাতত গোটা ঘটনা ঘিরে রাজনৈতিক পারদ তুঙ্গে।
{{/usCountry}}ঘটনা ঘিরে জ্যোৎস্না মান্ডি বলেন,' উদ্দেশ্য একটাই, বৈধ ভোটারদের নাম যেনতেন প্রকারেণ বাদ দেওয়া। তৃণমূলকর্মীরা সেই চক্রান্ত রুখে দিয়েছেন।' এদিকে, বিজেপির তরফে বলা হচ্ছে, তৃণমূল ঘটনার ভুল ব্যখ্যা দিচ্ছে। বিজেপি নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার বলেন, ‘আমাদের যে বিএলএ-রা বিএলও-দের কাছে ‘ফর্ম-৭’ জমা দিতে পারেননি, তাঁরা ফর্মগুলি একত্রিত করে গাড়ি করে এইআরও-র কাছে জমা দিতে যাচ্ছিলেন।’ আপাতত গোটা ঘটনা ঘিরে রাজনৈতিক পারদ তুঙ্গে।
{{/usCountry}}