...
...
Next Story

Ghuni Slum Fire & Bangladeshi SIR Hearing: 'খসড়ায় বাদ পড়া বাংলাদেশিদের নাম ভোটার তালিকায় তুলতেই আগুন ঘুনি বস্তিতে'

১৭ ডিসেম্বর সন্ধ্যায় নিউটাউনের 'বাংলাদেশি কলোনি' হিসেবে পরিচিত বস্তিতে আগুন ছড়িয়ে পড়ে। এই আবহে বিজেপি নেতার বিস্ফোরক অভিযোগ, বস্তিতে বসবাসকারী বাংলাদেশিদের নাম ভোটার তালিকায় তুলতেই এখানে আগুন লাগিয়েছে তৃণমূল।

Published on: Dec 18, 2025, 11:37:21 IST
By
Prefer HTon Google
Advertisement

নিউটাউন এলাকায় ইকো পার্কের অদূরে অবস্থিত ঘুনি বস্তি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছিল ১৭ ডিসেম্বর সন্ধ্যায়। সেই অগ্নিকাণ্ড নিয়ে এবার বিস্ফোরক অভিযোগ বিজেপি নেতা অমিত মালব্যর। উল্লেখ্য, ১৭ তারিখ সন্ধ্যায় হঠাৎই নিউটাউনের 'বাংলাদেশি কলোনি' হিসেবে পরিচিত বস্তিতে আগুনের শিখা দেখা যায়। মুহূর্তের মধ্যে একের পর এক ঝুপড়ি ভস্মীভূত হতে শুরু করে। এদিকে কীভাবে এই আগুন লাগল, তা নিয়ে এখনও নিশ্চিত কোনও তথ্য পাওয়া যায়নি। এই আবহে বিজেপি নেতার বিস্ফোরক অভিযোগ, বস্তিতে বসবাসকারী বাংলাদেশিদের নাম ভোটার তালিকায় তুলতেই এখানে আগুন লাগিয়েছে তৃণমূল।

১৭ ডিসেম্বর সন্ধ্যায় নিউটাউনের 'বাংলাদেশি কলোনি' হিসেবে পরিচিত বস্তিতে আগুন ছড়িয়ে পড়ে (PTI)
১৭ ডিসেম্বর সন্ধ্যায় নিউটাউনের 'বাংলাদেশি কলোনি' হিসেবে পরিচিত বস্তিতে আগুন ছড়িয়ে পড়ে (PTI)

এদিকে এই আগুন লাগার ঘটনার সঙ্গে জড়িয়ে গিয়েছে আর এক বিতর্ক। পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই নাকি এই ঝুপড়ি খালি পড়েছিল। অভিযোগ ওঠে, বাংলাদেশ থেকে অনেকে এসে ওই ঝুপড়িতে বসবাস শুরু করেছিলেন। এসআইআর শুরু হওয়ার পর তাঁরা ঘরে তালা দিয়ে চলে যান। তবে বেশ কিছু ঝুপড়িতে এখনও মানুষজন ছিল। অনেকেরই অভিযোগ, প্রমাণ লোপাটের জন্য ওই সব বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়ে থাকতে পারে।

আর এবার অমিত মালব্য বললেন, 'অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গাদের নোটিশ দিতে চলেছে ভারতের নির্বাচন কমিশন। সেই শুনানি শুরু করার কয়েকদিন আগেই নিউ টাউনের ইকো পার্কের কাছে ঘুনি বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই কলকাতার শহরতলিতে পরিত্যক্ত এবং খালি কুঁড়েঘরের দৃশ্য বারবার সামনে এসেছে। এটি একটি ওপেন সিক্রেট যে বাংলাদেশ থেকে আসা বেশ কয়েকজন লোক ঘুনি বস্তিতে বসতি স্থাপন করেছিলেন, যেখানে এখন এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রতিবেদনে দেখা গেছে যে অনেক বস্তিবাসী ইতিমধ্যেই তাদের ঘরবাড়ি তালাবদ্ধ করে সীমান্ত পার হয়ে বাংলাদেশে চলে গেছেন, আর মাত্র কয়েকজন রয়ে গেছেন। আগুনের তীব্রতা এবং মাত্রা সত্ত্বেও, দ্রুত দমকল বাহিনী মোতায়েন করা হয়নি, যা গুরুতর প্রশ্ন তুলেছে।'

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks