Suvendu on Bengal Industial Scenario: পশ্চিমবঙ্গে বিনিয়োগ টানতে গুজরাট, মহারাষ্ট্র এবং উত্তরপ্রদেশ মডেল অনুসরণের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমসের বেঙ্গল অ্যাসেন্ডস অনুষ্ঠানে তিনি জানান, বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে পশ্চিমবঙ্গের প্রতি বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে এবং শিল্পবান্ধব পরিবেশ তৈরি করতে রাজ্য সরকার ইতিমধ্যেই একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে।
গুজরাটের মতো রাজ্যের মডেল প্রয়োগ পশ্চিমবঙ্গে

মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে পালাবদলের পর থেকেই বহু শিল্পপতি বাংলায় বিনিয়োগ করতে এগিয়ে আসছেন। সরকার ইতিমধ্যে নতুন শিল্পনীতি প্রকাশ করেছে। খুব শীঘ্রই জমির নীতি এবং স্টার্ট-আপ নীতিও চূড়ান্ত করে ফেলা হবে। গুজরাট, মহারাষ্ট্র এবং উত্তরপ্রদেশের মতো রাজ্যে যে সফল শিল্পনীতি রয়েছে, তা অনুসরণ করা হবে পশ্চিমবঙ্গে। সেই মডেল প্রয়োগ করা হবে।
বিদ্যুৎ ও জমিকে গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে চিহ্নিত
সেই রেশ ধরে শিল্প স্থাপনের ক্ষেত্রে বিদ্যুৎ এবং জমিকেই সবচেয়ে বড় দুটি স্তম্ভ হিসেবে চিহ্নিত করেছেন মুখ্যমন্ত্রী। পূর্বতন বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেস সরকারের ‘শিল্প-বিরোধী’ অবস্থানের তীব্র সমালোচনা করে তিনি দাবি করেন, সিপিএম আমলে জমি অধিগ্রহণের জন্য ক্ষমতা ও পুলিশের অপব্যবহার করা হত। আর শিল্পপতিদের নিজেদেরই জমি খুঁজে নিতে বলা হত তৃণমূল আমলে। তবে বর্তমান সরকার সেই পরিস্থিতি বদলে রাজ্যে একটি সুসংগঠিত ‘ল্যান্ড ব্যাঙ্ক’ বা জমি ভান্ডার তৈরি করেছে।
আরও পড়ুন: Govt Pension Scheme: সরকারের দারুণ স্কিম! মাসে ২১০ টাকা জমা দিয়ে পান ৫,০০০ টাকা করে, কৌশলও আছে বিশেষ
{{/usCountry}}আরও পড়ুন: Govt Pension Scheme: সরকারের দারুণ স্কিম! মাসে ২১০ টাকা জমা দিয়ে পান ৫,০০০ টাকা করে, কৌশলও আছে বিশেষ
{{/usCountry}}আর সেই উদ্যোগের প্রথম সাফল্য হিসেবে হরিণঘাটায় কারখানা স্থাপনের জন্য ‘ক্যাম্পা কোলা’-কে রাজ্য সরকার ইতিমধ্যে জমি দিয়েছে বলেও মুখ্যমন্ত্রী জানান। তিনি উল্লেখ করেন, এখনও কোনও মেগা বাণিজ্য সম্মেলনের আয়োজন না করা হলেও বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরি করতে সরকার নিরলস পরিশ্রম করে চলেছে।
'সকাল-সকাল ফোন', বড় বার্তা মুখ্যমন্ত্রীর
সেই রেশ ধরে সিঙ্গুরের জমিতে শিল্প নিয়েও আভাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। ওই অনুষ্ঠানে তিনি বলেন, ‘প্রতিদিন খ্যাতনামা শিল্পপতিদের সঙ্গে আমার কথা হয়। আজ সকাল-সকাল আমার কাছে একটা ফোন আসে - অশোক লেল্যান্ড ফোন করেন। ওঁরা একটা প্রস্তাব দিয়েছেন। আমরা (সেটা নিয়ে) কাজ করছি।’ তবে কী প্রস্তাব, সেটা বলেননি তিনি। সংশ্লিষ্ট মহলের ধারণা, সিঙ্গুরে ট্রাক কারখানা নিয়ে কথা হয়েছে। কারণ দিনকয়েক আগে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার জানিয়েছিলেন যে সিঙ্গুরে ট্রাক কারখানা করার ভাবনাচিন্তা করছে ওই গোষ্ঠী।
ABOUT THE AUTHOR
অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।