West Bengal Governor: বিশ্ব হিন্দু পরিষদের কর্মসূচিতে যোগ দিয়ে কার্যত সংঘের পক্ষেই ব্যাট ধরলেন রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি (RN Ravi)। তাঁর মতে, ভারতের ইতিহাসকে বিকৃত করা হয়েছে। ইংরেজ, পর্তুগিজ এবং ফরাসি থেকে ইসলামিক শক্তি বুঝেছিল, পুরো ভারতকে নিয়ন্ত্রণে আনা সম্ভব নয়। তাই ভারতকে দুর্বল করা ও হীনমন্যতা বোধ তৈরি করার চক্রান্ত রয়েছে সেই ইতিহাসে। রাজ্যপালের স্পষ্ট বার্তা, 'বিদেশি চক্রান্তে তৈরি বিকৃত ইতিহাস শুধরে দেশের অতীত, সংস্কৃতি ও স্বাভিমানকে নতুন দৃষ্টিভঙ্গিতে দেখা আজ সময়ের দাবি।'

শুক্রবার দেওয়ানদিঘির বর্ধমান মডেল স্কুলের অডিটোরিয়ামে বিশ্ব হিন্দু পরিষদের প্রাণপুরুষ অশোক সিংহলের জন্মশতবর্ষের স্মারক অনুষ্ঠানে দেন রাজ্যপাল। বিশ্ব হিন্দু পরিষদ মধ্যবঙ্গ প্রান্ত আয়োজিত এই মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে ছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, বিশ্ব হিন্দু পরিষদের কেন্দ্রীয় প্রমুখ অজয় পারেখ-সহ বহু বিশিষ্ট নেতৃত্ব ও প্রতিনিধি। মঞ্চে ভাষণ দিতে গিয়ে ইতিহাস বিকৃতির কড়া সমালোচনা করে রাজ্যপাল বলেন, 'বার বার বিদেশি শক্তি হানা দিয়েছে ভারতে। ইংরেজ, পর্তুগিজ এবং ফরাসি থেকে ইসলামিক শক্তি বুঝেছিল পুরো ভারতকে নিয়ন্ত্রণে আনা সম্ভব নয়। তাই ভারতের ইতিহাসকে বিকৃত করা হয়। ভারতকে দুর্বল করা ও হীনমন্যতা সৃষ্টি করার চক্রান্ত করা হয় সেই ইতিহাসে। ভারতীয়দের নিজেদের ইতিহাস, সংস্কৃতি এবং স্বাভিমানের প্রতি নেতিবাচক ধারণা তৈরি করার চেষ্টা হয়েছিল সেই ইতিহাসে।'
তিনি আরও উল্লেখ করেন, 'অষ্টাদশ শতাব্দীর শেষভাগ ও উনিশ শতকের সূচনায় জেমস মিলের লেখা বিকৃত ইতিহাসই এতদিন ধরে বিদ্যালয় ও মহাবিদ্যালয়ে পড়ানো হয়েছে। ফলে ভারতের গৌরবোজ্জ্বল অতীত ও সংস্কৃতি নিয়ে নতুন করে ভাবার প্রয়োজনীয়তা জরুরি হয়ে পড়েছে।' রাষ্ট্রের গঠন ও হিন্দুত্বের মেলবন্ধন ঘটিয়ে রাজ্যপাল বলেন, 'রাষ্ট্রের সংরক্ষণের কেন্দ্রে রয়েছে হিন্দুত্ব। যখন হিন্দু বলা হয়, তখন ভারতের ১৪০ কোটি ভারতীয়কেই তার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়।' তাঁর কথায়, ‘হিন্দুত্বের হৃদয় অত্যন্ত বিস্তৃত। সেখানে কাউকে পর মনে করা হয় না।' হিন্দুত্বের উদারতার কথা স্মরণ করিয়ে দিয়ে মহাত্মা গান্ধী, লাল বাহাদুর শাস্ত্রী এবং নেতাজির অবদান উল্লেখ করে তিনি দাবি করেন, রাষ্ট্রবাদ ও হিন্দুত্ব পরিপূরক ও সমান্তরাল। রাষ্ট্রবাদ ছাড়া যেমন হিন্দুত্ব ভাবা যায় না, তেমনই হিন্দুত্ব ছাড়া ভারতের অস্তিত্ব কল্পনা করা অসাধ্য। এ দিনের ভাষণে বার বার 'বন্দে মাতরম্' ও সন্ত্রাসবিরোধী পদক্ষেপ 'অপারেশন সিঁদুর'-এর কথা তুলে ধরে কাশ্মীর ইস্যু ও জাতীয় নিরাপত্তার স্বার্থে দেশের প্রতিটি নাগরিককে একাগ্র হওয়ার আহ্বান জানান তিনি।
আরএসএস সংগঠনের শিকড় আরও ছড়ানোর জন্য একাধিক কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৮ ও ৯ অক্টোবর আরএসএস প্রধান মোহন ভাগবত বর্ধমানে দু’দিনের জন্য আসছেন। তিনি ওই দু’দিন একাধিক কর্মসূচিতে যোগ দেবেন। বেসরকারি ওই স্কুলের হলঘরে প্রায় বারশো কর্মীকে নিয়ে তিনি বৈঠক করবেন। এছাড়া উল্লাসে সংগঠনের অফিসেও তাঁর কর্মসূচি রয়েছে। তার আগে এদিনের কর্মসূচি সংগঠনের সদস্যদের বাড়তি অক্সিজেন জগিয়েছে। বিশেষ করে রাজ্যপালের মুখে হিন্দুত্ব জাগরণের কথা শুনে তাঁরা খুবই উৎসাহিত।
{{/usCountry}}আরএসএস সংগঠনের শিকড় আরও ছড়ানোর জন্য একাধিক কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৮ ও ৯ অক্টোবর আরএসএস প্রধান মোহন ভাগবত বর্ধমানে দু’দিনের জন্য আসছেন। তিনি ওই দু’দিন একাধিক কর্মসূচিতে যোগ দেবেন। বেসরকারি ওই স্কুলের হলঘরে প্রায় বারশো কর্মীকে নিয়ে তিনি বৈঠক করবেন। এছাড়া উল্লাসে সংগঠনের অফিসেও তাঁর কর্মসূচি রয়েছে। তার আগে এদিনের কর্মসূচি সংগঠনের সদস্যদের বাড়তি অক্সিজেন জগিয়েছে। বিশেষ করে রাজ্যপালের মুখে হিন্দুত্ব জাগরণের কথা শুনে তাঁরা খুবই উৎসাহিত।
{{/usCountry}}