...
...
Next Story

TMC Leader Arrest: বালু ঘনিষ্ঠ তৃণমূল নেতা পুলিশের জালে, উঠল 'চোর' স্লোগান, ৩৭টি রুটের অটো-টোটোর থেকে তোলাবাজির অভিযোগ

Habra TMC Leader Arrest: তারক দে-র বিরুদ্ধে অভিযোগ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে অটো ও টোটো চালকদের কাছ থেকে নিয়মিত টাকা তুলতেন তিনি। তাঁর নিয়ন্ত্রণে প্রায় ৩৭টি অটো ও টোটো চলত বলেও দাবি স্থানীয়দের।

Published on: May 20, 2026, 09:29:41 IST
Advertisement

Habra TMC Leader Arrest: হাবড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার হলেন তৃণমূলের শ্রমিক সংগঠনের এক নেতা। ধৃতের নাম তারক দে। ধৃত ওই নেতা রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই তোলাবাজি ও ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ উঠছিল। মঙ্গলবার ধৃতকে বারাসত আদালতে তোলা হলে পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। এদিকে থানা থেকে আদালতে নিয়ে যাওয়ার পথে তারককে ঘিরে 'চোর, চোর' স্লোগান দেন স্থানীয় বিজেপি কর্মীরা।

হাবড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার হলেন তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা তারক দে
হাবড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার হলেন তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা তারক দে

অভিযোগ, হাবড়া এলাকায় বিভিন্ন ব্যবসায়ী ও নির্মাণ সংস্থার কাছ থেকে নিয়মিত টাকা তোলা হত। স্থানীয়দের একাংশের দাবি, এলাকায় কাজ করতে গেলে ওই চক্রকে টাকা দিতে বাধ্য করা হত। অভিযোগ, তাঁর কথা না মানলে ভয় দেখানো ও চাপ সৃষ্টি করা হত। সম্প্রতি এই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে বেশ কিছু তথ্য হাতে আসার পর অভিযুক্ত শ্রমিক নেতাকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে আরও অভিযোগ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে অটো ও টোটো চালকদের কাছ থেকে নিয়মিত টাকা তুলতেন তিনি। তাঁর নিয়ন্ত্রণে প্রায় ৩৭টি অটো ও টোটো চলত বলেও দাবি স্থানীয়দের।

পুলিশ জানিয়েছে, ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে গোটা চক্রের সঙ্গে আর কারা যুক্ত রয়েছে, তা জানার চেষ্টা চলছে। তদন্তকারীদের অনুমান, এই ঘটনায় আরও কয়েকজনের নাম সামনে আসতে পারে। অভিযুক্তের বিরুদ্ধে ওঠা অভিযোগের নেপথ্যে কোনও বড় চক্র কাজ করছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। বিরোধীদের দাবি, শাসকদলের ঘনিষ্ঠ নেতাদের নাম একের পর এক দুর্নীতি ও তোলাবাজির ঘটনায় উঠে আসছে। যদিও তৃণমূলের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে। দলীয় নেতৃত্বের বক্তব্য, আইন আইনের পথেই চলবে এবং কোনও ব্যক্তি দোষী প্রমাণিত হলে তার দায় দল নেবে না।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe