Chorbagan Announcer Wife on Arrest: '২৭ তারিখের আগে থানায় যেতে বারণ করেছিল', চোরবাগানের ঘোষক ধরা পড়তে দাবি স্ত্রী'র
Chorbagan Announcer Wife on Arrest: চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় যে পদপিষ্টের ঘটনা ঘটেছে, তাতে দ্বিতীয় ঘোষককে গ্রেফতার করা হল। তারপরই বড়সড় দাবি করলেন তাঁর স্ত্রী। এক অজানা কারও কথা বললেন। ইতিমধ্যে প্রথম ঘোষককেও গ্রেফতার করা হয়েছে।
Chorbagan Announcer Wife on Arrest: চোরবাগানের পুজোয় পদপিষ্টের ঘটনায় আরও এক ঘোষককে গ্রেফতার করা হয়েছে। কলকাতা পুলিশ সূত্রে খবর, লালবাজারে বাবু ওরফে কুশল মজুমদার নামে ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আর তারইমধ্যে বিস্ফোরক অভিযোগ করলেন বাবুর স্ত্রী। তিনি দাবি করেছেন, তাঁর স্বামী নাকি বলেছিলেন যে তিনি পুলিশের কাছে আত্মসমর্পণ করতে চেয়েছিলেন। কিন্তু কেউ একজন তাঁকে তৎক্ষণাৎ সেই কাজটা করতে বারণ করেছিলেন। ২৭ তারিখের আগে তাঁর স্বামীকে থানায় যেতে বারণ করা হয়েছিল বলে দাবি করেছেন ধৃতের স্ত্রী।
সংবাদমাধ্যম এবিপি আনন্দের সাক্ষাৎকারে মহিলা বলেছেন, ‘ঘটনার পরেই ও জামাকাপড় ছেড়ে আবার মাঠে গিয়েছে। সাধারণ মানুষ যে বিপদে পড়েছে, তাঁদের সাহায্য করার জন্য সে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে। তারপর থেকে আর বাড়িতে আসেনি।’ সেইসঙ্গে তিনি দাবি করেন, ‘ও আমায় বলল যে আমি থানায় যেতে চাইছি। কিন্তু আমায় কেউ বারণ করছে যে ২৭ তারিখের আগে থানায় যাস না। আমি তার জন্য সামনে আসছি না। আমি খুব তাড়াতাড়ি চলে আসব।’
মহিলা দাবি করেছেন, চোরবাগান বিপর্যয়ের পরই হাফপ্যান্ট, স্যান্ডো গেঞ্জি, গামছা নিয়ে বেরিয়ে গিয়েছিলেন বাবু। জুতোও পরেননি। তারপর পালিয়ে গিয়েছিলেন। কোথায় পালিয়ে গিয়েছিলেন, সে বিষয়ে তিনি কিছু জানতেন না। তবে সেইসময় বাবুর সঙ্গে যোগাযোগ ছিল। ফোন করে বাবু আশ্বস্ত করেছিলেন যে চিন্তা করার কিছু নেই। কিন্তু তাঁর স্বামীকে ঠিক কে ২৭ তারিখের আগে থানায় না যাওয়ার 'নির্দেশে' দিয়েছিলেন, তা তিনি জানেন না বলে দাবি করেছেন মহিলা।
আর সপ্তমীতে চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় ঠাকুর দেখতে গিয়ে যে পদপিষ্টের ঘটনা ঘটেছে, তার নেপথ্যে মাইকে করা একটি ঘোষণার বড় ভূমিকা আছে বলে দাবি করা হয়েছে। অভিযোগ উঠেছে, সপ্তমীর সন্ধ্যায় বৃষ্টির মধ্যেই মাইকে ঘোষণা করা হয়েছিল যে 'মণ্ডপ ভেঙে যাচ্ছে'। তারপরই আতঙ্ক ছড়ায়। মৃত্যু হয় একাধিক নাবালক-সহ ১৯ জনের। মুহূর্তের মধ্যে পুজোর আনন্দ পরিণত হয় ভয়াবহ বিষাদে।
তারপর থেকেই ওই ঘোষকদের খুঁজছিল পুলিশ। বৃহস্পতিবার নদিয়া থেকে সঞ্জীব রাহা ওরফে সেন্টুকে গ্রেফতার করা হয়। তিনি চোরবাগান পুজো কমিটির কোষাধ্যক্ষ ছিলেন। আজ তাঁকে আদালতে পেশ করা হচ্ছে। আর তারইমধ্যে বাবুকেও গ্রেফতার করেছে পুলিশ।
অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা:
কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা:
নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা:
অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।
Home/Bengal/Chorbagan Announcer Wife on Arrest: '২৭ তারিখের আগে থানায় যেতে বারণ করেছিল', চোরবাগানের ঘোষক ধরা পড়তে দাবি স্ত্রী'র
{{^htLoading}}
Advertisement
{{/htLoading}}
SHARE THIS ARTICLE ON
{{#usCountry}}{{/usCountry}}
Notifications
Get breaking alerts directly from the newsroom
Notifications are on!You'll be notified when news breaks