Puja Weather: বর্ষার বিদায়ঘণ্টা বেজে যাওয়ার সঙ্গে সঙ্গেই উৎসবের আমেজে মেতে উঠেছে গোটা রাজ্য। পুজো আর মাত্র কয়েক দিন বাকি থাকায় কেনাকাটায় ব্যস্ত মানুষ। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিনের মধ্যেই রাজ্য থেকে পুরোপুরি বিদায় নিতে চলেছে মৌসুমি বায়ু। এই মুহূর্তে বঙ্গে কোনও ভারী বৃষ্টির (Weather Update) আশঙ্কা নেই বললেই চলে, যার ফলে উৎসবের কেনাকাটায় জল ঢালতে পারবে না বৃষ্টি। তবে উপকূলবর্তী এবং কিছু নির্দিষ্ট জেলায় হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ঝাড়খণ্ড ও বিহার সংলগ্ন এলাকায় বর্ষা বিদায়ের রেখা ক্রমশ এগিয়ে আসায় আগামী চব্বিশ ঘণ্টার মধ্যে ওই অঞ্চলগুলো থেকেও বর্ষা বিদায় পর্ব শুরু হতে চলেছে। যদিও বিহার, সংলগ্ন উত্তরপ্রদেশ এবং অসমের ওপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, তবে এখনও পর্যন্ত বঙ্গে ভারী বর্ষণের কোনও পূর্বাভাস নেই।
আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গে (South Bengal Weather) আগামী কয়েকদিন আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সেই বৃষ্টি খুব একটা ব্যাপক হওয়ার সম্ভাবনা নেই। শনিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং সংলগ্ন এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের অন্য কয়েকটি জেলাতেও দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে ভারী বৃষ্টির সতর্কতা নেই। আগামী বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে কমই থাকবে। ফলে পুজোর আগে দক্ষিণবঙ্গে টানা বর্ষণের পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা আপাতত নেই।
কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
মহানগরী কলকাতার ক্ষেত্রেও একই ছবি ধরা পড়েছে। কলকাতার আবহাওয়ায় আগামী কয়েকদিন বৃষ্টির তুলনায় বেশি ভোগাতে পারে বাতাসের জলীয় বাষ্প। আর্দ্রতা বেশি থাকায় শহরে অস্বস্তি বাড়তে পারে। শনিবার কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে। বেলা বাড়ার সঙ্গে আকাশ আরও মেঘলা হতে পারে। দু-এক পশলা হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। রবিবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনাও ধীরে ধীরে কমবে। ফলে বৃষ্টি কমলেও ভ্যাপসা গরমের অনুভূতি বাড়তে পারে।
এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় যা ১.৯ ডিগ্রি বেশি। শুক্রবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.৮ ডিগ্রি কম। শহরে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬৩ থেকে ৯৬ শতাংশের মধ্যে। আগামী ২৪ ঘণ্টায় কলকাতার তাপমাত্রা ২৭ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে।
এক নজরে উত্তরের আবহাওয়া
{{/usCountry}}এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় যা ১.৯ ডিগ্রি বেশি। শুক্রবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.৮ ডিগ্রি কম। শহরে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬৩ থেকে ৯৬ শতাংশের মধ্যে। আগামী ২৪ ঘণ্টায় কলকাতার তাপমাত্রা ২৭ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে।
এক নজরে উত্তরের আবহাওয়া
{{/usCountry}}উত্তরবঙ্গেও (North Bengal Weather) আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে শনিবার ও রবিবার উত্তরবঙ্গের উপরের দিকের কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কালিম্পংয়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি। তবে এই বৃষ্টিও দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা নেই। সোমবার থেকে উত্তরবঙ্গে ফের বৃষ্টির সম্ভাবনা কমবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
ফলে আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়ার মূল বৈশিষ্ট্য হতে চলেছে—বৃষ্টি কমা, আর্দ্রতাজনিত অস্বস্তি বৃদ্ধি এবং ধীরে ধীরে বর্ষার বিদায়। সব মিলিয়ে পুজোবাজারের আনন্দ মাটি করার মতো কোনও প্রতিকূল আবহাওয়ার পূর্বাভাস আপাতত নেই।