আরও দু'দিন ভ্যাপসা গরম চলবে দক্ষিণবঙ্গে। তারপর রবিবার থেকে আবহাওয়ার মোড় কিছুটা ঘুরবে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টি শুরু হবে। একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। কয়েকটি জেলায় ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। কয়েকটি জেলায় আবার ঝড়ের ঘণ্টায় থাকবে ৩০-৪০ কিমির মতো। আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের কোন জেলার আবহাওয়া কেমন থাকবে?

দক্ষিণবঙ্গে কবে থেকে আবহাওয়া পরিবর্তন হবে?
১) শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলার (কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) আবহাওয়া শুষ্ক থাকবে।
ভ্যাপসা গরম এবং আর্দ্রতার কারণে হাওড়া, কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
২) শনিবার ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া এবং বাঁকুড়ার একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির আবহাওয়া শুষ্ক থাকবে।
তারইমধ্যে গরম ও আর্দ্রতার জন্য হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
{{/usCountry}}তারইমধ্যে গরম ও আর্দ্রতার জন্য হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
{{/usCountry}}৩) রবিবার ঝড়ের জন্য দক্ষিণবঙ্গের সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানের কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ওই জেলাগুলিতে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝড় উঠবে।
আবার দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির (কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে। ওই জেলাগুলিতে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
৪) সোমবার দক্ষিণবঙ্গের সব জেলার কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ওই জেলাগুলির ঝড়ের বেগ থাকবে ৪০-৫০ কিমি। প্রতিটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
৫) মঙ্গলবারও দক্ষিণবঙ্গের প্রতিটি জেলার কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সব জেলায় ঝোড়ো হাওয়া বইবে। ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সেজন্য প্রতিটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
আরও পড়ুন: 'এমন লোক প্রার্থী হন...,' BJP জিতলেই মুখ্যমন্ত্রী শুভেন্দুই? বিস্ফোরক দিলীপ ঘোষ
৬) বুধবার দক্ষিণবঙ্গের সব জেলার (কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।