WB Weather Special Bulletin: বিচ্ছিরি গরমেই বৈশাখ শুরু, হবে কষ্ট, জারি সতর্কতাও, কবে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে?
WB Weather Special Bulletin: বৈশাখের শুরু থেকেই দক্ষিণবঙ্গে তীব্র দহন! আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা হয়েছে সতর্কতা। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কবে নামবে স্বস্তির বৃষ্টি? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট।
WB Weather Special Bulletin: বিচ্ছিরি গরম দিয়েই শেষ হবে চৈত্র মাস। আর ভ্যাপসা গরম দিয়েই শেষ হবে বাংলা নববর্ষের প্রথম মাস বৈশাখ। শুক্রবার আলিপুর আবহাওয়া দফতরের তরফে স্পেশাল বুলেটিন জারি করে জানানো হয়েছে, শুষ্ক হাওয়ার কারণে আগামী সোমবার থেকে আগামী ১৬ এপ্রিল থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভ্যাপসা গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তির সতর্কতা জারি করা হয়েছে। সার্বিকভাবে বলতে গেলে চৈত্রের শেষে গরম বাড়বে। আর বৈশাখের গরমের দাপট বাড়বে আরও। কারণ আগামী পাঁচদিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা (দিনের তাপমাত্রা) পাঁচ থেকে সাত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পাবে।

দক্ষিণবঙ্গের কবে কবে বৃষ্টি হবে?
১) শনিবার দক্ষিণবঙ্গের সব জেলার (কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া) আবহাওয়া শুষ্ক থাকবে।
২) রবিবার ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানের একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে। বাকি জেলাগুলির আবহাওয়া শুষ্ক থাকবে।
৩) সোমবার ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানের একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে।
৪) মঙ্গলবার (চৈত্র সংক্রান্তি), বুধবার (পয়লা বৈশাখ) এবং বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলার আবহাওয়া শুষ্ক থাকবে।
ভ্যাপসা গরমের জন্য কবে কোন জেলায় সতর্কতা জারি করা হয়েছে?
১) সোমবার পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে ভ্যাপসা গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
২) পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কারণ ওই জেলাগুলিতে মারাত্মক ভ্যাপসা গরম থাকবে। সঙ্গে থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি।
আরও পড়ুন: UPSC Success Story: কোচিং ছাড়াই প্রথমবারই UPSC ক্র্যাক তরুণীর, কীভাবে ভারতে ১৯ র্যাঙ্ক? দিলেন টিপস
৩) পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে ভ্যাপসা গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


