WB Voter List Tribunal Process: 'স্থায়ী অধিকার….', ট্রাইবুনালে ‘সফল’ ভোটাররা ভোট দিতে পারবেন? কী বলল আদালত?
WB Voter List Tribunal Process: ইতিমধ্যে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণের জন্য নির্বাচন কমিশন ভোটার তালিকা ফ্রিজ করে দিয়েছে। যাঁদের নাম ট্রাইবুনালের কাছে গিয়েছে, তাঁরা যদি সেই পরীক্ষায় পাশ করে যান, তাহলে কি ভোটার তালিকায় নাম ঢুকে যাবে এবারই?
WB Voter List Tribunal Process: বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণের জন্য ইতিমধ্যে ভোটার তালিকা ফ্রিজ করে দেওয়া হয়েছে। কিন্তু ট্রাইবুনালের গণ্ডি পেরিয়ে যে বাতিল ভোটারদের নাম ভোটার তালিকায় উঠে যাবে, তাঁরা কি এবার বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবেন? সেই বিষয়ে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করেন এক আইনজীবী। তাঁর আবেদনের প্রেক্ষিতে শুক্রবার ভারতের প্রধান বিচারপতি সূর্যকন্তের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের তিন বিচারপতির ডিভিশন বেঞ্চ (বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি বিপুল পাঞ্চোলিও আছেন) জানিয়েছে যে আগামী সোমবার (১৩ এপ্রিল) সেই বিষয়টি বিবেচনা করে দেখবে শীর্ষ আদালত। প্রয়োজনমতো দেওয়া হবে নির্দেশ।

আইনজীবী ও সুপ্রিম কোর্টের কথোপকথন
১) আইনজীবী: অনেক আবেদন পড়ে আছে। ৯ এপ্রিল ভোটার তালিকা ফ্রিজ করে দিয়েছে নির্বাচন কমিশন। দুটি আবেদন ইতিমধ্যে ট্রাইবুনালের পরীক্ষায় পাশ করে গিয়েছে।
২) বিচারপতি বাগচি বলেন, ‘আমরা (ভোটার তালিকা) ফ্রিজ করে দেওয়ার বিষয়টি ১৩ তারিখ (এপ্রিল) বিবেচনা করব। আর যদি প্রয়োজন হয়, তাহলে আমরা সেরকম নির্দেশ দেব।’
৩) আইনজীবী সওয়াল করেন, কমিশনের আইনজীবী জানিয়েছেন যে ভোটার তালিকা ফ্রিজ হয়ে যাওয়ার পরে কারও নাম ঢোকানো হবে না। ভোটাধিকার থাকছে। ট্রাইবুনালের পরীক্ষায় পাশ করা ব্যক্তিদের ক্ষেত্রেও সেটা থাকছে।
৪) বিচারপতি বাগচি: আমরা কী ধরনের কাঠামোর কথা ভাবছি। একটি নির্বাচনের ক্ষেত্রে একটি নির্দিষ্ট সীমারেখা রয়েছে, এবং এর মূলে রয়েছে ভোটার তালিকায় নাম থাকা ও পরবর্তী নির্বাচনে ভোট দেওয়ার সাংবিধানিক অধিকার। এটি আরও গুরুত্বপূর্ণ এবং স্থায়ী।
৯০ লাখের মতো ভোটারের নাম বাদ পড়েছে
এমনিতে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষার (এসআইআর) পরে ৯০ লাখের মতো ভোটারের নাম বাদ পড়েছে। যাঁদের নাম বাদ পড়েছে, তাঁরা ট্রাইবুনালে আবেদন করতে পারবেন। তবে তাঁরা নাম উঠলেও এবারের নির্বাচনে ভোট দিতে পারবেন কিনা, তা নিয়ে সংশয় প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


