Owaisi breaks alliance with Humayun: '১,০০০ কোটির ডিলের’ গুঁতো, হুমায়ুনের সঙ্গে জোট ভাঙল ওয়াইসির মিম, বলল ‘মুসলিম…..’

Owaisi breaks alliance with Humayun: হুমায়ুন কবীরের দলের সঙ্গে জোট ভেঙে দিল আসাদউদ্দিন ওয়েইসির মিম। এবারের বিধানসভা নির্বাচনে হুমায়ুন এবং ওয়াইসির দল একসঙ্গে লড়াই করবে বলে জোট করেছিল। কিন্তু '১,০০০ কোটি টাকার ডিল' ভিডিয়ো-কাণ্ডে জোট ভেঙে গেল।

Published on: Apr 10, 2026 8:27 AM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Owaisi breaks alliance with Humayun: ‘হাজার কোটি টাকার ডিল’ ভিডিয়োর ধাক্কা! পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে হুমায়ুন কবীরের দলের সঙ্গে জোট ভেঙে দিল আসাদউদ্দিন ওয়েইসির মিম বা এএমআইএমআই। শুক্রবার ভোরের দিকে মিমের তরফে আনুষ্ঠানিকভাবে বলা হয়, ‘হুমায়ুন কবীরের যে যে কথা ফাঁস হয়েছে, তা দেখিয়ে দিয়েছে যে বাংলার মুসলমানরা কতটা বিপজ্জনক অবস্থায় আছেন। এআইএমআইএম এমন কোনও বক্তব্যের সঙ্গে যুক্ত হতে পারে না, যেখানে মুসলমানদের মর্যাদা নিয়ে প্রশ্ন তোলা হয়।'

শুরু হতে না হতেই এবারের বিধানসভা নির্বাচনে হুমায়ুন ও ওয়াইসির 'দোস্তি' শেষ। (ফাইল ছবি, সৌজন্যে সমীর জানা/হিন্দুস্তান টাইমস)
শুরু হতে না হতেই এবারের বিধানসভা নির্বাচনে হুমায়ুন ও ওয়াইসির 'দোস্তি' শেষ। (ফাইল ছবি, সৌজন্যে সমীর জানা/হিন্দুস্তান টাইমস)

সেইসঙ্গে মিমের তরফে বলা হয়, 'আজ থেকে এআইএমআইএম কবীরের দলের সঙ্গে জোট প্রত্যাহার করে নিয়েছে। বাংলার মুসলমানরা অন্যতম দরিদ্র, অবহেলিত এবং নিপীড়িত একটি জনগোষ্ঠী। কয়েক দশক ধরে ধর্মনিরপেক্ষ শাসন থাকা সত্ত্বেও তাওদের জন্য কিছুই করা হয়নি। যে কোনও রাজ্যের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে এআইএমআইএমের নীতি স্পষ্ট, প্রান্তিক জনগোষ্ঠী যেন একটি স্বাধীন রাজনৈতিক কণ্ঠস্বর পায়। আমরা বাংলার নির্বাচনে স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করব এবং ভবিষ্যতে কোনও দলের সঙ্গে আমাদের কোনও জোট থাকবে না।’

আরও পড়ুন: Modi's 6 guarantees for WB: ‘মা-বোনেদের জীবন ও সম্মানের উপরে কিছু নেই, BJP এই গ্যারান্টি দেয়', ৬ দাবি মোদীর

AIMIM-ও বিজেপির এজেন্ট, তোপ মহুয়ার

যদিও ওয়াইসির দলের সেই সিদ্ধান্ত নিয়ে কটাক্ষ করেছেন কৃষ্ণনগরের তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র। তিনি বলেছেন, ‘যে সত্য আমরা প্রথম দিন থেকে জানতাম, সেই সত্যটি গতকাল প্রকাশ্যে একটি ভিডিয়োয় প্রমাণিত হল - বিজেপি দল বাংলায় হুমায়ুন কবীরকে ১০০০ কোটি টাকার বিনিময়ে মুসলিমদের বোকা বানিয়ে ভোট বিভাজনের কাজে লাগিয়েছিল। আজ আরও একটি বিজেপি দ্বারা পরিচালিত পার্টি AIMIM নিজের মুখরক্ষার জন্য হুমায়ুন থেকে দূরত্ব তৈরি করছে। কেউ বোকা নয় - আমরা সব বুঝি। দয়া করে এই সাম্প্রদায়িক বিজেপির এজেন্টদের একটা ভোট ও দেবেন না।’

আরও পড়ুন: Weather Forecast in Kolkata: আজ থেকে গরমের ‘খেলা’ শুরু, ৭ ডিগ্রি পর্যন্ত চড়বে পারদ, ফের কবে বৃষ্টি কলকাতায়?

হুমায়ুন ১,০০০ কোটি টাকার ডিল করেছেন বিজেপির সঙ্গে?

আর যে ভিডিয়োর কথা বলেছেন ওয়াইসি বা মহুয়ারা, তা বৃহস্পতিবার সামনে এসেছে। একটি ভিডিয়ো (সেই ভিডিয়োর পৃথকভাবে সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) দেখিয়ে তৃণমূলের তরফে দাবি করা হয়, মমতা বন্দ্যোপাধ্যায়দের হারাতে বিজেপির সঙ্গে নাকি ১,০০০ কোটি টাকার 'ডিল' করেছেন হুমায়ুন। ভিডিয়োয় (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, বিজেপি-শাসিত অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার নামও নাকি হুমায়ুন বলেছেন বলে তৃণমূলের তরফে দাবি করা হয়।

আরও পড়ুন: PM Modi on WB Govt Jobs: ডবল-ডবল চাকরি নয়, 'যুবদের ডবল ধোঁকা দিয়েছে তৃণমূল, ১০০ বছরেও পাপ ধুতে পারবে না'

AI দিয়ে তৈরি ভিডিয়ো, দাবি হুমায়ুনের

যদিও হুমায়ুন দাবি করেন যে ওই ভিডিয়োটি ভুয়ো। তিনি দাবি করেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স বা এআই) দিয়ে তৃণমূল কংগ্রেসের তরফে সেই ভিডিয়ো তৈরি করা হয়েছে। যদি ভিডিয়োর সত্যতা প্রমাণ করতে না পারে তৃণমূল, তাহলে ২,০০০ কোটি টাকার মানহানির মামলা করার হুঁশিয়ারি দেন হুমায়ুন। তাতে অবশ্য ওয়াইসির আস্থা পেলেন না তিনি।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More