Modi's 6 guarantees for WB: ‘মা-বোনেদের জীবন ও সম্মানের উপরে কিছু নেই, BJP এই গ্যারান্টি দেয়', ৬ দাবি মোদীর
Modi's 6 guarantees for WB: হলদিয়ার জনসভা থেকে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের জন্য ছয় গ্যারান্টি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মহিলাদের সুরক্ষার উপরে জোর দিলেন। দাবি করলেন যে বিজেপি ক্ষমতায় এলে দুর্নীতিবাজদের জেলে পুরে দেওয়া হবে।
Modi's 6 guarantees for WB: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের জন্য ছয় গ্যারান্টি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার হলদিয়ার বিজয় সংকল্প সভা থেকে মোদী দাবি করেন, বিধানসভা নির্বাচনের পরে বিজেপি ক্ষমতায় এলে তৃণমূল কংগ্রেসের একজনও দুর্নীতিবাজকে ছাড়া হবে না। মন্ত্রী থাকুন বা যেই হন, তাঁকে জেলে পুরে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী। সেইসঙ্গে তিনি দাবি করেছেন যে বিজেপি ‘সবকা সাথ, সবকা বিকাশ’ তত্ত্বে বিশ্বাস করে। পশ্চিমবঙ্গেও সেভাবেই এগিয়ে যাবে পদ্মশিবির। তবে বাংলার ক্ষেত্রে বিকাশও হবে, আর হিসাবও হবে।

মোদী কী কী গ্যারান্টি দিলেন?
১) প্রথম গ্যারান্টি: তৃণমূল ভয়ের পরিবেশ তৈরি করেছে। বিজেপি সরকার ভয়ের পরিবর্তে ভরসা কায়েম করবে। আইনের উপরে আস্থা ফিরিয়ে আনবে।
২) দ্বিতীয় গ্যারান্টি: জনতার কাছে জবাবদিহি করবে বিজেপি সরকার।
৩) তৃতীয় গ্যারান্টি: প্রতিটি দুর্নীতি এবং মেয়েদের সঙ্গে হওয়া প্রতিটি অন্যায় ও ধর্ষণ মামলার ফাইল খোলা হবে।
৪) চতুর্থ গ্যারান্টি: তৃণমূলের আমলে যে যে দুর্নীতি করেছেন, তাঁকে জেলে পুরে দেওয়া হবে। মন্ত্রী হন বা সান্ত্রী- ব্যবস্থা নেওয়া হবে। তৃণমূলের কোনও গুন্ডা বাঁচতে পারবে না। মোদী তৃণমূলকে জনতার টাকা লুটতে দেবেন না।
৫) পঞ্চম গ্যারান্টি: যাঁরা শরণার্থী, তাঁদের সংবিধান অনুযায়ী যাবতীয় সুযোগ-সুবিধা দেওয়া হবে। অনুপ্রবেশকারীদের বিতাড়ন করা হবে। ভারতে থাকতে দেওয়া হবে না।
৬) ষষ্ঠ গ্যারান্টি: বাংলার সমস্ত সরকারি কর্মচারী, শিক্ষকদের এতদিন আপনাদের ভয় দেখিয়ে রেখেছে তৃণমূল সরকার। বিজেপি সরকার তৈরি হলেই এখানে সপ্তম বেতন কমিশন কার্যকর করা হবে।
‘মা-বোনেদের জীবন ও সম্মানের উপরে কিছু নেই'
প্রধানমন্ত্রী আরও দাবি করেছেন যে মা-বোনেদের জীবন এবং মান-সম্মানের থেকে বেশি গুরুত্বপূর্ণ কিছু নয়। আর সেই সুরক্ষার গ্যারান্টি বিজেপিই একমাত্র দেয় বলে দাবি করেছেন মোদী।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


