Weather Forecast in Kolkata: আজ থেকে গরমের ‘খেলা’ শুরু, ৭ ডিগ্রি পর্যন্ত চড়বে পারদ, ফের কবে বৃষ্টি কলকাতায়?
Weather Forecast in Kolkata: আজ থেকে গরমের ‘খেলা’ শুরু হয়ে যাচ্ছে। বৃহস্পতিবার যেখানে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৮.৭ ডিগ্রি সেলসিয়াস কম ছিল, সেখানে আগামী কয়েকদিনে সাত ডিগ্রি পর্যন্ত চড়তে পারে পার। ফের কবে বৃষ্টি কলকাতায়?
Weather Forecast in Kolkata: চৈত্রের শেষে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা কিনা স্বাভাবিকের থেকে ৮.৭ ডিগ্রি সেলসিয়াস কম - এমনই কাণ্ড ঘটল এবার। টানা পাঁচদিন ঝড়-বৃষ্টির জেরে বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা (দিনের তাপমাত্রা) ২৬.৫ ডিগ্রির বেশি ওঠেনি। বুধবারের থেকে ৪.৫ ডিগ্রির মতো কমে গিয়েছিল সর্বোচ্চ তাপমাত্রা। তবে এবার সেই স্বস্তির সময় শেষ হতে চলেছে। আজ থেকে ভ্যাপসা গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তির পর্যায়ে প্রবেশ করতে চলেছে কলকাতা। বাড়বে গরম। আগামী কয়েকদিনে কলকাতায় বৃষ্টির কোনও সম্ভাবনাও দেখছেন না আবহবিদরা।

আজ কলকাতার তাপমাত্রা ছুঁতে পারে ৩২ ডিগ্রিতে
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ কলকাতার সর্বনিম্ন (রাতের) তাপমাত্রা হল ২২.১ ডিগ্রি। যা স্বাভাবিকের ৩.১ ডিগ্রি কম হলেও বৃহস্পতিবারের থেকে পারদ কিছুটা চড়েছে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রির আশপাশেই থাকবে। আর সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রির আশপাশে পৌঁছে যেতে পারে। সার্বিকভাবে আপাতত আংশিকভাবে মেঘলা থাকতে পারে কলকাতার আকাশ।
আরও পড়ুন: RG Kar Case: আরজি কর-কাণ্ডে নয়া মোড়! প্রয়োজনে ফের জেরা সঞ্জয়-সন্দেহভাজনদের, CBI-কে অনুমতি হাইকোর্টের
কয়েকদিনের মধ্যেই ৩৫ ডিগ্রির আশপাশে পৌঁছাবে কলকাতা
আবহবিদরা জানিয়েছেন, শুক্রবার থেকে কলকাতার আকাশ রৌদ্রজ্জ্বল থাকবে। শুষ্ক বাতাস ঢুকবে পরিমণ্ডলে। সেই পরিস্থিতিতে আজই কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রিতে পৌঁছে যেতে পারে। সেটা স্বাভাবিকের থেকে কম হলেও একধাক্কায় পারদ ২৬.৫ ডিগ্রি থেকে সেই স্তরে পৌঁছে গেলে গরমটা বেশিই লাগবে। আর সেই ধারাটা অব্যাহত থাকবে আগামী কয়েকদিনে। কারণ কয়েকদিনের মধ্যে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রির আশপাশে চলে যাবে।
কলকাতায় ফের কবে বৃষ্টি নামবে?
আপাতত আলিপুর আবহাওয়া দফতরের তরফে যা পূর্বাভাস দেওয়া হয়েছে, তাতে পয়লা বৈশাখ পর্যন্ত কলকাতায় বৃষ্টি হওয়ার কোনও সম্ভাবনা নেই। আজ, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার এবং বুধবার কলকাতার আবহাওয়া শুষ্ক থাকবে। তাও সপ্তাহান্তের শুষ্ক স্পেলের পরে আগামী সপ্তাহের গোড়ার দিকে দক্ষিণবঙ্গের গুটিকয়েক জেলায় বৃষ্টি নামলেও কলকাতার কপাল খুলবে না। বরং আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ থেকে মঙ্গলবারের মধ্যে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলির সর্বোচ্চ তাপমাত্রা পাঁচ থেকে সাত ডিগ্রির মতো বেড়ে যাবে।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


