Encounter in Birbhum: রাজ্যে পাঁচ নম্বর এনকাউন্টার হয়েছে রবিবার। পুলিশকে গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে খতম হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১৩ নভেম্বর বোলপুর জেল থেকে ছাড়া পেয়েছিলেন রতন শেখ। ওইদিনই আরও একটা অপরাধ। রতন শেখের গুলিতে জখম হন বীরভূমের কনস্টেবল। এরপর কার্যত এলাকা থেকে উবে গিয়েছিলেন তিনি। গোটা জেলায় কার্যত ছেয়ে যায় পুলিশ। গোপন সূত্রে খবর আসে, বর্ধমানের একটি জায়গায় দেখা গেছে রতন শেখকে। রবিবার রাতেই ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে হাতেনাতে ধরে ফেলে পুলিশ। পালানোর পথ নেই বুঝেই রতন শেখও পুলিশের জিজ্ঞাসাবাদে পরপর জবাব দিতে থাকে।

১৩ নভেম্বর কনস্টেবলকে লক্ষ্য করে গুলি চালানোর পর কোথায় গা ঢাকা দিয়েছিল রতন শেখ ? কোথায় আছে তার আগ্নেয়াস্ত্র? এরপর আরও কোনও অপরাধের পরিকল্পনা ছিল কিনা? রতনকে গ্রেফতারের পরই জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। বীরভূমের এসপি বিদিত রাজ ভুন্দেশ জানিয়েছেন, জিজ্ঞাসাবাদে একাধিক তথ্যও উঠে আসে। রতন পুলিশকে জানায় নানুরে একটি ইটভাটায় ওই আগ্নেয়াস্ত্র লুকিয়ে রেখেছিল সে। এরপর রতনকে সঙ্গে নিয়ে নানুরের ওই ইটভাটায় পৌঁছয় পুলিশের দল। রতনের কথা মতোই এদিক ওদিক খোঁজাখুঁজি শুরু করা হয়। তল্লাশি চলাকালীনই আচমকা ঝোপের আড়াল হয়ে যায় রতন। এরপরই পুলিশকে লক্ষ্য করে ধেয়ে আসে পরপর গুলি। পুলিশের গাড়িতে গিয়ে লাগে পুলিশকে তাক করা বন্দুকের গুলি। পরিস্থিতি সামাল দিতে আত্মরক্ষায় পাল্টা গুলি চালায় পুলিশ। রতন লুটিয়ে পড়েও ফের গুলি চালানোর চেষ্টা করে দাবি পুলিশের। গুলিবিদ্ধ অবস্থায় তাকে দ্রুত নানুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সাংবাদিক সম্মেলনে বিদিত রাজ ভুন্দেশ জানান, পুলিশের গুলিতে রতনের মৃত্যুর ঘটনায় পৃথক অভিযোগ দায়ের করা হয়েছে। ফরেনসিক তদন্তের জন্য ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে। গোটা ঘটনার তদন্ত হবে আইন মেনে। জানা গিয়েছে, রতন শেখের পেটে ও বুকে মোটি তিনটি গুলি লেগেছে। পুলিশ সুপার আরও জানান, ম্যাজিস্ট্রেটের নির্দেশ অনুযায়ী তদন্তের পাশাপাশি ময়নাতদন্তের ভিডিয়োগ্রাফিও করা হবে। এনকাউন্টারের ঘটনাটি যাতে নিরপেক্ষভাবে খতিয়ে দেখা যায়, সেই ব্যবস্থাও করা হচ্ছে। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, কনস্টেবলকে গুলি, তারপর রবিবার ফের পুলিশ আধিকারিকদের লক্ষ্য করে গুলির ঘটনায় শান্তিনিকেতন থানা, নানুর থানার পৃথক দুটি মামলা রয়েছে। পুলিশের নাগাল থেকে পার পাওয়া সহজ হবে না জেনেই কী পুলিশকে ফাঁদে ফেলার ছক কষেছিল রতন? পালানোর রাস্তা পরিষ্কার করতে পুলিশের চোখে ধুলো দিয়ে ইটভাটায় নিয়ে গিয়ে ফরে পুলিশকে টার্গেট করা হয়েছিল? একটা ‘এসকেপ প্ল্যান’ বানচাল হতেই প্ল্যান বি রেডি ছিল রতনের? পুলিশ সূত্রে খবর, ১৩ নভেম্বর রতনের সঙ্গে তাঁর আরও আরও শাগরেদ রমেশ লোহার ছিল। তাঁকেও গ্রেফতার করা হয়েছে।
{{/usCountry}}সাংবাদিক সম্মেলনে বিদিত রাজ ভুন্দেশ জানান, পুলিশের গুলিতে রতনের মৃত্যুর ঘটনায় পৃথক অভিযোগ দায়ের করা হয়েছে। ফরেনসিক তদন্তের জন্য ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে। গোটা ঘটনার তদন্ত হবে আইন মেনে। জানা গিয়েছে, রতন শেখের পেটে ও বুকে মোটি তিনটি গুলি লেগেছে। পুলিশ সুপার আরও জানান, ম্যাজিস্ট্রেটের নির্দেশ অনুযায়ী তদন্তের পাশাপাশি ময়নাতদন্তের ভিডিয়োগ্রাফিও করা হবে। এনকাউন্টারের ঘটনাটি যাতে নিরপেক্ষভাবে খতিয়ে দেখা যায়, সেই ব্যবস্থাও করা হচ্ছে। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, কনস্টেবলকে গুলি, তারপর রবিবার ফের পুলিশ আধিকারিকদের লক্ষ্য করে গুলির ঘটনায় শান্তিনিকেতন থানা, নানুর থানার পৃথক দুটি মামলা রয়েছে। পুলিশের নাগাল থেকে পার পাওয়া সহজ হবে না জেনেই কী পুলিশকে ফাঁদে ফেলার ছক কষেছিল রতন? পালানোর রাস্তা পরিষ্কার করতে পুলিশের চোখে ধুলো দিয়ে ইটভাটায় নিয়ে গিয়ে ফরে পুলিশকে টার্গেট করা হয়েছিল? একটা ‘এসকেপ প্ল্যান’ বানচাল হতেই প্ল্যান বি রেডি ছিল রতনের? পুলিশ সূত্রে খবর, ১৩ নভেম্বর রতনের সঙ্গে তাঁর আরও আরও শাগরেদ রমেশ লোহার ছিল। তাঁকেও গ্রেফতার করা হয়েছে।
{{/usCountry}}প্রসঙ্গত, শুক্রবার আগের একটি মামলায় ১ মাস বীরভূমে জেলবন্দি থাকার পর মুক্তি পেয়েছিলেন রতন। পুলিশ সূত্রে খবর সে দিন জেল থেকে তাঁকে নিতে আসেন বেশ কয়েকজন। তাদের মধ্যে ছিলেন রমেশ লোহারও। রাতে ওই কয়েকজন মিলে সেলিব্রেট করে এবং আরও কোনও অপরাধের পরিকল্পনা চলছে বলে খবর যায় পুলিশের কাছে। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় রতন শেখকে ধরতে শান্তিনিকেতনের লাইকবাজারে সাদা পোশাকে বাইকে চেপে পৌঁছন শান্তিনিকেতন থানার তিন পুলিশ কর্মী। রতনকে নাগালের মধ্যেও পেয়ে গিয়েছিলেন তাঁরা। অভিযোগ, সেই সময় সঙ্গে থাকা আগ্নেয়াস্ত্র থেকে কনস্টেবল বিশ্বজিৎ দাসকে লক্ষ্য করে গুলি চালান রতন। এই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট বার্তা দেন, পুলিশকে গুলি করলে পুলিশ কী বাতাসা খাওয়াবে! শুধু তাই নয়, বাংলায় ধর্ষক, খুনিদের যে কোনও জাগয়া নেই, তাও এদিন ফের একবার স্পষ্ট করে দেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, পুলিশকে সম্পূর্ণ খোলা হাত দেওয়া হয়েছে। যা সিদ্ধান্ত নেওয়ার পুলিশ অনস্পট নেবে। অন্যদিকে, রতনের গুলিতে জখম হওয়া পুলিশ কনস্টেবলকে উন্নত চিকিৎসার জন্য কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তাঁর বাঁ পায়ে অস্ত্রোপচার হতে পারে বলে জানা গিয়েছে।