India-Bangladesh Border Latest Update: বাংলাদেশ সীমান্তে মেগা বৈঠক BSF-র, তারইমধ্যে বিশাল তথ্য শুভেন্দুর, কী হবে এবার?

India-Bangladesh Border Latest Update: ভারত-বাংলাদেশ সীমান্তে এলেন বিএসএফের ডিজি। আর তারইমধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিএসএফের সফরের আবহেই কী জানালেন?

Published on: Jul 14, 2026, 21:44:04 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

India-Bangladesh Border Latest Update: বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়ার জন্য বিএসএফকে ১,০২৪.৭৫ একর হস্তান্তর করল রাজ্য সরকার। মঙ্গলবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ন'টি জেলার বিস্তারিত পরিসংখ্যান পেশ করে জানিয়েছেন, আজ (২০২৬ সালের ১৪ জুলাই) পর্যন্ত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে প্রায় ১,০২৫ একর জমি তুলে দেওয়া হয়েছে। তাঁর কথায়, ‘জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা এবং আমাদের সীমান্তকে সুদৃঢ় করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকারের বিষয়। ভারত-বাংলাদেশ সীমান্ত সুরক্ষিত রাখার যে প্রতিশ্রুতি দিয়েছি আমরা, তারই অংশ হিসেবে প্রয়োজনীয় কাঁটাতারের বেড়া নির্মাণের লক্ষ্যে বিএসএফের হাতে জমি হস্তান্তরের প্রক্রিয়াকে আমরা ত্বরান্বিত করেছি।’

ভারত-বাংলাদেশ সীমান্তে পরিদর্শন বিএসএফের শীর্ষকর্তাদের। (ছবি সৌজন্যে BSF/ANI)
ভারত-বাংলাদেশ সীমান্তে পরিদর্শন বিএসএফের শীর্ষকর্তাদের। (ছবি সৌজন্যে BSF/ANI)

তৃণমূলের চরম টালবাহানা ছেড়ে দ্রুত জমি হস্তান্তর

সরকারি আধিকারিকরা জানিয়েছেন, ভারত-বাংলাদেশ সীমান্তে জমিজটের কারণে বেড়া তৈরির যে কাজটা থমকে ছিল, তা যাতে দ্রুতগতিতে সম্পন্ন করা যায়, সেজন্য অত্যন্ত তৎপরতার সঙ্গে কাজ করছে রাজ্য সরকার। অথচ তৃণমূল কংগ্রেস সরকারের আমলে জমি দেওয়া নিয়ে চরম টালবাহানা চলত। এখন সরকার পালটাতেই মুহূর্তের মধ্যেই জমি হস্তান্তর করা হচ্ছে। সেই রেশ ধরে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন, ‘আমাদের নাগরিকদের জন্য আরও নিরাপদ ও সুরক্ষিত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে এই প্রকল্পগুলো সম্পন্ন করার বিষয়ে আমরা আমাদের দৃঢ় সংকল্পে অটল রয়েছি।’

আরও পড়ুন: Taslima Nasrin's return to Kolkata: মতামত- পশ্চিমবঙ্গে তসলিমার প্রত্যাবর্তন আসলে মৌলবাদের বিরুদ্ধে এক বিরাট বার্তা

কোন জেলায় কত একর জমি হস্তান্তর করা হয়েছে?

১) মুর্শিদাবাদ: ৪৫.৪ কিমি সীমান্ত আছে। আপাতত ৩৩৭ একর জমি হস্তান্তর করা হয়েছে।

২) উত্তর ২৪ পরগনা: ভারত-বাংলাদেশ সীমান্তের দৈর্ঘ্য হল ৪২.০৭ কিমি। এখনও পর্যন্ত ২৪১.০৩ একর জমি হস্তান্তর করা হয়েছে।

৩) কোচবিহার: ৩৯.৩৯ কিমি সীমান্ত আছে। আপাতত ১৩৫.৩৩ একর জমি দিয়েছে রাজ্য সরকার।

৪) মালদা: ২০.১৫ কিমি সীমান্ত আছে। ইতিমধ্যে ১৭৬.৭৮ একর জমি দেওয়া হয়েছে।

৫) নদিয়া: ১৪.৭৯ কিমি সীমান্ত আছে। এখনও ৯৫.১১ একর জমি দেওয়া হয়েছে।

৬) দক্ষিণ দিনাজপুর: ৭.৭৫ কিমি সীমান্ত আছে। ইতিমধ্যে ২৬.৪১ একর জমি দেওয়া হয়েছে।

৭) দার্জিলিং: ১.৪৫ কিমি সীমান্ত আছে। এখনও ৪.৩১ একর জমি দেওয়া হয়েছে।

৮) উত্তর দিনাজপুর: ১.২৮ কিমি সীমান্ত আছে। আপাতত ৬.৬১ একর জমি দেওয়া হয়েছে।

৯) জলপাইগুড়ি: ০.৩১ কিমি সীমান্ত আছে। ২.১৭ একর জমি দেওয়া হয়েছে।

আরও পড়ুন: Kolkata Night Bus Services: কলকাতায় রাতেও চলবে সরকারি বাস! ‘নাইট সার্ভিস’ ফেরানোর তোড়জোড় রাজ্যের

ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় বিএসএফের ডিজি

তারইমধ্যে মঙ্গলবার সুন্দরবন লাাগোয়া ভারত-বাংলাদেশ সীমান্ত পরিদর্শনে আসেন বিএসএফের ডিজি প্রবীণ কুমার। সূত্রের খবর, সীমান্তে বিএসএফ কতটা প্রস্তুত আছে, বেড়া বসানোর কাজ কেমন চলছে, গ্রিড ব্যবস্থা খতিয়ে দেখেন। সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে বিভিন্ন এজেন্সির মধ্যে সমন্বয়ের উপরে জোর দেন। করেন উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠক। সেইসঙ্গে স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও কথা বলেন বিএসএফের ডিজি।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More