Kolkata Night Bus Services: কলকাতায় রাতেও চলবে সরকারি বাস! ‘নাইট সার্ভিস’ ফেরানোর তোড়জোড় রাজ্যের
Kolkata Night Bus Services: কলকাতায় রাতেও চলবে সরকারি বাস। ‘নাইট সার্ভিস’ ফেরানোর তোড়জোড় রাজ্য সরকার। পরিবহণ মন্ত্রী অর্জুন সিং জানিয়েছেন, কলকাতার রাতের অর্থনীতিতে জোর আনতে পরিবহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
Kolkata Night Bus Services: একটু রাত হলেই কলকাতার কার্যত বাসের দেখা পাওয়া যায় না। রাত বলতে ১২ টা বা একটাও নয়, রাত ন'টা থেকেই কলকাতার রাস্তায় বাস কার্যত উধাও হয়ে যায়। তার জেরে রীতিমতো সমস্যায় পড়তে হয় নিত্যযাত্রীদের। দীর্ঘক্ষণ বাসের জন্য দাঁড়িয়ে থাকতে হয়। নাহলে বেশি টাকা দিয়ে ট্যাক্সি বা বাইকে করে ফিরতে হয় বাড়িতে। সেই পরিস্থিতিতে কলকাতায় 'নাইট বাস সার্ভিস' ফিরিয়ে আনতে চলেছে রাজ্য সরকার। অর্থাৎ সারারাত বাস চালানোর পরিকল্পনা করা হচ্ছে।

রাতভর জেগে থাকবে কলকাতার পরিবহণ ব্যবস্থা
পরিবহণ দফতরের আধিকারিকরা দাবি করেছেন, মুম্বইয়ের মতো কলকাতা যাতে সারাদিন জেগে থাকে, সেই চেষ্টা করছে রাজ্য সরকার। অর্থাৎ সারাদিন ধরে সচল থাকবে মহানগরীর অর্থনীতি। ঘুমিয়ে পড়বে না কলকাতা। আর সেটার জন্য রাতে গণপরিবহণ চালাতে হবে। রাতের রাস্তায় যদি বাস বা গণপরিবহণ না পাওয়া যায়, তাহলে মূল্য উদ্দেশ্যই পূরণ হবে না। সেজন্যই কলকাতায় ফের রাতের বাস পরিষেবা চালু করতে চাইছে রাজ্য সরকার।
বিষয়টি নিয়ে পরিবহণ মন্ত্রী অর্জুন সিং জানিয়েছেন, কলকাতার গণপরিবহণ ব্যবস্থাকে মজবুত করে রাতের বাস পরিষেবা ফিরিয়ে আনা হচ্ছে। যে বিনিয়োগ কমিটি গড়া হয়েছে, তা ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে বলে জানিয়েছেন পরিবহণ মন্ত্রী।
কাদের কাদের লাভ হবে?
সেই রেশ ধরে পরিবহণ দফতরের আধিকারিকরা জানিয়েছেন, রাতে বাস চলাচলে নাইট শিফটে কর্মরতের অনেকটাই লাভ হবে। বিশেষত যাঁরা তথ্যপ্রযুক্তি সেক্টর, স্বাস্থ্য, পরিষেবা প্রদানের ক্ষেত্রের সঙ্গে যুক্ত, তাঁরা লাভবান হবেন। ওইসব ক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যবসার বহরও বাড়বে বলে আশাবাদী পরিবহণ দফতরের আধিকারিকরা।
কলকাতায় ‘সোনার বাস’ পর্যন্ত চালানো যেত, দাবি মন্ত্রীর
তারইমধ্যে মঙ্গলবার ব্যারাকপুর থেকে এসপ্ল্যানেড পর্যন্ত এস-১১বি বাস পরিষেবা উদ্বোধনের সময় পরিবহণ মন্ত্রী দাবি করেছেন, তৃণমূল কংগ্রেসের সরকারের আমলে চূড়ান্ত পর্যায়ে দুর্নীতি হত। বিক্রি করে দেওয়া হত সরকারি বাসের জিনিসপত্র। সেইসব চুরি রোখা গেলে কলকাতায় ‘সোনার বাস’ পর্যন্ত চালানো যেত বলে দাবি করেছেন পরিবহণ মন্ত্রী।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


