...
...
Next Story

বেরোনোর আগে সাবধান! এপ্রিলেই পুরুলিয়া-বাঁকুড়ার পারদ চড়বে ৪০ ডিগ্রি, পুড়বে কলকাতা?

এদিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৫.২ ডিগ্রি সেলসিয়াস। একদিন আগে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.২ ডিগ্রি সেলসিয়াস।

Published on: Mar 29, 2026, 18:41:09 IST
Advertisement

আকাশ মেঘলা। যদিও সকাল থেকেই ভ্যাপসা গরমে নাজেহাল বঙ্গবাসী। দরদরিয়ে ঘাম হচ্ছে কমবেশি সকলের। তাহলে কী আর ঝড়-বৃষ্টি হবে না? এই নিয়ে নতুন আপডেট জারি করল আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গে কিছুটা হলেও ঝড়-বৃষ্টি কমবে বলে মনে করছে আবহাওয়া দফতর। উল্টে তাপমাত্রাও অনেকটাই বাড়তে পারে। পশ্চিমের জেলাগুলিতে তো এপ্রিল মাসের প্রথম সপ্তাহে তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছাতে পারে। তবে বৃষ্টির হাত থেকে যে পুরোপুরি রেহাই মিলবে এমনটা নয়।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

পুরুলিয়া-বাঁকুড়ার পারদ চড়বে ৪০ ডিগ্রি, পুড়বে কলকাতা? ফাইল ছবি  (Photo by Sunil Ghosh / Hindustan Times)
পুরুলিয়া-বাঁকুড়ার পারদ চড়বে ৪০ ডিগ্রি, পুড়বে কলকাতা? ফাইল ছবি (Photo by Sunil Ghosh / Hindustan Times)

প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ, অর্থাৎ রবিবার ঝড়-বৃষ্টির দাপট কিছুটা কমলেও কমতে পারে। বিক্ষিপ্তভাবে ভিজতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলি। আগামীকাল, সোমবার পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম-সহ পশ্চিমের কিছু জেলায় সামান্য ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে এই দু’দিন তাপমাত্রা ক্রমশ বাড়তে থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগের দমকা ঝড়ো হাওয়াও বইতে পারে। মঙ্গলবার গোটা দক্ষিণবঙ্গেই থাকছে হলুদ সতর্কতা। ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে দমকা বাতাস বইতে পারে। বুধবার ঝড় বৃষ্টির সম্ভাবনা ফের কমবে। বুধবার থেকে ক্রমশ তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে।

অন্যদিকে, শুক্র-শনিবারের মধ্যে কলকাতার তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। এদিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৫.২ ডিগ্রি সেলসিয়াস। একদিন আগে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৫৩ থেকে ৯২ শতাংশের মধ্যে ঘোরাফেরা করছে। পশ্চিমের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস পৌঁছতে পারে। গরম এবং অস্বস্তিকর আবহাওয়া তৈরি হবে।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe