...
...
Next Story

Howrah Local Trains Cancelled: ব্যান্ডেলে ৬ ঘণ্টার ট্রাফিক ব্লক, রবিবার বাতিল একাধিক লোকাল, সময় বদল কয়েকটি ট্রেনের

২৮ জুন একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। পাশাপাশি কয়েকটি ট্রেনের সময়সূচিতেও পরিবর্তন আনা হয়েছে। তাই ওই দিন যাত্রীদের বাড়ি থেকে বেরোনোর আগে ট্রেনের সময় দেখে নেওয়ার পরামর্শ দিয়েছে রেল।

Published on: Jun 27, 2026, 08:14:52 IST
Advertisement

রবিবার যাত্রীদের জন্য বড়সড় ভোগান্তির আশঙ্কা। রেললাইনের জরুরি রক্ষণাবেক্ষণের কাজের জন্য হাওড়া ডিভিশনের ব্যান্ডেল স্টেশনের কাছে ৬ ঘণ্টার পাওয়ার ও ট্রাফিক ব্লকের সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। এর জেরে ২৮ জুন একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। পাশাপাশি কয়েকটি ট্রেনের সময়সূচিতেও পরিবর্তন আনা হয়েছে। তাই ওই দিন যাত্রীদের বাড়ি থেকে বেরোনোর আগে ট্রেনের সময় দেখে নেওয়ার পরামর্শ দিয়েছে রেল।

২৮ জুন একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে।
২৮ জুন একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে।

পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, সকাল ১১টা ২০ মিনিট থেকে বিকেল ৫টা ২০ মিনিট পর্যন্ত ব্যান্ডেল স্টেশনের কাছে এই বিশেষ ট্রাফিক ও পাওয়ার ব্লক কার্যকর থাকবে। রেললাইনের নিরাপত্তা ও পরিকাঠামোর উন্নতির লক্ষ্যে এই রক্ষণাবেক্ষণের কাজ করা হবে। তবে এর সরাসরি প্রভাব পড়বে হাওড়া-কাটোয়া শাখার ট্রেন চলাচলের উপর।

এই ব্লকের কারণে মোট ১২টি লোকাল ট্রেন সম্পূর্ণ বাতিল করা হয়েছে। বাতিল ট্রেনগুলির মধ্যে রয়েছে কাটোয়া-ব্যান্ডেল শাখার ৩৭৭৪৬, ৩৭৭৪৮ ও ৩৭৭৫০ নম্বর ট্রেন। ব্যান্ডেল-কাটোয়া শাখার ৩৭৭৪৯, ৩৭৭৫১ ও ৩৭৭৫৩ নম্বর ট্রেনও চলবে না। এছাড়া বাতিল করা হয়েছে হাওড়া-কাটোয়া (৩৭৯১৭), কাটোয়া-হাওড়া (৩৭৯২২), ব্যান্ডেল-নৈহাটি (৩৭৫৪২), নৈহাটি-ব্যান্ডেল (৩৭৫৪১), মেমারি-হাওড়া (৩৭৬৫৬), হাওড়া-মেমারি (৩৭৬৫৫), পাণ্ডুয়া-হাওড়া (৩৭৬১৪) এবং হাওড়া-পাণ্ডুয়া (৩৭৬১১) লোকাল ট্রেন।

শুধু ট্রেন বাতিলই নয়, কয়েকটি ট্রেনের সময়েও পরিবর্তন করা হয়েছে। ৫৩০০১ হাওড়া-আজিমগঞ্জ প্যাসেঞ্জার নির্ধারিত সময় বিকেল ৪টা ৫ মিনিটের পরিবর্তে বিকেল ৪টা ৩৫ মিনিটে, অর্থাৎ ৩০ মিনিট দেরিতে হাওড়া স্টেশন থেকে ছাড়বে। একইভাবে ৩৭৯২৪ কাটোয়া-হাওড়া লোকাল নির্ধারিত সময় দুপুর ২টা ৪৫ মিনিটের পরিবর্তে বিকেল ৩টা ১৫ মিনিটে যাত্রা শুরু করবে। এছাড়াও কামনারা ও ক্ষেতিয়া স্টেশনের মধ্যে ওভারহেড ইক্যুইপমেন্ট (ওএইচই) রক্ষণাবেক্ষণের কাজও একই দিনে করা হবে। এর ফলে ৩৫০১৭ বর্ধমান-কাটোয়া লোকাল নির্ধারিত সময়ের তুলনায় ১৫ মিনিট দেরিতে চলবে বলে জানিয়েছে পূর্ব রেল।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe