...
...
Next Story

Vande Bharat Sleeper Train Fare: বন্দে ভারত স্লিপারে উঠলেই প্রায় ১,০০০ টাকা ভাড়া! পালটাচ্ছে ট্রেনের পুরনো নিয়মও

হাওড়া-কামাখ্যা বন্দে ভারত স্লিপার ট্রেনে উঠলেই প্রায় ১,০০০ টাকা দিতে হবে। সার্বিকভাবে রাজধানী এক্সপ্রেসের থেকেও বেশি ভাড়া রাখা হচ্ছে বন্দে ভারত স্লিপার ট্রেনে। তবে কোটার টিকিট থাকছে। বন্দে ভারত স্লিপার ট্রেনে কয়েকটি ক্ষেত্রে কোটার টিকিট থাকবে।

Published on: Jan 12, 2026, 15:13:36 IST
Advertisement

হাওড়া-কামাখ্যা বন্দে ভারত স্লিপার ট্রেনের ন্যূনতম ভাড়া পড়বে ১,০০০ টাকার মতো। অর্থাৎ বন্দে ভারত স্লিপার ট্রেনে উঠলেই প্রায় ১,০০০ টাকার ভাড়া পড়বে। আর সেটার নেপথ্যে আছে রেলের নিয়ম। একাধিক রিপোর্ট অনুযায়ী, রেল ঠিক করেছে যে ন্যূনতম ৪০০ কিলোমিটার দূরত্বের ক্ষেত্রেই বন্দে ভারত স্লিপার ট্রেনের টিকিট কাটা যাবে। যদি কোনও যাত্রী তার থেকে কম দূরত্ব যেতে চান, তাহলেও তাঁকে ৪০০ কিমির জন্য নির্ধারিত ভাড়াই দিতে হবে। যে নিয়ম থেকে স্পষ্ট, রেল মূলত কিছুটা বেশি দূরত্বের যাত্রীদের জন্যই বন্দে ভারত স্লিপার ট্রেন চালাতে চাইছে।

৪০০ কিমি দূরত্বে হাওড়া-কামাখ্যা বন্দে ভারত স্লিপারের ভাড়া?

গুয়াহাটিতে দাঁড়িয়ে বন্দে ভারত স্লিপার ট্রেন। (ছবি সৌজন্যে পিটিআই)
গুয়াহাটিতে দাঁড়িয়ে বন্দে ভারত স্লিপার ট্রেন। (ছবি সৌজন্যে পিটিআই)

১) এসি ৩-টিয়ার: ৯৬০ টাকা। পাঁচ শতাংশ জিএসটি যুক্ত হবে।

২) এসি ২-টিয়ার: ১,২৪০ টাকা। পাঁচ শতাংশ জিএসটি যুক্ত হবে।

৩) এসি ফার্স্ট ক্লাস: ১,৫২০ টাকা। সেইসঙ্গে পাঁচ শতাংশ জিএসটি যুক্ত হবে।

বন্দে ভারত স্লিপার ট্রেনের ভাড়ার হার কেমন হচ্ছে?

১) এসি ৩-টিয়ার: প্রতি কিলোমিটারে ২.৪ টাকা।

২) এসি ২-টিয়ার: প্রতি কিলোমিটারে ৩.১ টাকা।

৩) এসি ফার্স্ট ক্লাস: প্রতি কিলোমিটারে ৩.৮ টাকা।

RAC এবং ওয়েটিং লিস্টের টিকিট থাকছে না

সার্বিকভাবে রাজধানী এক্সপ্রেসের থেকেও বেশি ভাড়া রাখা হচ্ছে বন্দে ভারত স্লিপার ট্রেনে। একাধিক রিপোর্ট অনুযায়ী, রেল মন্ত্রকের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে বন্দে ভারত এক্সপ্রেসে ওয়েটিং লিস্ট বা RAC (রিজার্ভেশন এগেনস্ট ক্যানসেলেশন) টিকিট কাটবে না। শুধুমাত্র কনফার্ম টিকিট মিলবে। সাধারণত ওয়েটিং লিস্টে থাকা যাত্রীরা ট্রেনে উঠতে পারেন না। কিন্তু আরএসি হয়ে থাকা টিকিট নিয়ে যাত্রীরা ট্রেনে উঠতে পারেন। সেক্ষেত্রে দু'জন যাত্রীকে একটি আসন ভাগ করে নিয়ে যেতে হয়। বন্দে ভারত স্লিপার ট্রেনে সেইসব কোনও ব্যাপারই থাকবে না।

কোটার টিকিটও আছে বন্দে ভারত স্লিপার ট্রেনে

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe