...
...
Next Story

HS 2026 Improvement Test: উচ্চমাধ্যমিকে কম নম্বর উঠেছে? ফের পরীক্ষা দেওয়া যাবে! কবে হবে? ৩ নিয়ম জানাল সংসদ

HS 2026 Improvement Test: উচ্চমাধ্যমিকে কম নম্বর উঠেছে? যতটা মনে করেছিলেন, ততটা নম্বর ওঠেনি? তাহলে ফের পরীক্ষা দেওয়া যাবে! কবে হবে সেই পরীক্ষা? সেই সংক্রান্ত তিনটি নিয়ম জানাল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।

Published on: May 14, 2026, 14:32:16 IST
Advertisement

HS 2026 Improvement Test: উচ্চমাধ্যমিকেও 'ইমপ্রুভমেন্ট টেস্ট' নেওয়া হবে। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে, যাঁরা এবার পরীক্ষায় প্রাপ্ত নম্বরে সন্তুষ্ট নন এবং মনে করছেন যে আরও বেশি নম্বর উঠত, তাঁরা 'ইমপ্রুভমেন্ট টেস্ট' দিতে পারেন। তবে কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশনস (CISCE) এবং সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের (সিবিএসই) দ্বাদশ শ্রেণির পরীক্ষার মতো কয়েক মাসের মধ্যেই সেই ‘ইমপ্রুভমেন্ট টেস্ট’ হবে না। বরং যাঁরা ‘ইমপ্রুভমেন্ট টেস্ট দিতে চান, তাঁদের এক বছর অপেক্ষা করতে হবে। তাঁরা আবার পরের বছর পরীক্ষা দিতে পারবেন। সেইসঙ্গে এবার তাঁরা যে নম্বর পেয়েছেন, সেটা ’সারেন্ডার' করে দিতে হবে। সোজা কথায় একটা বছর নষ্ট করতে হবে সংশ্লিষ্ট প্রার্থীদের।

উচ্চমাধ্যমিকের 'ইমপ্রুভমেন্ট টেস্ট'-র খুঁটিনাটি নিয়ম

উচ্চমাধ্যমিকেও 'ইমপ্রুভমেন্ট টেস্ট' হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে হিন্দুস্তান টাইমস)
উচ্চমাধ্যমিকেও 'ইমপ্রুভমেন্ট টেস্ট' হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে হিন্দুস্তান টাইমস)

১) এবার উচ্চমাধ্যমিকে যাঁরা নিজেদের প্রাপ্ত নম্বর দিয়ে সন্তুষ্ট নন, তাঁরা 'ইমপ্রুভমেন্ট টেস্ট' দিতে পারবেন।

২) তবে এখনই সেই 'ইমপ্রুভমেন্ট টেস্ট' হবে না। এক বছর পরে একেবারে 'ইমপ্রুভমেন্ট টেস্ট' হবে। অর্থাৎ এক বছর নষ্ট করতে হবে পরীক্ষার্থীদের।

আরও পড়ুন: WB Higher Secondary Topper: উচ্চমাধ্যমিকে কোন বিষয়ে কত নম্বর কাটল নরেন্দ্রপুরের ফার্স্ট বয় আদৃতের? বড় হয়ে কী হতে চান?

৩) যাঁরা 'ইমপ্রুভমেন্ট টেস্ট' দেবেন, তাঁদের সেই পরীক্ষায় প্রাপ্ত নম্বরই চূড়ান্ত বলে বিবেচিত হবে। অর্থাৎ ধরা যাক, কোনও পরীক্ষার্থী ২৮৭ নম্বর পেয়েছেন। আগামী বছর তিনি 'ইমপ্রুভমেন্ট টেস্ট'-এ পেলেন ২৮৮ নম্বর। সেটাই চূড়ান্ত ধরা হবে। আবার যদি ২৬০ নম্বর পান, সেটাই চূড়ান্ত বলে ধরবে সংসদ।

সংসদের তরফে জানানো হয়েছে, এখন যে নিয়মে 'ইমপ্রুভমেন্ট টেস্ট' হবে, সেটা ২০২৪ সালে তৈরি করা হয়েছে। পুরো বিষয়টি বিশ্লেষণ করে সরকারকে জানানো হবে। সরকার যা জানাবে, পরবর্তীতে সেরকম পদক্ষেপ করা হবে বলে সংসদের তরফে জানানো হয়েছে।

আরও পড়ুন: HS 2026 Results Scrutiny and Review: উচ্চমাধ্যমিকের নম্বর আরও বাড়ত? জানুন স্ক্রুটিনি-রিভিউয়ের উপায় ও তারিখ, টাকা কত?

উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, রামকৃষ্ণ মিশনের দাপট

এমনিতে আজ উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ করা হয়েছে। এবার পাশের হার ঠেকেছে ৯১.২৩ শতাংশে। মেধাতালিকায় তথা প্রথম দশে আছেন মোট ৬৪ জন। তাঁদের মধ্যে ১৮ জন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের পড়ুয়া। আবার ১৭ জন পুরুলিয়ার রামকৃষ্ণ মিশনের পরীক্ষার্থী। প্রথম হয়েছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের পড়ুয়া আদৃত পাল।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe