...
...
Next Story

Money Recovered from College: উইয়ে কাটা নোট! সুরেন্দ্রনাথ কলেজের ইউনিয়ান রুমে উদ্ধার বিপুল টাকার বান্ডিল বোঝাই সুটকেস

ঘটনার খবর পেতেই সেখানে পৌঁছায় পুলিশ।

Published on: Jun 02, 2026 08:13 PM IST
Advertisement

শহরের নামি কলেজ সুরেন্দ্রনাথ কলেজের ইউনিয়ন রুমের ভিতর থেকে বান্ডিল বান্ডিল টাকা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বেশিরভাগ নোটই ১০০ টাকা ও ৫০০ টাকার বলে জানা গিয়েছে।

উইয়ে কাটা নোট! সুরেন্দ্রনাথ কলেজের ইউনিয়ান রুমে উদ্ধার বিপুল টাকার বান্ডিল
উইয়ে কাটা নোট! সুরেন্দ্রনাথ কলেজের ইউনিয়ান রুমে উদ্ধার বিপুল টাকার বান্ডিল

এদিকে, এত টাকা কী ভাবে ইউনিয়ন রুমে এল, সেই প্রশ্ন তুলেছেন অনেকেই। গোটা ঘটনায় দুর্নীতির অভিযোগ তুলে তৃণমূলের ছাত্র নেতাদের নিশানা করেছেন বিজেপি বিধায়ক সজল ঘোষ। অন্যদিকে, কলেজ কর্তৃপক্ষের তরফে এখনও এই নিয়ে কিছু জানানো হয়নি।

প্রশ্ন উঠতেই পারে যে, কী করে এত বিপুল টাকা কলেজের ইউনিয়ন রুম থেকে বেরিয়ে এল, তা নিয়ে। জানা যাচ্ছে, বর্ষায় আগে কলেজ কর্তৃপক্ষকে গোটা এলাকা পরিষ্কার করার কথা বলেছিলেন কলকাতা পুরসভার আধিকারিকরা। সেই মতো মঙ্গলবার কাজ শুরু করেন সাফাই কর্মীরা। ইউনিয়ন রুমেও চলছিল সাফাই কাজ। পরিষ্কারের সময়ই তখনই আলমারি থেকে উদ্ধার হয় দু’টি সুটকেস। সেই সুটকেস খুলতেই দেখা যায় থরে থরে টাকার বান্ডিল। তবে তা অনেক দিনের পুরনো বলে জানা যায়। ওই টাকার বান্ডিলে বহু টাকার নোট উইয়ে কাটা বলবে জানা যায়। নোটগুলি ময়লা যুক্ত। দু’টি ব্যাগ মিলিয়ে লক্ষাধিক টাকা উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে।

এদিকে, ঘটনার খবর পেতেই সেখানে পৌঁছায় পুলিশ। মুচিপাড়া থানার পুলিশ সেখানে গিয়ে বেশ কিছু ব্যাগ ও নথিপত্র উদ্ধার করেছে বলে জানা গিয়েছে। পুলিশের যদিও দাবি, বর্ষার আগে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলাকালীন সুরেন্দ্রনাথ কলেজের কর্মীরা একটি স্টোররুমে দু’টি স্যুটকেস খুঁজে পান। তবে মঙ্গলবার উদ্ধার হওয়া টাকার মোচ পরিমাণ কত, তা নিয়ে রয়েছে সন্দেহ। একটি কলেজের ইউনিয়ন রুমে এত বিপুল টাকা কীভাবে এল, তা নিয়ে সংশয় রয়েছে। উঠছে বহু প্রশ্ন। এই বিপুল টাকা কোথা থেকে এল, বা এর সঙ্গে কে বা কারা জড়িত, তা নিয়েও উঠছে প্রশ্ন। সব মিলিয়ে গোটা ঘটনায় শহর জুড়ে ব্যাপক চাঞ্চল্য় ছড়িয়েছে।

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe