...
...
Next Story

'টাকা দেবে গৌরী সেন!' বাম-কংগ্রেসকে জোটে টানতে 'হেলিকপ্টার' তোপ হুমায়ুনের

সম্প্রতি রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের সঙ্গে পাঁচতারা হোটেলে দীর্ঘ বৈঠক হয় হুমায়ুন কবীরের।

Published on: Feb 4, 2026, 23:49:26 IST
Advertisement

ছাব্বিশের মহারণের আগেই বঙ্গ রাজনীতিতে ফের এক নতুন মেরুকরণের সংকেত। তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক তথা জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীরকে ঘিরে উত্তাল রাজ্যের রাজনৈতিক মহল। এবারের নির্বাচনে সিপিএম, কংগ্রেসকে নিজের জোটে টানতে কার্যত মরিয়া হুমায়ুন কবীর। তাঁর সঙ্গে জোটে এলে হেলিকপ্টারে চড়ে প্রচারের সুযোগ মিলবে, এমনই প্রতিশ্রুতি দিয়েছেন ভরতপুরের বিধায়ক। এখানেই প্রশ্ন, হেলিকপ্টারের বিপুল ভাড়া মেটাবে কে? ‘লাগে টাকা দেবে গৌরী সেন’ প্রবাদ আওড়ে তিনি আরও ধন্দ বাড়িয়েছেন। হুমায়ুনের ‘গৌরী সেন’ কী নাকি অন্য কেউ? তা অবশ্য খোলসা করেননি তিনি।

'হেলিকপ্টার' তোপ হুমায়ুনের (PTI)
'হেলিকপ্টার' তোপ হুমায়ুনের (PTI)

বলা বাহুল্য, সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকেই হেলিকপ্টারের টোপ দেওয়া হয়েছে। সেলিমের সঙ্গে হুমায়ুনের যে সখ্যতা জমে উঠেছে, তা আর বলার অপেক্ষা রাখে না। সম্প্রতি রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের সঙ্গে পাঁচতারা হোটেলে দীর্ঘ বৈঠক হয় হুমায়ুনের। যা নিয়ে লাল পার্টির মধ্যে কোন্দল চলছে। এই আবহে মঙ্গলবার হুমায়ুন বলেন, 'আমি দু’মাসের জন্য হেলিকপ্টারে ভাড়া করে প্রচার করব। জোট প্রার্থীদের হয়েও প্রচারে যাব।' তিনি আরও বলেছেন, 'সিপিএম-কংগ্রেস যদি আমার সঙ্গ দেয়, তাহলে ভালো। যে কংগ্রেস, যে সিপিএম শূন্য রয়েছে, আগামী দিনে তারা শাসকদলে পরিণত হবে।' তিনি জানিয়েছেন, বেলডাঙায় তৈরি হচ্ছে স্থায়ী হেলিপ্যাড, থাকবে স্ট্যান্ড বাই হেলিকপ্টারও। হুমায়ুন আরও বলেন, 'সেলিম সাহেবকে আমি নিজে বলেছি, মুর্শিদাবাদে একটা সিটে দাঁড়াতে হবে। মানুষ ভোট যাতে দেয়, আমি দেখব। উনি রাজি হননি এখনও পর্যন্ত। আমি তো রানিনগরে ড. হুমায়ুন কবীরকে প্রার্থী করেছি। যদি সেলিম সাহেব দাঁড়ান, আমি সেই আসন ছেড়ে দেব।'

কী বললেন সুজন চক্রবর্তী?

সাসপেন্ডেড বিধায়ককে কটাক্ষ করে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, 'হুমায়ুন কবীর জোটে এলে হেলিকপ্টারের টোপ দিচ্ছেন। প্যাকেজ করে দিচ্ছেন। দেখুন হেলিকপ্টারের লোভে ট্র্যাকসুট পরে সেলিম চলে যাবেন।' কংগ্রেস আগ্রহ না দেখানোয় তৃণমূল-বিজেপির বিরুদ্ধে জোট গড়তে ব্লক-বুথ স্তরের কংগ্রেস কর্মীদের সঙ্গে আলোচনায় যাওয়ার জন্য সিপিএম নেতা-কর্মীদের বার্তা দিয়েছেন সেলিম। সিপিএমের রাজ্য সম্পাদকের এই মন্তব্যে ‘ঘর ভাঙানোর হুমকি’ হিসাবেই দেখছে কংগ্রেস।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe