...
...
Next Story

Humayun Kabir's Party: হুমায়ুনের দল ছেড়ে তৃণমূলে বীরভূমের ২, পশ্চিম বর্ধমানের ৪, দক্ষিণ ২৪ পরগনার ১ প্রার্থী

Humayun Kabir's Party: জনতা উন্নয়ন পার্টির ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্রের প্রার্থী ইসরাফিল মোল্লা তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তার আগে মঙ্গলবার পশ্চিম বর্ধমান জেলার আমজনতা উন্নয়ন পার্টির চার জন প্রার্থী তৃণমূলে যোগদান করেছিলেন। এদিকে বীরভূমেও আমজনতা পার্টিতে ভাঙন ধরেছে।

Published on: Apr 22, 2026, 13:29:50 IST
Advertisement

Humayun Kabir's Party: শওকত মোল্লার হাত ধরে তৃণমূলে যোগ দিলেন হুমায়ুন কবিরের দলের প্রার্থী। রিপোর্ট অনুযায়ী, জনতা উন্নয়ন পার্টির ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্রের প্রার্থী ইসরাফিল মোল্লা তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। ভাঙড়ের নারায়ণপুর অঞ্চলের ঘোজেরমাঠ এলাকায় নির্বাচনী সভায় তিনি তৃণমূলে যোগদান করেন। এদিকে আমজনতা উন্নয়ন পার্টির দুই প্রার্থী তৃণমূলে যোগদান করেন বীরভূমেও। তার আগে মঙ্গলবার পশ্চিম বর্ধমান জেলার আমজনতা উন্নয়ন পার্টির চার জন প্রার্থী তৃণমূলে যোগদান করেছিলেন।

জেলায় জেলায় একাধিক প্রার্থী হুমায়ুনের দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে (Hindustan Times)
জেলায় জেলায় একাধিক প্রার্থী হুমায়ুনের দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে (Hindustan Times)

রিপোর্ট অনুযায়ী, মঙ্গলবার পাণ্ডবেশ্বরের তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তীর হাত ধরে তৃণমূলে যোগদান করেন আমজনতা উন্নয়ন পার্টির রানিগঞ্জের প্রার্থী রাহুল ঘোষ, দুর্গাপুর পূর্বের রুবিয়া বেগম, বারাবনির অদ্বৈত দাস এবং পাণ্ডবেশ্বরের জাবেদ শেখ। এদিকে বীরভূমেও আমজনতা পার্টিতে ভাঙন ধরেছে। হুমায়ুনের দলের নানুর বিধানসভার প্রার্থী কিরণ দাস ও দুবরাজপুরের প্রার্থী শুভাশিস দাস তৃণমূল কংগ্রেসে যোগদান করেন হাসন কেন্দ্রের প্রার্থী কাজল শেখের হাত ধরে।

দলবদল করে রুবিনা বিবি বলেন, 'বাবরি মসজিদ তৈরি করার যে আবেগ সৃষ্টি করেছিল, সেই আবেগ নিয়ে আমরা তাঁর কাছে গিয়েছিলাম। পরে আমরা বুঝতে পারলাম হুমায়ুন কবীরের সঙ্গে বিজেপির লোকরা সব সময় যোগাযোগ রাখছে। আমাকে নিয়মিত বিজেপির নেতারা ফোন করছে। টাকার প্রলোভন দেখাচ্ছে। কিন্তু আমাদের ইমান এত ছোট না। তারপর আমরা আমাদের সভাধিপতি কাজলদার সঙ্গে যোগাযোগ করি। সংখ্যালঘুদের উন্নয়ন একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় করতে পারবেন। তাই তৃণমূলে যোগ দেওয়ার সিদ্ধান্ত বলে দাবি তাদের।'

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe