...
...
Next Story

CM Suvendu on Alcohol Consupmtion: ‘আমি মদ খাই না, পাসপোর্টে দাগ নেই, অবিবাহিত’, জীবন ‘এনজয়’ করা নিয়ে বললেন শুভেন্দু

CM Suvendu on Alcohol Consupmtion: নিজের ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, ব্যক্তিগত জীবনে ‘এনজয়’ বলে কিছু নেই। বরং তিনি নিজের জীবন দেশের জন্য উৎসর্গ করে দিয়েছেন।

Published on: Nov 24, 2026, 22:59:40 IST
Advertisement

CM Suvendu on Alcohol Consupmtion: মন্ত্রী ছিলেন। পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা হয়েছিলেন। এখন মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেছেন। কিন্তু বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসলেও ব্যক্তিগত জীবনে কোনও পরিবর্তন আসেনি বলে জানালেন শুভেন্দু অধিকারী। একটি সংবাদমাধ্যমের অনুষ্ঠানে তিনি জানিয়েছেন, ‘আই অ্যাম নট এনজয়িং, আই অ্যাম পারফর্মিং।’ বরং দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করে দিয়েছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সেইসঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তিনি মদ্যপান করেন না।কখনও ভারতের বাইরে যাননি।

'আমার কোনও পরিবর্তন হয়নি', বললেন মুখ্যমন্ত্রী

নিজের ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। (ফাইল ছবি, সৌজন্যে এএনআই)
নিজের ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। (ফাইল ছবি, সৌজন্যে এএনআই)

আজ দ্য ইকোনমিক টাইমসের বেঙ্গল অ্যাসেন্ডস অনুষ্ঠানে তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গের মানুষ জানেন - আমার কোনও পরিবর্তন হয়নি। আমার খাওয়া-দাওয়া, পোশাক, স্বভাব, আচার-ব্যবহার - (কিছু পালটায়নি)। (এখন বাড়তি বলতে) কিছুটা প্রোটোকল এসেছে, কিছুটা নিরাপত্তার ব্যাপার এসেছে, যেমন মুখ্যমন্ত্রীদের থাকে। সেজন্য জনতার কিছুটা সমস্যাও হচ্ছে। আমার চেষ্টা করছি, যাতে রাস্তা আটকানো না হয়, যাতে জনতার তেমন কোনও সমস্যা না হয়। কিন্তু এটা (প্রোটোকল ও সুরক্ষার ব্যাপার) কিছুটা মেনে নেওয়াও উচিত। বাকি ব্যক্তিগত জীবনে আমার কোনও প্রভাব পড়েনি।’

আরও পড়ুন: Suvendu on Bengal Industial Scenario: ‘আজ সকাল-সকাল ১টা ফোন আসে…’, শিল্প নিয়ে বড় খবর শুভেন্দুর, অনুসরণ গুজরাট মডেলেরও

‘নো এনজয়, আই অ্যাম পারফর্মিং’, স্পষ্ট কথা মুখ্যমন্ত্রীর

আরও পড়ুন: Bangladesh participation in Delhi meet: হাসিনা ফেরার আগেই দিল্লিতে উচ্চপর্যায়ের বৈঠকে যোগ বাংলাদেশের? নেপথ্যে বড় লক্ষ্য

এত তাড়াতাড়ি সার্টিফিকেট দেওয়ার পক্ষপাতী নন মুখ্যমন্ত্রী

আর সেই ‘পারফর্ম’ করার কাজটাই করে যেতে চান বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সেইসঙ্গে এটাও জানিয়েছেন যে প্রথম ছয় মাস দেখেই যেন তাঁকে সার্টিফিকেট না দেওয়া হয়। সবে-সবে ক্ষমতা এসে তাঁর সরকার একগুচ্ছ কাজ করেছে। কাজ করে চলেছে। কিন্তু এত তাড়াতাড়ি সার্টিফিকেট দেওয়ার পক্ষপাতী নন তিনি। বরং দু'তিন বছর হওয়ার পরে তাঁর পারফরম্যান্স বিবেচনা করার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: Govt Pension Scheme: সরকারের দারুণ স্কিম! মাসে ২১০ টাকা জমা দিয়ে পান ৫,০০০ টাকা করে, কৌশলও আছে বিশেষ

তিনি দাবি করেছেন, প্রাইভেট লিমিটেড কোম্পানির মতো চলা তৃণমূল কংগ্রেসে ‘কর্মচারী’ হয়ে থাকতে চাননি। তাই তৃণমূল ছেড়ে বেরিয়ে এসেছিলেন বলে দাবি করেছেন শুভেন্দু।

 

ABOUT THE AUTHOR

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks