Bangladesh on T20 World Cup: 'ICC উত্তর দেয়নি', ভারতে বিশ্বকাপ নিয়ে ধাঁধায় বাংলাদেশ বোর্ড, ইউনুসের কাঁধে বন্দুক?
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে এখনও ধাঁধার মধ্যে পড়ে আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার বাংলাদেশ বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল দাবি করেছেন, ‘আমরা এখনও কোনও উত্তর পাইনি। আইসিসি আমাদের কী জানায়, আমরা সেটার অপেক্ষা করছি।'
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে এখনও ধাঁধার মধ্যে পড়ে আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার বাংলাদেশ বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল দাবি করেছেন, ‘আমরা এখনও কোনও উত্তর পাইনি। যতগুলো নথি, যত তথ্য দেওয়ার দরকার, আমরা সেটা দিয়ে দিয়েছি। আইসিসি আমাদের কী জানায়, আমরা সেটার অপেক্ষা করছি।’ সেই উত্তর কবে আসবে, তা এখনও আইসিসির তরফে জানানো হয়নি। সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, রবিবার ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) আধিকারিকদের সঙ্গে দেখা করবেন আইসিসির চেয়ারম্যান জয় শাহ। তারপর সম্ভবত বাংলাদেশ বোর্ডকে কিছু জানানো হবে।
বাংলাদেশ সরকারের কাঁধে বন্দুক রাখলেন বিসিবি সভাপতি?
বাংলাদেশ বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং আইসিসির প্রধান জয় শাহ। (ছবি সৌজন্যে ফেসবুক এবং রয়টার্স ফাইল)
{{^htLoading}} {{/htLoading}}
তারইমধ্যে বাংলাদেশ বোর্ডের সভাপতি আক্রমণাত্মক একটা মন্তব্য করেছেন। তবে কার্যত এটাও স্পষ্ট করে দিয়েছেন যে বিসিবির প্রধান হলেও তাঁর হাতে কিছু নেই। তাঁকে এখন মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কথায় উঠতে-বসতে হচ্ছে।
'ভারতের অন্য ভেন্যু ভারতই', দাবি বিসিবি সভাপতির
সেই বিসিবি সভাপতিকে শনিবার এক সাংবাদিক প্রশ্ন করেন, যদি কলকাতার পরিবর্তে চেন্নাই বা হায়দরাবাদে ম্যাচ সরানো হয়, তাহলে কি ভারতে খেলতে রাজি হবে বাংলাদেশ? সেই প্রশ্নের জবাবে বাংলাদেশ বোর্ডের সভাপতি বলেন, 'ভারতের অন্য ভেন্যু ভারতই। তো ভেন্যু বলে কোনও কথা নেই। তবে আপনারা জানেন যে আমরা এই বিশ্বকাপের বিষয়ে আমরা এখনই সিদ্ধান্ত নিচ্ছি না। আমরা সরকারের নির্দেশের (ভিত্তিতে সিদ্ধান্ত নেব)। সরকারের সঙ্গে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেব।'
অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা:
কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা:
নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা:
অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।
Home/Bengal/Bangladesh on T20 World Cup: 'ICC উত্তর দেয়নি', ভারতে বিশ্বকাপ নিয়ে ধাঁধায় বাংলাদেশ বোর্ড, ইউনুসের কাঁধে বন্দুক?
{{^htLoading}}
Advertisement
{{/htLoading}}
SHARE THIS ARTICLE ON
{{#usCountry}}{{/usCountry}}
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe