Tapas Roy on TMC mutiny: 'ওই ডেঁপো ছেলেটাকে কীভাবে মেনে নেবে?' তৃণমূল টুকরো হতেই অভিষেককে খোঁচা তাপসের
Tapas Roy on TMC mutiny: তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলে ভাঙন ধরে গিয়েছে। সেই পরিস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরাসরি আক্রমণ করলেন পূর্ণমন্ত্রী তাপস রায়। তাঁকে ডেঁপো ছেলে বললেন মানিকতলার বিজেপি বিধায়ক।
Tapas Roy on TMC mutiny: তৃণমূল কংগ্রেসে ভাঙনের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুললেন তাপস রায়। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেও রাজ্যের পূর্ণমন্ত্রী তথা মানিকতলার বিজেপি বিধায়ক সবথেকে বেশি আক্রমণ শানান অভিষেককেই। তিনি বলেন, ‘মমতাকেই মানুষ মেনে নিতে পারছেন না। মানুষ পরিত্যাগ করেছেন। বিধায়ক, সাংসদরা মমতাকেই মেনে নিতে পারছেন না। সেখানে অভিষেককে কী করে মেনে নেবেন? কী করে মেনে নেবেন ওই ডেঁপো ছেলেটাকে? সে নাকি লিডার পার্লামেন্টে। সুতরাং যাঁর আত্মসম্মান বা মর্যাদাবোধ রয়েছে, তাঁর পক্ষে (অভিষেককে) মেনে নেওয়া সম্ভব নয়। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি মিটিংয়ে বলছেন যে অভিষেক এলে উঠে দাঁড়াও, স্ট্যান্ডিং ওভেশন দাও। জানি না এটা......। যদি কারও আত্মমর্যাদা বোধ থাকে, তাহলে তিনি তৃণমূল কংগ্রেস করবেন না।’

বিধানসভা তো ফাটল ধরেছে আগেই
আর তিনি সেই মন্তব্য করেছেন তৃণমূলের পরিষদীয় ও সংসদীয় দলে ভাঙনের পরে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহার নেতৃত্বের বিদ্রোহের পরে এমনিতেই বিধানসভায় মমতার হাত থেকে বেরিয়ে গিয়েছে তৃণমূূলের রাশ। ৮০ জন বিধায়কের মধ্যে কমপক্ষে ৫৮ জনই নাম লিখিয়েছেন ঋতব্রতের দলে।
মমতার ববিও যাচ্ছেন ঋতব্রত শিবিরে?
এমনকী আজ ঋতব্রতের সঙ্গে বিধানসভায় দেখা করেছেন কলকাতার প্রাক্তন মেয়র তথা প্রাক্তন মন্ত্রী ফিরহাদ হাকিম (ববি হাকিম)। যিনি মমতা অত্যন্ত ঘনিষ্ট হিসেবে পরিচিত ছিলেন। এমনকী বিধানসভা নির্বাচনের সময় নিজের কেন্দ্র ছেড়ে ভবানীপুরে মমতার হয়ে প্রচার চালিয়েছিলেন। সেই ফিরহাদও এবার ঋতব্রত শিবিরে যোগ দিতে পারেন বলে জল্পনা চলছে।
NDA-কে সমর্থন করতে ২০ তৃণমূল সাংসদের চিঠি, দাবি কাকলির
আর সেই ধাক্কা কাটতে না কাটতেই লোকসভার ২০ জন সাংসদ বিদ্রোহী হয়ে উঠেছেন মমতা-অভিষেকের বিরুদ্ধে। তাঁরা সংসদের নিম্নকক্ষ লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়ে জানিয়েছেন যে এনডিএয়ের সঙ্গে যুক্ত হতে চান। সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার (তিনিই চিঠি দিয়েছেন স্পিকারকে) বলেছেন যে ‘আমি-সহ প্রায় ২০ জন তৃণমূল কংগ্রেস সাংসদ সিদ্ধান্ত নিয়েছেন যে লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দেবেন এবং আনুষ্ঠানিকভাবে এনডিএকে সমর্থন করবেন।’
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


