...
...
Next Story

ফের সিজিও-তে দেবাশিস কুমার! কোন মামলায় ED-র জেরার মুখে হেভিওয়েট তৃণমূল প্রার্থী?

দক্ষিণ কলকাতার দেশপ্রিয় পার্ক ও প্রিয়া সিনেমা হলকে কেন্দ্রে রেখে এক বিস্তীর্ণ ব্যাসার্ধজুড়ে দক্ষিণপন্থী রাজনীতির বহু পরিচিত মুখ দেবাশিস কুমার।

Published on: Apr 3, 2026, 17:36:21 IST
Advertisement

আবারও ইডি দফতরে দেবাশিস কুমার। জমি দখলের মামলায় রাসবিহারী কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের বিদায়ী বিধায়ক তথা আসন্ন নির্বাচনের প্রার্থীকে দ্বিতীয়বার তলব করে ইডি। শুক্রবার বেলা সাড়ে ১১টার আগেই সিজিও কমপ্লেক্সে পৌঁছে যান তিনি। গত সোমবারও এই মামলায় দেবাশিস কুমার হাজিরা দিয়েছিলেন। দীর্ঘক্ষণ ইডি তাঁকে জিজ্ঞাসাবাদ করে। আর ভোটের মুখে এমন তলবে কিছুটা অস্বস্তিতে পড়েছে রাজ্যের শাসকদল।

ফের সিজিও-তে দেবাশিস কুমার!
ফের সিজিও-তে দেবাশিস কুমার!

জমি দখলের মামলাকে কেন্দ্র করে গত কয়েক দিন ধরেই ইডি সক্রিয়। এর আগে শনিবার কলকাতা ও আশপাশের বেশ কিছু জায়গায় হানা দিয়েছিল ইডি আধিকারিকরা। একটি সংস্থার একাধিক দফতরে তল্লাশি চলেছে। সূত্রের খবর, জমি দখলের অভিযোগে ১৬-১৭টি এফআইআর দায়ের হয়েছে। তার ভিত্তিতেই এই তদন্ত চলছে। ওই তল্লাশি অভিযানের পর সোমবার ডাকা হয়েছিল দেবাশিস কুমারকে। নির্ধারিত সময় মতই কলকাতার ইডি দফতরে হাজিরা দিতে হয় তাঁকে। এরপর ইডি দফতর থেকে বেরিয়ে তিনি বলেছিলেন, ‘একটি মামলায় ডেকেছিল, এসেছি। ডাকলে আবার আসব।’ শুক্রবারও দেবাশিস কুমারকে দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদ করল ইডি।

তবে এদিন সিজিও কমপ্লেক্স থেকে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দেবাশিস বিশেষ কিছু বলতে চাননি। সিজিও কমপ্লেক্সে আসার পর তাঁকে প্রশ্ন করা হয়, কেন ডেকেছে? উত্তর এল খুবই সংক্ষেপে, ‘গেলে বুঝতে পারব।’ আলাদা করে কোনও নথি তাঁর কাছে চাওয়া হয়নি বলেও জানিয়েছেন দেবাশিস কুমার। সোমবার তাঁকে জিজ্ঞাসাবাদের পর বুধবার সকাল থেকে ফের কলকাতা ও শহরতলির কিছু জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছিল ইডি। পৌঁছে গিয়েছিল দক্ষিণ কলকাতার কসবা এলাকার ব্যবসায়ী বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পুর বাড়িতেও। বালিগঞ্জে গোলমালের ঘটনায় সোনা পাপ্পুর নাম জড়িয়েছে। তবে এখনও তাঁকে গ্রেফতার করা হয়নি। সম্মিলিত ভাবে বিরোধীদের দাবি, সোনা পাপ্পু দক্ষিণ কলকাতার তৃণমূল সভাপতি তথা রাসবিহারী বিধানসভা কেন্দ্রের প্রার্থী দেবাশিস কুমার এবং দক্ষিণ কলকাতার এক মেয়র পারিষদের ‘ঘনিষ্ঠ।’ দক্ষিণ কলকাতার তৃণমূলের একাংশ অবশ্য এই দাবি খারিজ করে দিয়েছে। নগদ এবং সোনা মিলিয়ে তাঁর বাড়ি থেকে আনুমানিক ২ কোটি টাকা উদ্ধার করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে বেশ কিছু সম্পত্তির নথিপত্র, আগ্নেয়াস্ত্র এবং দামি গাড়িও।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe