...
...
Next Story

RG Kar Case: আরজি কর কাণ্ডে দুর্নীতির অভিযোগে হয়েছিলেন গ্রেফতার, সন্দীপ ঘোষকে জামিল দিল সুপ্রিম কোর্ট

দুর্নীতির অভিযোগ ঘিরে একটা সময় গ্রেফতার হন আরজিকর-র প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। তাঁকে শুক্রবার জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট।

Published on: Oct 16, 2026, 21:02:40 IST
Advertisement

২০২৪ সালে আরজিকর মেডিক্যাল কলেজে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও হত্যার ঘটনা নিয়ে তোলপাড় হয়েছে বঙ্গ থেকে শুরু করে দেশ। সেই ঘটনায় তখন তদন্তে নামে সিবিআই। তৎকালীন সময়ে আরজিকর মেডিক্যাল কলেজে অধ্যক্ষ হিসাবে ছিলেন সন্দীপ ঘোষ। ঘটনার তদন্তে নেমে সন্দীপ ঘোষকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার করেছিল সিবিআই। সেই সন্দীপ ঘোষ সেই সিবিআই-র মামলায় পেলেন জামিন। শুক্রবার তাঁকে জামিন দিল সুপ্রিম কোর্ট।

আরজি করের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ।
আরজি করের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ।

এর আগে, কলকাতা হাইকোর্টের জামিন বাতিলের নির্দেশ খারিজ করেন দেশের শীর্ষ আদালতের বিচারপতি এম এম সুন্দরেশ এবং বিচারপতি প্রসন্ন বি ভারালের ডিভিশন বেঞ্চ। উল্লেখ্য, ২০২৪ সালে আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার তদন্তের সময়ই পাশাপাশি আর্থিক অনিয়মের অভিযোগ উঠে আসে। সেই আর্থিক অনিয়ম, দুর্নীতিরও তদন্ত শুরু হয়। সেই দুর্নীতির ঘটনার তদন্ত শুরু হয়। পরে দুর্নীতির অভিযোগেই সিবিআই-র হাতে গ্রেফতার হন সন্দীপ ঘোষ। এবার সেই সন্দীপ ঘোষকে ওই মামলায় জামিন দিল দেশের সর্বোচ্চ আদালত।

এর আগে, ২০২৪ সালের ২৪ আগস্ট সন্দীপ ঘোষের বিরুদ্ধে এই মামলায় ভারতীয় দণ্ডবিধির ১২০বি, ৪০৯, ৪২০, ৪৬৮ ও ৪৭১ ধারায় অপরাধমূলক ষড়যন্ত্র, বিশ্বাসভঙ্গ, প্রতারণা, জালিয়াতি এবং জাল নথিপত্র ব্যবহারের অভিযোগ আনা হয়। সেই সময় কলকাতার সিবিআই-এর দুর্নীতি দমন শাখা কর্তৃক নথিভুক্ত একটি মামলার ভিত্তিতে ঘোষের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছিল।সিবিআইয়ের করা সেই মামলায় জামিন পেলেন সন্দীপ ঘোষ। এর আগে, এই মামলায় সন্দীপ ঘোষ জামিনের জন্য আবেদন করেন কলকাতা হাইকোর্টে। মামলা গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। কলকাতা হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে গত ১৮ অগস্ট সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন সন্দীপ। এরপরই শুক্রবার, মহাষষ্ঠীর দিন এল সন্দীপ ঘোষকে ঘিরে সুপ্রিম কোর্টের এই বড় বার্তা।

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks