West Bengal Assembly Election 2026: পরশু বুধবার ভোট। ২৯ এপ্রিল ২০২৬ পশ্চিমবঙ্গে শেষ দফা তথা দ্বিতীয় দফার ভোটপর্ব। তার আগে, রাজ্যে ব্যাপক অ্যাকশনে নেমেছে পুলিশ। ইতিমধ্যেই সম্ভাব্য ঝামেলাবাজ বা ‘ট্রাবল মেকার’দের ১৫৪৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাজ্যের ১৪২টি বিধানসভা কেন্দ্রে ভোট। তার আগে, ঝামেলা পাকাতে পারে, এমন দাগিদের গ্রেফতারির নির্দেশ দিয়েছিল কমিশন। তারপরই অ্যাকশনে নেমে ৩৬ ঘণ্টায় হাজারের বেশিজনকে গ্রেফতার করে পুলিশ।

রাজ্যে দ্বিতীয় দফা ভোটের আগে, ঝামেলা পাকাতে পারে, এমন বেশ কয়েকজনকে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন পূর্ব বর্ধমান জেলার এক তৃণমূল কাউন্সিলর নাড়ুগোপাল ভকত। তথ্য বলছে, নাড়ুগোপাল ভকত বর্ধমান পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। রবিবার গভীর রাতে তাঁকে বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ। এই তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে বিজেপি নেতার বাড়িতে হামলা ও দাপট দেখানোর অভিযোগ রয়েছে।
রাজ্যে দ্বিতীয় দফা ভোটের আগে, গ্রেফতারির যে পরিসংখ্যান উঠে এসেছে, তাতে দেখা গিয়েছে, পূর্ব বর্ধমান জেলায় সবচেয়ে বেশি গ্রেফতারি হয়েছে। রবিবার দুপুর থেকে বিভিন্ন জায়গায় অভিযানে নামে পুলিশ। ঝামেলা পাকাতে পারে, এমন সন্দেহে রবিবার দুপুর থেকে সোমবার সকাল পর্যন্ত ১০৯৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুধুমাত্র পূর্ব বর্ধমানেই ৪৭৯ জনকে গ্রেফতার করা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনায় গ্রেফতার করা হয়েছে ২৪৬ জনকে।
এদিকে, ভোটের আগে, আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কলকাতা পুলিশের এক কর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এদিকে, কলকাতা পুলিশ জানিয়েছে, সমাজমাধ্যমে করা একটি পোস্টের ভিত্তিতে ওই পুলিশকর্মীর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। তদন্ত প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তাঁকে সাসপেন্ড করে রাখা হয়েছে।
{{/usCountry}}এদিকে, ভোটের আগে, আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কলকাতা পুলিশের এক কর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এদিকে, কলকাতা পুলিশ জানিয়েছে, সমাজমাধ্যমে করা একটি পোস্টের ভিত্তিতে ওই পুলিশকর্মীর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। তদন্ত প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তাঁকে সাসপেন্ড করে রাখা হয়েছে।
{{/usCountry}}