...
...
Next Story

Aftab Ansari latest:আমেরিকান সেন্টারে হানা কাণ্ডে ধৃত আফতাবের জেল কুঠুরিতে আইফোন, রাউটার! তুঙ্গে সন্দেহ

রবিবার সন্ধ্যায় প্রায় দেড় ঘণ্টা ধরে প্রেসিডেন্সির কুঠুরিগুলিতে ব্যাপক তল্লাশি চালানো হয়েছে। রবিবার প্রেসিডেন্সি সংশোধনাগারে তাঁর কুঠুরি থেকে বহু সামগ্রীর সঙ্গে ৩১ হাজার নগদ টাকাও মিলেছে।

Published on: Aug 29, 2026, 12:03:57 IST
Advertisement

২০০৩ সালে কলকাতার আমেরিকান সেন্টারে হামলার ঘটনায় দুবাই থেকে ধৃত আফতাব আনসারির দোষী সাব্যস্ত হয়। আফতাবের ফাঁসির সাজাকে সেই সময় সুপ্রিম কোর্ট মুকুব করে যাবজ্জীবন কারাদণ্ডের সাজার নির্দেশ দেয়। কলকাতায় খাদিম কর্তার অপহরণেও এই আফতাবের নাম ছিল। সেই আফতাব বর্তমানে কলকাতার প্রেসিডেন্সি জেলে বন্দি। জেলের এক কুঠুরিতে বিশেষ নজরদারিতে এই হাইপ্রোফাইল বন্দি আফতাবকে রাখা হয়েছে। তবে জানা যাচ্ছে, আফতাবের সেই কুঠুরির মধ্যে স্মার্টফোন, আইফোন, ওয়াইফাই রাউটার সহ বেশ কিছু জিনিস উদ্ধার করেছে পুলিশ। সদ্য প্রেসিডেন্সি জেলে গত ২৩ অগস্ট দমদম সংশোধনাগারের ডিআইজি-র নেতৃত্বে একটি তল্লাশি অভিযান চলে। তার জেরেই এই সরঞ্জাম উদ্ধার হয়েছে। এরপর থেকেই একাধিক বিষয়ে সন্দেহ ও প্রশ্ন উঠছে। প্রথমেই প্রশ্ন উঠছে, এই বিপুল পরিমাণ সংযোগরক্ষাকারী সরঞ্জাম নজরবন্দি আফতাবের কুঠুরিতে এল কী করে! এই সরঞ্জাম ব্যবহার করে আফতাব কি নতুন কোনও নেটওয়ার্ক চালাচ্ছে! প্রশ্ন থেকে যাচ্ছে।

আমেরিকান সেন্টারে হানা কাণ্ডের আফতাবের জেল কুঠুরিতে আইফোন, রাউটার! তুঙ্গে সন্দেহ (প্রতীকী ছবি)
আমেরিকান সেন্টারে হানা কাণ্ডের আফতাবের জেল কুঠুরিতে আইফোন, রাউটার! তুঙ্গে সন্দেহ (প্রতীকী ছবি)

রবিবার সন্ধ্যায় প্রায় দেড় ঘণ্টা ধরে প্রেসিডেন্সির কুঠুরিগুলিতে ব্যাপক তল্লাশি চালানো হয়েছে। রবিবার প্রেসিডেন্সি সংশোধনাগারে তাঁর কুঠুরি থেকে মিলেছে তিনটি স্মার্টফোন, একটি আইফোন, তিনটি জিও সিম কার্ড, দু’টি জিও রাউটার, একটি ওয়াইফাই হটস্পট, দু’টি কার্ড রিডার এবং ১২৮ জিবি-র একটি পেনড্রাইভ। জেলের ওই বিশেষ কুঠুরিতে থাকা আফতাবের কাছ থেকে ৩১ হাজার টাকাও উদ্ধার করা হয়েছে। সেই নগদ টাকার অঙ্কে বেশ কয়েকটি ৫০০ টাকার নোটও উদ্ধার হয়েছে। এছাড়াও ওই কুঠুরি থেকে এ ছাড়া তিনটি ওটিজি, একটি হেডফোনও পাওয়া গিয়েছে। এই গোটা উদ্ধারপর্বের ঘটনায় জেলের ভিতরের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন।

এর আগেও, বহু সময়, জেলের ভিতরে বসে নেটওয়ার্ক চালানোর অভিযোগ ওঠে আফতাবের বিরুদ্ধে। আর এবার এই বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধারের ঘটনায় সেই অভিযোগ, সন্দেহ আরও বেশি জোরদার হচ্ছে। আফতাবের বিরুদ্ধে পাকিস্তানি যোগের অভিযোগ ছিলই, এবার প্রশ্ন উঠছে, তাহলে কি সে এই বিপুল সরঞ্জাম নিয়ে কোনও জঙ্গি নাশকতামূলক কাজ চালিয়ে যাচ্ছে। এই পরিমাণ জিনিসপত্র জেলে তাকে যোগাত কে, কীভাবে তা লুকিয়ে রেখেছিল আফতাব, এই সমস্ত কিছু প্রশ্ন এখন আতস কাচের নিচে।

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe