...
...
Next Story

সাতসকালে আয়কর হানা! ভোটের মুখে চাকদহে একাধিক জায়গায় তল্লাশি, নজরে কোন নামী ব্যবসায়ী?

টোটন দত্ত দীর্ঘদিনের ব্যবসায়ী। সমাজে তাঁর যথেষ্ট সুনাম রয়েছে, টোটন দত্তের একাধিক জায়গায় প্লাইউডের দোকান এবং কারখানা রয়েছে।

Published on: Feb 26, 2026, 11:52:52 IST
Advertisement

বিধানসভা নির্বাচনের আবহে তুমুল ব্যস্ততা বঙ্গ রাজনীতিতে। এই অবস্থায় ফের রাজ্যে আয়কর হানায় শোরগোল পড়ে গিয়েছে। জানা গিয়েছে, বৃহস্পতিবার সাতসকালেই নদিয়ার চাকদহে এক প্লাইউড ব্যবসায়ীর বাড়ি এবং কারখানায় তল্লাশির জন্য হানা দিয়েছে আয়কর দফতর। কিন্তু কী কারণে এই তল্লাশি সেই নিয়ে এখনও পর্যন্ত কোনো তথ্য প্রকাশ্যে আসেনি।

আয়কর হানা চাকদহে

চাকদহে একাধিক জায়গায় তল্লাশি (সৌজন্যে টুইটার)
চাকদহে একাধিক জায়গায় তল্লাশি (সৌজন্যে টুইটার)

সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে আয়কর দফতরের একটি দল হানা দিয়েছে নদিয়ার চাকদহ শহরের ৭ নম্বর ওয়ার্ডের ২ নম্বর দুর্গানগর এলাকায়। সেখানকার বাসিন্দা প্লাইউড ব্যবসায়ী টোটন দত্তের বাড়িতে হানা দিয়েছেন আয়কর আধিকারিকরা। তবে শুধু বাড়ি নয়, তার সঙ্গে বিভিন্ন ব্যবসায়ীক কারখানাতেও তল্লাশি চালান তাঁরা। শেষ আপডেট অনুযায়ী জানা গিয়েছে, চারজন আয়কর দফতরের আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীর চারজন জওয়ানকে সঙ্গে নিয়ে ওই ব্যবসায়ী বাড়িতে তল্লাশি চালাচ্ছেন। কিন্তু এখনও পর্যন্ত খবর পাওয়া যায়নি যে ঠিক কী কারণে এই জরুরি তল্লাশি। স্বাভাবিকভাবেই তাই এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

কী কারণে এই তল্লাশি?

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, টোটন দত্ত দীর্ঘদিনের ব্যবসায়ী। সমাজে তাঁর যথেষ্ট সুনাম রয়েছে, টোটন দত্তের একাধিক জায়গায় প্লাইউডের দোকান এবং কারখানা রয়েছে। কিন্তু তিনি যে কোনও দুর্নীতি বা অসৎ কাজের সঙ্গে যুক্ত থাকতে পারেন তা ভাবতে পারছে না স্থানীয়রা। তবে অনেকের ধারণা বড়সড় কোনও জালিয়াতিতে জড়িয়ে যাওয়ার কারণে তাঁর বাড়িতে হানা দিয়েছেন আয়কর দফতরের আধিকারিকরা। তবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে কোনও আপডেট পাওয়া যায়নি। ভোর বেলায় ঘুম ভাঙতেই আয়কর দফতরের আধিকারিকদের দেখে চমকে যান স্থানীয় বাসিন্দারাও। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe