LPG Cylinder Express Delivery Kolkata: ৩ ঘণ্টার মধ্যেই গ্যাস সিলিন্ডার মিলবে! চালু পরিষেবা, দাম কত? কীভাবে বুকিং করবেন?
LPG Cylinder Express Delivery Kolkata: বুকিংয়ের সর্বোচ্চ তিন ঘণ্টার মধ্যেই এলপিজি গ্যাস সিলিন্ডার মিলবে। আপাতত ২৫ দিনের ব্যবধানে বাড়ির গ্যাস সিলিন্ডারের বুকিং করা যায় ২৫ দিনের ব্যবধানে। কীভাবে তিন ঘণ্টায় সিলিন্ডার পাওয়ার জন্য বুকিং করবেন?
LPG Cylinder Express Delivery Kolkata: বুকিংয়ের তিন ঘণ্টার মধ্যেই মিলবে গ্যাস সিলিন্ডার। কলকাতায় সেই 'ইন্ডেন এক্সট্রা লাইট' পরিষেবা শুরু করল ইন্ডিয়ান অয়েল। তবে এক্ষেত্রে বাড়িতে ব্যবহৃত ১৪.২ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার মিলবে না। বরং রাষ্ট্রায়ত্ত সংস্থার তরফে জানানো হয়েছে, 'ইন্ডেন এক্সট্রা লাইট' পরিষেবার মাধ্যমে গ্রাহকরা ১০ কেজির কম্পোজিট গ্যাস সিলিন্ডার পাবেন। নয়া কানেকশনের জন্য খরচ কিছুটা বেশি পড়বে। কেউ যদি সিলিন্ডার রিফিল করতে চান, তাহলে খরচ কম হবে।

৩ ঘণ্টায় সিলিন্ডার চাই- কীভাবে বুক করতে হবে?
ইন্ডিয়ান অয়েলের ওয়েবসাইট (https://iocl.com/) এবং ইন্ডিয়ান অয়েলের অ্যাপের (IndianOil ONE) মাধ্যমে 'ইন্ডেন এক্সট্রা লাইট' পরিষেবা পাওয়া যাবে। সেখান থেকে বুক করলেই সর্বোচ্চ তিন ঘণ্টার মধ্যেই সিলিন্ডার পেয়ে যাবেন গ্রাহকরা। তাছাড়াও ইন্ডেনের ডিস্ট্রিবিউটর এবং ইন্ডিয়ান অয়েলের কয়েকটি নির্দিষ্ট আউটলেট থেকেও সেই গ্যাস বুকিং করা যাবে।
বুকিংয়ের ৩ ঘণ্টার মধ্যে সিলিন্ডার চাইলে কত টাকা খরচ হবে?
১) নয়া কানেকশন: যে গ্রাহকরা নয়া 'ইন্ডেন এক্সট্রা লাইট নাও' (Xtralite NOW) সংযোগ নিতে চান, তাঁদের ১০ কেজি কম্পোজিট গ্যাস সিলিন্ডারের জন্য খরচ পড়বে ৪,৮০৪ টাকা। আবার রেগুলেটর এবং হোস পাইপও কিনলে বাড়তি খরচ পড়বে। হোস পাইপের দাম ২০০ টাকার মতো পড়বে। আর রেগুলেটর কিনতে ২৫০ টাকার মতো লাগবে (জিএসটি বাদ দিয়ে)।
২) গ্যাস সিলিন্ডার রিফিল: বর্তমান হিসাবে 'ইন্ডেন এক্সট্রা লাইট নাও' পরিষেবার আওতায় ১০ কেজি কম্পোজিট গ্যাস সিলিন্ডার রিফিল করতে খরচ পড়বে ১,৬২০ টাকার মতো। যে দামটা সাধারণ এলপিজি গ্যাস সিলিন্ডারের থেকে অনেকটাই বেশি। সাধারণ ১০ কেজি কম্পোজিট গ্যাস সিলিন্ডার রিফিলের জন্য আপাতত ৭০০ টাকার কম খরচ হয়।
রান্নার গ্যাস সিলিন্ডারের দাম
এমনিতে কলকাতায় চলতি মাসের শুরুতে ভর্তুকিহীন ১৪.২ কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম পরিবর্তন হয়নি। ইন্ডিয়ান অয়েলের (পশ্চিমবঙ্গে সবথেকে বেশি এলপিজি গ্রাহক আছে ইন্ডিয়ান অয়েলেরই) তথ্য অনুযায়ী, কলকাতায় ভর্তুকিহীন ১৪.২ কেজি রান্নার গ্যাস সিলিন্ডার কিনতে খরচ পড়ছে ৯৬৮ টাকা। সেখানে দিল্লি এবং মুম্বইয়ে যথাক্রমে ৯৪২ টাকা এবং ৯৪১.৫ টাকা লাগছে। চেন্নাইয়ে খরচ পড়ছে ৯৫৭.৫ টাকা।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


