Heavy Rain Forecast in South Bengal: আজ ৬ জেলায় ভারী বৃষ্টি, বৃহস্পতিতে আরও ভাসবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ, কবে কমে যাবে?

Heavy Rain Forecast in South Bengal: মৌসুমী অক্ষরেখার কারণে আজ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট বাড়ছে। আজ ছ'টি জেলায় ভারী বৃষ্টি হবে। বৃহস্পতিবার তো আরও ভাসবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। কোন কোন জেলায় বেশি বৃষ্টি হবে?

Published on: Aug 5, 2026, 07:17:58 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Heavy Rain Forecast in South Bengal: ঝমঝমিয়ে বৃষ্টি এবং মেঘের জোরালো গর্জনে বুধবার ঘুম ভাঙল দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। সকাল-সকাল আকাশ কালো করে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়ার মতো জেলায় বৃষ্টি নেমেছে। যে ধারাটা অব্যাহত থাকবে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, মৌসুমী অক্ষরেখার অবস্থানের কারণে আজ, বৃহস্পতিবার এবং শুক্রবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি হবে। বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিরও সতর্কতা জারি করা হয়েছে। তবে শনিবার থেকে বৃষ্টির দাপট কমে যাবে।

বৃষ্টি ও মেঘের গর্জনে দক্ষিণবঙ্গের একাধিক জেলার ঘুম ভাঙল। (ছবি সৌজন্যে পিটিআই)
বৃষ্টি ও মেঘের গর্জনে দক্ষিণবঙ্গের একাধিক জেলার ঘুম ভাঙল। (ছবি সৌজন্যে পিটিআই)

৫ জেলায় ভারী বৃষ্টি হবে আজ, জেলায়-জেলায় ঝড়

১) আজ দক্ষিণবঙ্গের সব জেলার (কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) অধিকাংশ অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

২) সেইসঙ্গে ছ'টি জেলার (উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে বৃষ্টির জন্য।

৩) পাশাপাশি বুধবার দক্ষিণবঙ্গের সব জেলায় ঝোড়ো হাওয়া বইবে। ঝোড়ো হাওয়ার বেগ থাকবে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার। সেই পরিস্থিতিতে সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

আরও পড়ুন: Shyambazar Metro: শ্যামবাজার মেট্রোর নাম বদলাবে? পুজোর আগেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রকে সম্মান জানাতে হতে পারে বড় পদক্ষেপ

বৃষ্টির দাপট বাড়বে বৃহস্পতিবার, ২ জেলায় কমলা সতর্কতাও

১) বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ার একটি বা দুটি অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। ওই দুটি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে।

২) কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পূর্ব বর্ধমানের একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে। ওই সাতটি জেলায় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

৩) ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার অধিকাংশ অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

৪) বুধবারের মতোই বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলায় ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। তাই হলুদ সতর্কতা জারি করা হয়েছে সব জেলায়।

আরও পড়ুন: ‘আমার বইয়ের রয়্যালটি দিয়ে আমার চলে, তাও এবছর পাইনি, নিশ্চয় বিজেপির..’, খরচ প্রসঙ্গে সরব ক্ষুব্ধ মমতা

বৃষ্টির দাপট কিছুটা কমবে শুক্রবার, তবে ৫ জেলায় ভারী বর্ষণ

১) শুক্রবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ার একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে। বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে ওই পাঁচটি জেলায়।

২) কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার অধিকাংশ অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

৩) দক্ষিণবঙ্গের সব জেলায় ঝোড়ো হাওয়া বইবে। ঝড়ের বেগ থাকবে ঘণ্টায় ৩০-৪০ কিমি। তাই প্রতিটি জেলায় ঝড়ের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

আরও পড়ুন: Kolkata Compnay Railwheel Project: ইতালির সঙ্গে হাত মেলাল কলকাতার সংস্থা! ভারতেই তৈরি করবে ট্রেনের অত্যাধুনিক চাকা

আজ কলকাতার আবহাওয়া কেমন থাকবে?

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আর সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রির আশপাশে থাকতে পারে।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More