...
...
Next Story

INDIA Bloc Meeting: জুনে হবে ইন্ডিয়া জোটের বৈঠক, যোগ দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়

আগামী ৬ জুন এই বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই বৈঠকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যোগ দিতে পারেন বলেও জোর জল্পনা শুরু হয়েছে। এই বৈঠককে ঘিরে ইতিমধ্যেই জোটের শরিক দলগুলির মধ্যে রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে।

Updated on: May 29, 2026, 13:20:57 IST
Advertisement

বিধানসভা নির্বাচনে একাধিক রাজ্যে খারাপ ফলাফলের পর এবার কৌশল নির্ধারণে বৈঠকে বসতে চলেছে ইন্ডিয়া জোট। সূত্রের খবর, আগামী ৬ জুন এই বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই বৈঠকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যোগ দিতে পারেন বলেও জোর জল্পনা শুরু হয়েছে। এই বৈঠককে ঘিরে ইতিমধ্যেই জোটের শরিক দলগুলির মধ্যে রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে।

ইন্ডিয়া ব্লকের আগামী বৈঠকে যোগ দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় (@MamataOfficial)
ইন্ডিয়া ব্লকের আগামী বৈঠকে যোগ দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় (@MamataOfficial)

রিপোর্ট অনুযায়ী, বৈঠক নিয়ে ইতিমধ্যেই রাহুল গান্ধী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে কথাবার্তা হয়েছে। পশ্চিমবঙ্গ-সহ বিভিন্ন রাজ্যে নির্বাচনী ফলাফল প্রত্যাশামতো না হওয়ায় ইন্ডিয়া জোটের শরিকদের মধ্যে নতুন করে কৌশল নির্ধারণের প্রয়োজন দেখা দিয়েছে। বিশেষ করে পশ্চিমবঙ্গে তৃণমূলের খারাপ ফল, অসমে কংগ্রেসের ভরাডুবি এবং তামিলনাড়ুতে ডিএমকে-র হার। যদিও কেরলে কংগ্রেস জিতেছে, হেরেছে বাম। আবার তামিলনাড়ুতে ভোটের আগে ডিএমকের সাথে জোটে থআকা কংগ্রেস এখন হাত মিলিয়েছে টিভিকের সঙ্গে। এই আবহে ইন্ডিয়া জোটের সমীকরণেও বদল আসতে পারে। কংগ্রেসের সঙ্গে দূরত্ব বাড়িয়েছেন এমকে স্ট্যালিন। এর জেরে ডিএমকে বৈঠকে যোগ দেবে কি না, তা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। একইসঙ্গে নতুন রাজনৈতিক শক্তি টিভিকে-র ইন্ডিয়া জোটে যোগদানের সম্ভাবনাও আলোচনায় রয়েছে।

এছাড়াও নজরে রয়েছে বামেদের অবস্থান। কেরলের নির্বাচনে খারাপ ফলের পর সিপিএম ভবিষ্যতে ইন্ডিয়া জোটে কতটা সক্রিয় থাকবে, তা নিয়েও রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। এদিকে বাংলাতেও এবার সিপিএম একা লড়ে খাতা খুলেছে। আবার কংগ্রেসও একা লড়েই ২টো আসনে জয় পেয়েছে। সব মিলিয়ে আগামী বৈঠককে ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ রাজনৈতিক দিক নির্ধারণের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe