গত বছরের মেসি ম্যাচের ক্ষত এখনও টাটকা। বিপুল টাকা খরচ করে টিকিট কেটেও মাঠে ঢুকতে পারেননি বহু দর্শক। কেউ ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেছেন, কেউ আবার চরম বিশৃঙ্খলার মধ্যে পড়ে মাঠ থেকেই বেরিয়ে যেতে বাধ্য হয়েছেন। সেই সব দর্শকের জন্য এ বার বড় সিদ্ধান্ত নেওয়া হল। আগামী ৬ অক্টোবর যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারত উরুগুয়ে ম্যাচ দেখতে ২২ হাজার দর্শককে বিনামূল্যে টিকিট দেওয়া হবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

জানা যাচ্ছে, গত ডিসেম্বরে মেসিকে দেখার জন্য যাঁরা অনলাইনে টিকিট কেটেছিলেন, তাঁদের মধ্য থেকেই এই সুবিধা দেওয়া হবে। অর্থাৎ নতুন করে কাউকে টিকিট কাটতে হবে না। আগের টিকিটের তথ্য যাচাই করেই দর্শকদের চিহ্নিত করা হবে। পুরো বিষয়টি রাজ্য মন্ত্রিসভার বৈঠকে আলোচনা করে চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক সূত্রের খবর, সিদ্ধান্ত কার্যকর হলে আগামী কয়েক দিনের মধ্যেই সংশ্লিষ্ট দর্শকদের মোবাইল বা ইমেলে বিনামূল্যে টিকিট পাওয়ার বার্তা পাঠানো হতে পারে।
গত বছরের ডিসেম্বরে মেসিকে ঘিরে যুবভারতীতে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, তা নিয়ে দেশ জুড়ে আলোচনা হয়েছিল। আর্জেন্টিনার তারকাকে এক ঝলক দেখার আশায় ভিড় করেছিলেন হাজার হাজার মানুষ। কিন্তু মাঠে ঢোকার ব্যবস্থাপনা ঘিরে বিশৃঙ্খলা তৈরি হয়। ভিড়ের চাপে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে মেসিকে অনুষ্ঠানস্থল ছেড়ে চলে যেতে হয়। মোটা টাকা দিয়ে টিকিট কেনা দর্শকদের একটা বড় অংশ শেষ পর্যন্ত প্রিয় তারকাকে চোখের সামনে দেখতেই পারেননি।
সেই ঘটনার পর ক্ষতিপূরণের আশ্বাসও দেওয়া হয়েছিল। কিন্তু কী ভাবে সেই ক্ষতিপূরণ দেওয়া হবে, তা নিয়ে দীর্ঘ দিন ধরেই প্রশ্ন ছিল। এ বার সরাসরি ম্যাচের টিকিট দেওয়ার সিদ্ধান্ত সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করল। প্রশাসনের বক্তব্য, যে দর্শকেরা টাকা খরচ করেও সেই দিন মাঠে ঢুকতে পারেননি, তাঁদেরই আবার যুবভারতীতে খেলা দেখার সুযোগ করে দেওয়া হবে।
{{/usCountry}}সেই ঘটনার পর ক্ষতিপূরণের আশ্বাসও দেওয়া হয়েছিল। কিন্তু কী ভাবে সেই ক্ষতিপূরণ দেওয়া হবে, তা নিয়ে দীর্ঘ দিন ধরেই প্রশ্ন ছিল। এ বার সরাসরি ম্যাচের টিকিট দেওয়ার সিদ্ধান্ত সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করল। প্রশাসনের বক্তব্য, যে দর্শকেরা টাকা খরচ করেও সেই দিন মাঠে ঢুকতে পারেননি, তাঁদেরই আবার যুবভারতীতে খেলা দেখার সুযোগ করে দেওয়া হবে।
{{/usCountry}}শনিবার ব্রাজিলের বিরুদ্ধে ভারতের ম্যাচের পর মেসি পর্বের প্রসঙ্গ ওঠে। সেই সময় মুখ্যমন্ত্রী জানান, এ বার যুবভারতীতে ফিফার নির্দিষ্ট নিয়ম মেনেই আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করা হয়েছে। ভবিষ্যতে ভারতীয় ফুটবল দলের খেলা এবং পরিকাঠামোর উন্নয়নেও রাজ্য সরকার আরও সক্রিয় ভাবে পাশে থাকবে বলে ইঙ্গিত দেন তিনি। ওড়িশা যেমন দীর্ঘ দিন ধরে ভারতীয় হকি দলের পাশে রয়েছে, বাংলাতেও তেমন ভাবেই ফুটবলের উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে চায় রাজ্য সরকার।
ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁর দাবি, শনিবারের ম্যাচের পর ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি ভাল পরিকাঠামোর প্রশংসা করেছেন। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদও জানিয়েছেন তিনি। একই সঙ্গে ব্রাজিল দলের তরফে ভিনিসিয়াস জুনিয়র-সহ খেলোয়াড়দের সই করা একটি জার্সিও উপহার দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর নাম লেখা সেই জার্সি রাজ্য সরকারের সংগ্রহশালায় রাখা হবে বলে জানা গিয়েছে।
ব্রাজিলের কাছে ভারত ০-৪ গোলে হারলেও যুবভারতীর গ্যালারি ভারতীয় দলের লড়াইকে কুর্নিশ জানিয়েছে। সেই মাঠেই ৬ অক্টোবর উরুগুয়ের বিরুদ্ধে আবার নামবে ভারত। আর এ বার গ্যালারিতে দেখা যেতে পারে গত বছরের বঞ্চিত সেই দর্শকদেরই একাংশকে। মেসিকে দেখতে না পাওয়ার পুরনো আক্ষেপ মুছে তাঁদের হাতে বিনামূল্যের ম্যাচ টিকিট তুলে দেওয়ার উদ্যোগ এখন নতুন করে নজর কাড়ছে।