...
...
Next Story

Summer Special Trains:কলকাতা থেকে ছুটবে ‘সামার স্পেশ্যাল ট্রেন’! কবে? গন্তব্য কী! কতগুলি স্পটেজ স্টপেজ! রইল টাইমটেবিল

Indian Railways News: ভারতীয় রেল নিয়ে এল ২০২৬র সামার স্পেশ্যাল ট্রেন।

Published on: Apr 8, 2026, 17:01:28 IST
Advertisement

Summer Special Trains: গরমের দিনে রেলযাত্রীদের ভিড়কে মাথায় রেখে একের পর এক সামার স্পেশ্যাল ট্রেন চালাবে ভারতীয় রেলওয়ে। ইতিমধ্যেই সেই সমস্ত ট্রেনগুলির নাম ঘোষণা হয়ে গিয়েছে। তাদের যাতায়াতের গন্তব্য, স্টেশন সহ টাইম টেবিল এসেছে সামনে।

কলকাতা থেকে ছুটবে ‘সামার স্পেশ্যাল ট্রেন’! কবে? গন্তব্য কী! রইল স্টপেজের হদিশ. Photo By Pradeep Gaur/ Mint
কলকাতা থেকে ছুটবে ‘সামার স্পেশ্যাল ট্রেন’! কবে? গন্তব্য কী! রইল স্টপেজের হদিশ. Photo By Pradeep Gaur/ Mint

যাত্রী সুবিধায় কলকাতা থেকেও ছুটবে ‘সামার স্পেশ্যাল ট্রেন’। ১৬ এপ্রিল থেকে ২ জুলাই পর্যন্ত কলকাতা-অমৃতসর সামার স্পেশ্যাল ট্রেন চালু হবে। অমৃতসর থেকে গোরক্ষপুর হয়ে কলকাতা রওনা হওয়া ট্রেন ১৩ এপ্রিল থেকে ২ জুন পর্যন্ত চলবে। একাধিক স্টেশনে এই ট্রেন দাঁড়াবে। দেখে নিন কলকাতা-অমৃতসর ও অমৃতসর-কলকাতা ‘সামার স্পেশ্যাল ট্রেন’র বিস্তারিত তথ্য।

অমৃতসর-কলকাতা ‘সামার স্পেশ্যাল ট্রেন’-

০৪৬২৪ অমৃতসর-কলকাতা সামার স্পেশ্যাল ট্রেন ১৩ এপ্রিল থেকে ২ জুন পর্যন্ত প্রতি সোমবার অমৃতসর থেকে রাত ৮ টা ১০ মিনিটে ছাড়বে। এরপর জলন্ধর সিটি, আম্বালা ক্যান্টনমেন্ট, সাহারানপুর, মুরাদাবাদ, বরেলি, শাহজাহানপুর, সীতাপুর, গোরক্ষপুর, বেতিয়া, মুজাফ্ফরপুর, সমস্তিপুর, ঝাঝা, জোসিডি, মধুপুরের মতো আরও বহু স্টেশন পার করবে। এরপর পশ্চিমবঙ্গে চিত্তরঞ্জনে ট্রেন ঢুকবে তৃতীয় দিন সকাল ৮ টা ৫০ মিনিটে, আসানসোলে সকাল ৯.৪৫ মিনিটে, দুর্গাপুরে সকাল ১০ টা ১৮ মিনিটে, বর্ধমানে বেলা ১১ টা ২৮ মিনিটে, ব্যান্ডেলে দুপুর ১২ টা ২০ মিনিটে ছাড়বে। এরপর নৈহাটি পৌঁছবে দুপুর ১.২৫ মিনিটে। শেষে কলকাতা পৌঁছবে দুপুর ৩টেয়।

কলকাতা-অমৃতসর ‘সামার স্পেশ্যাল ট্রেন’-

এই ট্রেনে থাকছে এসি দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির কোচ। থাকবে স্লিপার ক্লাসের কোচও।

এই ট্রেনটি ছাড়াও ঋষিকেশ-গোরক্ষপুর ‘সামার স্পেশ্যাল ২২ এপ্রিল থেকে চলবে ১৫ জুলাই পর্যন্ত। আবার গোরক্ষপুর থেকে ঋষিকেশের সামার স্পেশ্যাল চলবে ২২ এপ্রিল থেকে চলবে ১৫ জুলাই পর্যন্ত। এছাড়াও কানপুর থেকে বেঙ্গালুরু ও বেঙ্গালুরু থেকে কানপুর পর্যন্ত আরও একটি সামার স্পেশ্যাল ট্রেনের ঘোষণা হয়েছে। ০৪১৩১ নম্বর ট্রেনটি প্রতি রবিবার বিকেল ৪:৩০ মিনিটে কানপুর সেন্ট্রাল থেকে ছেড়ে মঙ্গলবার সন্ধ্যা ৬:৩০ মিনিটে এসএমভিটি বেঙ্গালুরুতে পৌঁছায়। এই বছর এটি ৫ই এপ্রিল থেকে ১২ই জুলাই পর্যন্ত চলবে।ফিরতি পথে, ০৪১৩২ নম্বর ট্রেনটি ৮ই এপ্রিল থেকে ১৫ই জুলাই পর্যন্ত প্রতি বুধবার সকাল ৭:১০ মিনিটে এসএমভিটি বেঙ্গালুরু থেকে ছেড়ে যায় এবং শুক্রবার ভোর ৩:৪৫ মিনিটে কানপুর সেন্ট্রালে পৌঁছবে।

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe