...
...
Next Story

CM Suvendu Adhikari: বাংলায় শিল্পায়নের নয়া জোয়ার! হলদিয়ায় মুখ্যমন্ত্রীর হাত ধরে ৬০০০ কোটির বিনিয়োগ

CM Suvendu Adhikari: ইরান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে যখন তেল ও জ্বালানির বাজারে প্রবল অস্থিরতা তৈরি হয়েছে, ঠিক সেই সংকটময় পরিস্থিতিতে ভারতের রাসায়নিক আত্মনির্ভরতায় এই প্রকল্পকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Published on: Oct 14, 2026, 11:20:17 IST
Advertisement

CM Suvendu Adhikari: রাজনীতি ও প্রশাসনিক ক্ষমতার পটপরিবর্তনের পর পশ্চিমবঙ্গে শিল্পায়নের চাকা ঘোরাতে তৎপর শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন রাজ্য সরকার। উত্তর-পূর্ব ভারতের বৃহত্তম শিল্পকেন্দ্র হিসেবে পরিচিত হলদিয়ায় (Haldia) এবার বড়সড়ো বিনিয়োগের সূচনা হলো। হলদিয়া পেট্রোকেমিক্যালস লিমিটেডের সম্পূর্ণ অধীনস্থ সংস্থা ‘অ্যাডপার্মা প্রাইভেট লিমিটেড’-এর হাত ধরে ৬ হাজার কোটি টাকা ব্যয়ে তৈরি ফেনল ও অ্যাসিটোন উৎপাদন প্ল্যান্টের আনুষ্ঠানিকভাবে সূচনা করতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (PTI)
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (PTI)

ইরান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে যখন তেল ও জ্বালানির বাজারে প্রবল অস্থিরতা তৈরি হয়েছে, ঠিক সেই সংকটময় পরিস্থিতিতে ভারতের রাসায়নিক আত্মনির্ভরতায় এই প্রকল্পকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। প্রস্তাবিত এই প্রকল্পের লক্ষ্য প্রতি বছর ৩৪৫ কেটিপিএ (কিলোটন পার অ্যানাম) ফেনল এবং ২১৫ কেটিপিএ অ্যাসিটোন উৎপাদন করা। কারখানার মূল বিশেষত্ব হলো এর সমন্বিত উৎপাদন ব্যবস্থা (ইন্টিগ্রেটেড ম্যানুফ্যাকচারিং প্ল্যাটফর্ম), যার মধ্যে একই প্রাঙ্গণে উৎপাদন, মোড়কজাতকরণ ও বিতরণের সুবিধা রয়েছে। এখান থেকে উৎপাদিত উচ্চমানের কেমিক্যাল ফার্মাসিউটিক্যালস, মোটর গাড়ি প্রস্তুতকারী খাত, ইলেকট্রনিক্স এবং পেইন্টিং শিল্পে সরাসরি জোগান দেওয়া হবে। এর ফলে আন্তর্জাতিক বাজারের ওপর অতিরিক্ত নির্ভরতা কমবে এবং কেন্দ্রের ‘আত্মনির্ভর ভারত’ গড়তেও গতি আসবে। একইসঙ্গে, হলদিয়ার আশপাশে ছোট-বড় বহু অনুসারী শিল্প গড়ে ওঠার সম্ভাবনা তৈরি হয়েছে, যা পূর্ব ভারতে কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলে দেবে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks